শবে মেরাজ বিশ্ব ইতিহাসে এক অনন্য অকল্পনীয়, বিস্ময়কর বিজ্ঞানময়, শরীয়ত, তরীকত, হাকীকত এবং মা’রেফতের জ্ঞান অর্জনের অদ্বিতীয় ঘটনা ও অতুলনীয় মাধ্যম। লাইলাতুল ইসরা বা আল্লাহতাআলার বিশেষ আমন্ত্রণে বিশেষ ব্যবস্থায় রাত্রিকালীন ভ্রমণ বোরাক ও রফরফে ঊর্ধ্বগমন বা মেরাজ আল্লাহপ্রেমের এমন এক বিস্ময়কর কাহিনী ও জ্ঞান-বিজ্ঞানের অবর্ণনীয় উৎস, যা আল্লাহতায়ালা কুরআন মাজিদে বিস্ময়সূচক(!) শব্দ দিয়ে বয়ান দিয়েছেন। ইরশাদ হয়েছে: ‘সুবহানাল্লাজী আসরা বেআবদিহি লাইলাম মিনার মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা, আল্লাজী বারাকনা হাওলাহু লি নুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামীউল বাছীর। (আল কুরআন, সূরা ইসরা, আয়াত নং ১)। অর্থাৎ, ‘মহামহিম সে সত্ত্বা, যিনি তার প্রিয়তম বন্ধুকে রাত্রিকালে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় ভ্রমণ করিয়েছেন, যার চতুর্পার্শ্বকে আমি বরকতময় করেছি, যার মাধ্যমে আমি আমার সান্নিধ্য লাভের পথ পরিক্রমা তাকে দেখাতে পারি। নিশ্চয় তিনি আমার সবকিছু শুনেছেন এবং সবকিছু দেখেছেন।’

যুগে যুগে আল্লাহতায়ালা সৃষ্টি জগতে যে সকল বিস্ময়কর ঘটনা ঘটিয়েছেন, শতাব্দীর পর শতাব্দী অনাদী-অনন্তকাল সে সকল ঘটনা সৃষ্টির মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এগুলোকে আল্লাহতাআলা নিজেই আইয়ামিল্লাহ বা আল্লাহর দিন এবং শাআ’য়িরিল্লাহ বা আল্লাহর নির্দশন ও আল্লাহকে উপলব্ধি করার দিন হিসেবে আখ্যায়িত করেছেন। এরশাদ হয়েছে ‘ফাজাককিরহুম বি আইয়্যোমিল্লাহ’Ñ অতএব, আল্লাহর দিনগুলো স্মরণ করুন (আল কুরআন, সূরা আল ইবরাহিম, আয়াত ৫)। ‘ওয়ামাই ইউ আজজীম শায়াইরিল্লাহ ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব’। যে আল্লাহর নিদশর্নসমূহকে সম্মান করেÑ এ কাজ তো অন্তরে তাকওয়া সৃষ্টির মাধ্যম। (আল কুরআন, সূরা আল হজ্জ, আয়াত ৩২)।

আইয়্যামিল্লাহ ও শায়াইরিল্লাহর মধ্যে পড়ে, আশুরার দিন। যে দিন নীলনদে হযরত মুসা আলাইহিস সালামের নাজাত ও ফেরাউনের ডুবে যাওয়ার দিন। হযরত ঈসা আলাইহিস সালামের পিতা বিহীন জন্মগ্রহণের দিন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের দুনিয়ায় আগমনের দিন, শবে মেরাজ বা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঊর্ধ্বগমনের রাত্রি ইত্যাদি। এ রজনীতে একজন মানুষ বেহেশতী বোরাকে আরোহণ করেছেন। লক্ষাধিক নবি-রাসূলের সম্মেলনের প্রধান অতিথি হয়ে তাদের ২ রাকাত নামায পড়িয়ে ইমামুল মুরসালিন হয়েছেন। ফেরেশতাকুল শিরমনি হযরত জিবরাইল আলাইহিস সালাম এ সফরে তাঁর সঙ্গী হয়েছিলেন কিছু দূর পথ। সাত আসমান, আট বেহেশত, সাত দোযখ ভ্রমণ করেছেন। দেখেছেন বেহেশতের দুধ, মধু, স্বচ্ছ পানি ও সুরার বেহেশতী সাগর। দেখেছেন হাউজে কাউসার।

বিভিন্ন আকাশে বিশেষ সাক্ষাৎকার হয়। সাক্ষাৎকার হয় হযরত আদম (আ.), হযরত ঈসা (আ.), হযরত নূহ (আ.), হযরত ইয়াহ্ইয়া (আ.), হযরত ইউসুফ (আ.), হযরত ইদ্রিস (আ.), হযরত হারুন (আ.), হযরত মুসা (আ.) ও হযরত ইবরাহিম (আ.)-এর সাথে। স্বচক্ষে দেখেন সিদরাতুর মোন্তাহা। সফর সঙ্গীবিহীন একাকী প্রিয়তমের আকর্ষণ ও বিশেষ বাহনে ৭০ হাজার নূরের পর্দা অতিক্রম করে কাবা কাউসাইন পার হয়ে তারও অনেক অনেক ঊর্ধ্বে আবদিয়াতের মাকামে মুকাররবীন হিসেবে আল্লাহর দিদার লাভে ধন্য হন। যে সফরে উপহার লাভ করেন নামাজ, উম্মতের মনের মাঝে উদ্রেক হওয়া পাপ কাজ না করা পর্যন্ত ক্ষমাসহ ১৪ দফা রাষ্ট্রীয় মূলনীতি। মাটির ধরা থেকে নভমন্ডল, ইথারমন্ডল পার হয়ে সূর্যের অগ্নিভরা অঞ্চল পাড়ি দিয়ে ব্লাক হোলে কালো থাবার দুর্গমপথ অতিক্রম করে নূরের জগতে গিয়ে বাশারী মানবীয় শরীরকে নূরের তনুতে রূপান্তরিত করে বিশাল জগতে পাড়ি দিয়েছেন। তাতে রয়েছে বিজ্ঞানের লাখ কোটি শাখার জ্ঞান। যে ঘটনার পূর্ণভাবে বর্ণনা ব্যাখ্যা বিশ্লেষণ আসল তাৎপর্য উদঘাটন কেয়ামত পর্যন্ত কারো পক্ষে সম্ভব নয়।

সে ঘটনার আলোচনা উপলব্ধিতে আনা আল্লাহ্ প্রেমের পীযুষ ধারা ও আল্লাহকে পাওয়ার পথ চেনা কতই না জরুরি, তা সহজেই একজন বিবেকবান জ্ঞানী রাসূল প্রেমিক উপলব্ধি করতে সক্ষম হন। আল্লাহর ওলীগণ নিজ নিজ খানকা ও মাদরাসায় এ রজনীর ফজিলত ও হাকীকত বয়ান করে তাদের অনুসারীদের মনে প্রাণে দয়ার নবীর শান ও মানকে এমনভাবে বদ্ধমূল করে দিতেন, যার ফলে রাসূলের শান ও মানে কেউ আঘাত দিলে তারা সহ্য করতেন না। কীভাবে আল্লাহর দিদার পাওয়া যাবে, কীভাবে নামাজে মেরাজ হবে, কোন প্রক্রিয়ায় ঊর্ধ্ব জগতে সায়ের (সফর) করা যাবে, তার জন্য তারা সাধনার পর চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতেন। এ রাতে রাষ্ট্রীয় ১৪ দফা মূলনীতি ভালভাবে জেনে বুঝে দ্বীন কায়েমের শপথ গ্রহণ করতেন।

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাহান্নাম ভ্রমণে যে সকল দৃশ্য দেখেছেন তা শুনে উপলব্ধিতে এনে অনুশোচনা, আত্মশুদ্ধি ও তাওবার মাধ্যমে নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্তির পথে অগ্রসর করার চেষ্টা চালাতেন। বিজ্ঞানমনস্ক গবেষক, ছাত্র শিক্ষক মেরাজের ঘটনা শুনে ভূম-ল, বায়ু ম-ল, ইথার ম-ল ও নভম-ল পার হয়ে সায়রে আফাক তথা ঊর্ধ্বজগতে ভ্রমণের নব নব আবিষ্কারের প্রেরণা পেতেন। তারই সূত্র ধরে আবিষ্কার হয় উড়ো জাহাজ, রকেট, ভূ-উপগ্রহ। আবিষ্কৃত হয় আলোর গতি, গ্রহ, নক্ষত্রের গতি-প্রকৃতি, ছায়াপথ, ব্লাকহোলসহ হাজারো দিক, যার সবই ছিল মানুষের অজানা। আলবেরুনী, আল-খাওরেজমী, ইবন রুশদ, জাবের ইবন হাইয়্যান, ইবন হাইসাম, মুহাম্মদ রাযী, ইবন সীনা, ইমাম গাজ্জালী, তুসী রাহিমাহুমুল্লাহু আনহুমসহ জ্ঞান বিজ্ঞানের স্থপতিগণ এ মেরাজের সিঁড়ি বেয়েই জন্ম দিয়েছেন আধুনিক সভ্যতা। ইলমে মা’রেফাতের সাধকগণ এ বোরাকে চড়েই পেয়েছেন আল্লাহর দিদার। তাইতো ইহুদীবাদী শক্তি অতি সূক্ষ্মভাবে জ্ঞান-বিজ্ঞান, গবেষক ও আল্লাহর প্রেমের বিস্ময়কর ঘটনা, শানে রিসালাতের বাস্তব অবস্থান, এ মিরাজ যেন মুসলমানদের মাঝে আলোচিত হতে না পারে, মুসলিম জাতি যেন আবার আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির লাগাম চেপে ধরতে না পারে, তার ব্যবস্থা করেছে তাদের কিছু নিমক হালালদের দ্বারা।

যারা এ পবিত্র ঘটনার আলোচনা এই পবিত্র রজনী স্মৃতি ধরে রাখার অনুষ্ঠানমালাকে বিদআত ফাতওয়া দিয়ে প্রভুদের খুশি করতে চান। আজকে সময় এসেছে এরা কারা? কাদের ইঙ্গিতে মুসলমানদের চেতনাদীপ্ত অনুষ্ঠানমালাকে বন্ধ করতে চায়, তাদেরকে চিহ্নিত করা, তাদের স্বরূপ উন্মোচন করা। নৈতিক অবক্ষয়, জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে পশ্চাদপদতা, উগ্রধর্মীয় মতবাদ থেকে মুসলমান সমাজ বিশেষ করে যুব সমাজকে ফিরিয়ে আনতে হলে প্রয়োজন শবে মেরাজ ঘরে ঘরে পালন করা। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক-অভিভাবক সবাইকে নিয়ে এ বিস্ময়কর ঘটনা থেকে যুগোপযোগী শিক্ষা গ্রহণ করা। এর মধ্যে রয়েছে ঈমান, আকীদা, আমল, চেতনা, বিজ্ঞান-প্রযুক্তিমনস্ক মগজ তৈরীর অগনিত খোরাক, যার বাস্তব উপলব্ধি যুগ-জামানার সকল পশ্চাদপদতাকে দূরীভূত করে জ্বালাতে পারে আবার আলোর মশাল।