বর্তমানে বাংলাদেশের জনগণের কাছে ভূমিকম্প এক আতঙ্কের নাম। গত ২১ ও ২২ নভেম্বর ৩১ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ অন্যান্য জায়গায় মোট ৪ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং এর পরবর্তীতে বঙ্গোপসাগরসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে কয়েকবার কম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২১ নভেম্বর ঘটিত ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭ এবং ২২ নভেম্বর ঘটিত তিনটি ভূমিকম্পের মাত্রা যথাক্রমে ৩ দশমিক ৩, ৩ দশমিক ৭ ও ৪ দশমিক ৩। বিভিন্ন রিপোর্ট বলছে, প্রথমদিনের ভূমিকম্পে শিশুসহ ১০ জন নিহত এবং ছয় শতাধিক আহত। দ্বিতীয় দিনের ভূমিকম্পেও আহতের সংখ্যা যেমন বেড়েছে তেমনি বেড়েছে জনমনের শঙ্কাও। ঘরের গৃহিণী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী সবাই এক ঘোর আতঙ্কের মধ্যে অবস্থান করছে।
ঘন ঘন কম্পনের ঘটনা ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের কাছে নতুন সতর্কবার্তা দিচ্ছে - বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্পের উচ্চঝুঁকিতে রয়েছে।\r\nবাংলাদেশে শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি থাকলেও এদেশের মানুষের আচরণগত প্রস্তুতি খুবই দুর্বল। যা সম্প্রতি ভুমিকম্পগুলোতে পরিলক্ষিত হয়েছে। কম্পনের সময় তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামা, লিফট ব্যবহার করা, রাস্তায় বৈদ্যুতিক তারের নিচে দাঁড়ানো এমনকি ভবন থেকে লাফিয়ে পড়ার ঘটনাগুলো আমাদের জানিয়ে দিয়েছে ভূমিকম্প সম্পর্কে আমাদের সচেতনতার কতটা অভাব। এছাড়াও সাম্প্রতিক কম্পনে অপরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত দুর্বলতা, নজরদারিহীন নির্মাণ, সংকীর্ণ সিঁড়ি, জটলাভরা গলি প্রভৃতি প্রমাণ করে দিয়েছে আমরা কাঠামোগত দিক থেকে কতটা ভঙ্গুর। বিশেষজ্ঞদের মতে, বড় ধরনের ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঢাকা শহর। কারণ এ শহরের বেশিরভাগ ভবন বিল্ডিং কোড মেনে নির্মিত হয়নি। এছাড়া এমন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি কমাতে তেমন ব্যবস্থা নেয়নি কোনো সরকার। আবার ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) এর সমীক্ষা অনুযায়ী, রাজধানীর ৯৪ শতাংশ ভবন অননুমোদিত এবং নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণ করা হয়েছে এবং প্রায় ৫৫ শতাংশই ভূমিকম্পের অতি উচ্চমাত্রার ঝুঁকিতে রয়েছে । প্রশ্ন হচ্ছে, রাজধানীর যদি ৯৪ শতাংশ ভবনই অননুমোদিত হয়ে থাকে তবে আবাসন ও অবকাঠামো প্রকল্পের পরিকল্পনা বাস্তবায়নে রাজউক কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পেরেছে? রাজউকের ভূমিকা কি কেবল ভূমিকম্পের পর অনুনোমোদিত ভবনের হিসাব করা, নাকি নগর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ করা?\r\nঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
