বাংলাদেশের ইতিহাসে যে কয়জন নেতার নাম মানুষের হৃদয়ে অমোচনীয়ভাবে লিখিত রয়েছে, বেগম খালেদা জিয়া তাদের শীর্ষে। আজ তিনি মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে জীবনযুদ্ধে লড়ছেন, আর পুরো দেশ এক গভীর মানসিক অস্থিরতার মধ্যে নিমজ্জিত। মানুষ শুধু প্রার্থনা করছে, তিনি যেন আবার সুস্থ হয়ে উঠেন, ঘরে ফেরেন এবং যে অন্ধকার ছায়া আজ জাতির ওপর নেমে এসেছে, তা যেন তাঁর উপস্থিতিতে দূর হয়। বাংলাদেশের মানুষ আজ রাজনীতির ঊর্ধ্বে উঠে তাঁকে স্মরণ করছে একজন রাষ্ট্রনায়ক, একজন সংগ্রামী নারী, একজন অবিচল নেত্রী হিসেবে, যিনি তিন দশকের বেশি সময় ধরে জাতিকে পথ দেখিয়েছেন। তাঁর নেতৃত্বের প্রথম পর্বেই ইতিহাস তাঁকে কঠিনতম পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়েছিল।
১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের সময় তিনি যে বাংলাদেশ পেয়েছিলেন, তা ছিল সামরিক শাসনে ধ্বংসস্তূপ প্রায়। সেই সময় গণতন্ত্র ভঙ্গুর, অর্থনীতি দুর্বল, সরকারি প্রতিষ্ঠানগুলো ছিল অনিশ্চয়তায় আক্রান্ত। এই টালমাটাল পরিস্থিতিতে তিনি শুধু প্রধানমন্ত্রী ছিলেন না; তিনি ছিলেন রাষ্ট্রের স্থিতিশীলতার প্রধান অবলম্বন। তাঁর নেতৃত্বে ১৯৯১ সালে রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থা বাতিল করে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়, যা শুধু একটি দল বা সরকারের বিজয় নয়, এটি ছিল জনগণের বিজয়, বাংলাদেশের বিজয়। গণতন্ত্রের এই পুনর্জাগরণ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে নতুন পথ দেখায়। ১৯৯১ সালের আগে বাংলাদেশ একাধিক সামরিক অভ্যুত্থান, পালাবদল, হত্যা ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে এক অনিশ্চিত গন্তব্যে পড়ে ছিল। কিন্তু সংসদীয় পদ্ধতিতে ফিরে আসার মাধ্যমে দেশের ক্ষমতা জনগণের কাছে ফিরে যায়। এই একটি সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে বদলে দেয়। একে আজও বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি সিদ্ধান্তগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও তাঁর সরকার ছিল যুগান্তকারী। ১৯৯১-১৯৯৬ সময়ে বাংলাদেশে প্রথমবার বাজারবান্ধব নীতিকাঠামো শক্তিশালী হয়। তাঁর শাসনামলে প্রথমবার টেক্সটাইল ও গার্মেন্ট সেক্টর টেকসই আকারে বিস্তার লাভ করে। ১৯৯১ সালে যেখানে গার্মেন্ট রপ্তানি ছিল মাত্র ১ বিলিয়ন ডলার, তাঁর সরকারের পর তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রায় ৩ বিলিয়ন ডলারে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮০০ মিলিয়ন ডলার থেকে বাড়তে বাড়তে ২ বিলিয়ন ডলারের বেশি হয়। মাথাপিছু আয় ২৪০ ডলার থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৩২০ ডলারে। বিশ্ব ব্যাংক তাঁর সরকারের অর্থনৈতিক নীতি কাঠামোকে দক্ষিণ এশিয়ার অন্যতম সফল মডেল হিসেবে বর্ণনা করে।
তাঁর সবচেয়ে বড় অবদান ছিল নারীশিক্ষা ক্ষেত্রে। ঋবসধষব ঝবপড়হফধৎু ঝপযড়ড়ষ অংংরংঃধহপব চৎড়মৎধসসব-এর মাধ্যমে মধ্যম আয়ের পরিবারগুলোর মেয়েরা প্রথমবার বিনামূল্যে শিক্ষার সুযোগ পায়। এই একটি প্রকল্প বাংলাদেশের সামাজিক কাঠামো পাল্টে দেয়। ১৯৯১ সালে মেয়েদের স্কুলে যাওয়ার হার ছিল মাত্র ৩৩ শতাংশ; ২০০১ সালে তা দাঁড়ায় ৫৬ শতাংশে। ইউনেস্কো তাঁর এই প্রকল্পকে আন্তর্জাতিকভাবে প্রশংসিত করে। আজ দেশের নারীশিক্ষার যে অগ্রগতি, তার শেকড় বেগম জিয়ার নীতিতে প্রতিষ্ঠিত। রাষ্ট্র পরিচালনায় তাঁর দৃঢ়তা শুধু উন্নয়নেই সীমাবদ্ধ ছিল না; তিনি ছিলেন দেশের সার্বভৌমত্বের এক অকুতোভয় রক্ষক। ভারতের আগ্রাসী কূটনীতির মুখে তিনি কখনো মাথানত করেননি। চুক্তি, পানিবণ্টন, সীমান্ত নিরাপত্তাÑ প্রত্যেক ক্ষেত্রে তিনি দেশকে মর্যাদা ও সমানাধিকারের ভিত্তিতে প্রতিনিধিত্ব করেছেন। তাঁর শাসনামলে ভারত-বাংলাদেশ সম্পর্ক ছিল পারস্পরিক সম্মান, ভারসাম্য এবং জাতীয় স্বার্থের ওপর প্রতিষ্ঠিত। আন্তর্জাতিক পরিসরে তিনি বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করেন।
কিন্তু তাঁর জীবনের ট্র্যাজেডি শুরু হয় তখন, যখন রাজনৈতিক প্রতিহিংসা তাঁকে টার্গেট করে। শেখ হাসিনার ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে তিনি এমন নির্যাতন, অপমান ও কারাবরণের শিকার হন, যা আধুনিক গণতান্ত্রিক ইতিহাসে বিরল। তাঁর বিরুদ্ধে আনা মামলাগুলো আন্তর্জাতিকভাবে ঢ়ড়ষরঃরপধষষু সড়ঃরাধঃবফ হিসেবে পরিচিত হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে হিউম্যান রাইটস ওয়াচÑ সবাই একবাক্যে বলে, তাঁকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করতে কারাগারে নেওয়া হয়েছিল। তাঁকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়, উন্নত চিকিৎসার সুযোগ দিতে অস্বীকার করা হয়। যে কারাগারে তাঁকে রাখা হয়, সেখানকার অবহেলায় তাঁর হাঁটার ক্ষমতা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। তাঁর লিভার, কিডনি, হাড়ের জটিলতা, ডায়াবেটিসÑ সবকিছুই অবনতির দিকে যায়। আজ তিনি যে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তা নিছক রোগের কারণে নয়; এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক নিষ্ঠুরতার পরিণতি।
বাংলাদেশের মানুষ আজ বুঝতে পারছে, রাষ্ট্র তাঁর প্রতি যে আচরণ করেছে, তা শুধু একটি নেত্রীকে নয়, একটি জাতিকে আঘাত করেছে। তাঁর বর্তমান অবস্থায় সাধারণ মানুষের চোখে পানি, হৃদয়ে ব্যথা, এ কারণেই তাঁকে আজ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে সবাই শ্রদ্ধা করছে। তিনি এক মহৎ রাষ্ট্রনায়কের মর্যাদায় আরোহিত হয়েছেন, যে মর্যাদা কোনো পদ-পদবি দিয়ে মাপা যায় না। তার অনুপস্থিতি বিএনপির জন্য শুধু নেতৃত্বের সংকটই সৃষ্টি করবে না; এটি দলের ওপরও গভীর প্রভাব ফেলবে। চার দশক ধরে বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন বেগম জিয়াÑ দলের নীতি, সিদ্ধান্ত, আন্দোলন ও জনআন্দোলনের প্রেরণা ছিল মূলত তাঁর ব্যক্তিত্বকে ঘিরে। তাঁর জীবনের সংগ্রাম, নিপীড়ন মোকাবিলার সাহস এবং মানুষের হৃদয়ে তাঁর জনপ্রিয়তা বিএনপির জন্য ছিল এক অবিনাশী শক্তির উৎস। ফলে তাঁর অনুপস্থিতি দলকে এমন এক মানসিক শূন্যতায় নিক্ষেপ করবে, যা সহজে পূরণ হওয়ার নয়। বিএনপির ভেতরে সিনিয়র লিডারশিপে বহুদিন ধরে থাকা চাপা প্রতিযোগিতা তাঁর অবর্তমানে আরও তীব্র হতে পারে। একদিকে তারেক রহমানের নেতৃত্ব আন্তর্জাতিক ও আইনি সীমাবদ্ধতার কারণে সরাসরি মাঠে নেই; অন্যদিকে দেশের নেতৃত্বে থাকা সিনিয়র নেতাদের মাঝে মতপার্থক্য দলকে সাময়িক অস্থিরতায় ফেলতে পারে। তৃণমূলের অনেক কর্মী যাঁদের রাজনৈতিক পরিচয় মূলত বেগম জিয়ার প্রতি আনুগত্যের ওপর দাঁড়িয়ে আছে, তাঁর অনুপস্থিতিতে তারা দিকহারা হতে পারে।
আজ বাংলাদেশের মানুষ তাঁর জন্য চোখের পানি ফেলে, প্রার্থনা করে। এই প্রার্থনা শুধু একজন নেত্রীর জন্য নয়; এটি দেশকে আবার স্বাভাবিক পথে ফেরানোর প্রার্থনা, একটি নিষ্ঠুর সময়কে বিদায় জানানোর প্রার্থনা। তাঁর সুস্থতা মানে জাতির পুনর্জাগরণ। আর যদি তিনি না ফেরেন, তাঁর চলে যাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শুরু হবে এক নতুন আলোড়ন, নতুন বাস্তবতা, নতুন প্রশ্ন। বাংলাদেশ আজ অপেক্ষা করছে, যেন ইতিহাস তাকে এই সুযোগ দেয়, যেন বেগম খালেদা জিয়া আবার উঠে দাঁড়ান। কারণ, তিনি শুধু একজন নেত্রী নন, তিনি বাংলাদেশের সংগ্রাম, ত্যাগ, মর্যাদা ও গণতন্ত্রের এক জীবন্ত প্রতীক। লেখক: নিরাপত্তা বিশ্লেষক। hrmrokan@hotmail.com
