এই কলামে ইতোপূর্বে আমি একাধিকবার দৃঢ়তার সাথে বলেছি যে, বাংলাদেশের অভ্যন্তরে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠি জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায় না। কিন্তু সাথে সাথে এবিষয়টিও বারংবার বলেছি যে, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মুখোশ পরে ভারত এই নির্বাচন বানচালের জন্য মরনপণ চেষ্টা করবে। অন্তর্বর্তী সরকারের ১৬ মাসে বিভিন্নরূপে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার অনেক চক্রান্ত করেছে। তাদের প্রতিটি চক্রান্তই ব্যর্থ হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মৃত্যুদ- হয়েছে। এই মৃত্যুদ-ের পর আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং ভারতের মাথা খারাপ হয়েছে।

নির্বাচন হয়ে গেলে একদিকে শেখ হাসিনার মৃত্যুদ- এবং অপরদিকে বিডিআর গণহত্যা সম্পর্কে জেনারেল (অব.) ফজলুর রহমানের রিপোর্ট ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করা এবং আওয়ামী লীগের পুনর্বাসনকে অসম্ভব করে তুলেছে। আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেনো তারা এই দুটি জ¦লন্ত ইস্যুকে পাশ কাটিয়ে আওয়ামী লীগ বা ভারতের সাথে কোনো সখ্য করতে পারবে না। ভারত এবং আওয়ামী লীগ এটি বিলক্ষণ বুঝতে পেরেছে বলেই এই নির্বাচন বানচাল করার জন্য তারা যেকোনো রকম ভয়াবহ পদক্ষেপ গ্রহণ করবে। সেটা যদি রক্তপাত হয় তাও তারা করতে দ্বিধা করবে না। এই কলামে ইতোপূর্বে আমি একাধিকবার দৃঢ়তার সাথে বলেছি যে, বাংলাদেশের অভ্যন্তরে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠি জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায় না।

কিন্তু সাথে সাথে এবিষয়টিও বারংবার বলেছি যে, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মুখোশ পরে ভারত এই নির্বাচন বানচালের জন্য মরনপণ চেষ্টা করবে। অন্তর্বর্তী সরকারের ১৬ মাসে বিভিন্নরূপে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার অনেক চক্রান্ত করেছে। তাদের প্রতিটি চক্রান্তই ব্যর্থ হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মৃত্যুদ- হয়েছে। এই মৃত্যুদ-ের পর আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং ভারতের মাথা খারাপ হয়েছে। নির্বাচন হয়ে গেলে একদিকে শেখ হাসিনার মৃত্যুদ- এবং অপরদিকে বিডিআর গণহত্যা সম্পর্কে জেনারেল (অব.) ফজলুর রহমানের রিপোর্ট ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করা এবং আওয়ামী লীগের পুনর্বাসনকে অসম্ভব করে তুলেছে।

আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেনো তারা এই দুটি জলন্ত ইস্যুকে পাশ কাটিয়ে আওয়ামী লীগ বা ভারতের সাথে কোনো সখ্য করতে পারবে না। ভারত এবং আওয়ামী লীগ এটি বিলক্ষণ বুঝতে পেরেছে বলেই এই নির্বাচন বানচাল করার জন্য তারা যেকোনো রকম ভয়াবহ পদক্ষেপ গ্রহণ করবে। সেটা যদি রক্তপাত হয় তাও তারা করতে দ্বিধা করবে না। সেই রক্তপাতেরই মহড়া দিলো ভারত এবং আওয়ামী লীগ গত ১২ ডিসেম্বর শুক্রবার প্রকাশ্য দিবালোকে বিজয় নগরের মতো ব্যস্ত স্থানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে গুলি চালিয়ে। ওসমান হাদির ওপর গুলি শুধুমাত্র ব্যক্তি বিশেষ ওসমান হাদি বা সংগঠন বিশেষ ইনকিলাব মঞ্চ নয়, প্রধান উপদেষ্টার বক্তব্য মোতাবেক ওরা বাংলাদেশের ওপরই আঘাত করেছে। প্রধান উপদেষ্টা ড.

ইউনূস স্বয়ং বলেছেন যে, এই হামলার পেছনে একটি বৃহৎ শক্তি রয়েছে। হয়তো সরকার প্রধান হিসেবে তিনি ঐ শক্তির নাম বলেননি। কিন্তু শুধু ঐ শক্তি নয়, ঘাতকও চিহ্নিত হয়েছে। আজ আমি নিজে থেকে কিছু বলবো না। বরং কতিপয় গুরুত্বপূর্ণ ব্যক্তির অতিগুরুত্বপূর্ণ তথ্য এবং বিশ্লেষণ উদ্ধৃত করবো। ইংরেজিতে বলা যায় এগুলো Will Speak Volumes.. অর্থাৎ এগুলোই বলবে আসল কথা। প্রথমে শুরু করছি, আন্তর্জাতিক গণমাধ্যম ‘আল জাজিরার’ সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি স্ট্যাটাস দিয়ে। উল্লেখ্য, এই জুলকারনাইন সায়ের বিখ্যাত হয়েছেন আল জাজিরায় একটি আলোড়ন সৃষ্টিকারী অনুসন্ধানী রিপোর্ট সম্প্রচার করে। রিপোর্টটির শিরোনাম, All the Prime Ministers Men.

যাই হোক, জুলকারনাইন সায়ের বলছেন, ‘পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েকমাসে অন্তত ৮০ জন সুব্রত বাইনের মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে। আন্ডারওয়ার্ল্ড, কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলের চরমপন্থি গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা, এলাকার জনপ্রিয় ব্যক্তিত্বদের টার্গেট করে হত্যা ও সহিংসতার ঘটনা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে। পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্দ্ধতন কর্মকর্তা যিনি সুব্রত বাইনের হ্যান্ডলার ছিলেন, জামিনে থাকা পিচ্চি হেলাল ও চরমপন্থি গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল সম্প্রতি টেলিফোনে কনফারেন্সের মাধ্যমে এসব বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন।

সুব্রত বাইন কারাগার থেকে তার মেয়ের মোবাইলে ফোন দিয়ে কনফারেন্স করে পিচ্চি হেলাল ও ভারতের পশ্চিমবঙ্গে পলাতক মুকুলের সাথে কথা বলেছে। পরবর্তীতে সুব্রত বাইনের মেয়ে সিনথিয়া বিতু নেপালে পলাতক বিডিআর হত্যা মামলার পলাতক আসামি লেদার লিটন, পিচ্চি হেলাল, মুকুল, বাড্ডার বড় সাঈদ ও দিপুর সাথে কথা বলিয়ে দেয়। নির্বাচন বানচাল এবং দেশকে চরম অস্থিতিশীল করতে বিশেষ গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা করে যাবে। একতাবদ্ধ থেকে এদের মোকাবেলা করাই একমাত্র উপায়।’ ॥দুই॥শুক্র ও শনিবারের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত এক্সক্লুসিভ ও সাধারণ খবর থেকে জানা যায় যে, ওসামান হাদিকে গুলি করেছে ফয়সাল করিম মাসুদ।

এসম্পর্কে ‘দি ডিসেন্ট’ নামে একটি ডিজিটাল অনুসন্ধানী নিউজ পোর্টাল লিখেছে, ‘ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ২০২৪ সালের ৮ নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। এরপর ফয়সাল করিমের জামিনের জন্য অ্যাডভোকেট কায়সার কামাল এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান আবেদন করলে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকার্টের বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এসকে তাহসিন আলী ৬ মাসের জামিনের আদেশ দেন।

এরপর চলতি বছরের ১২ আগস্ট জামিনের সময়সীমা বৃদ্ধির জন্য পুনরায় আবেদন করলে নতুন করে এক বছরের জামিন মঞ্জুর করে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমনের বেঞ্চ।আদালতের নথিতে দেখা যাচ্ছে, ১৬ ফেব্রুয়ারি জামিন আদেশ হওয়ার পর পরবর্তী নানান প্রক্রিয়া শেষে দ্রুততার সাথে ১৯ ফেব্রুয়ারিতে সেটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।’ জুলকারনাইন সায়ের আর একটি পোস্টে লিখেছেন, ‘ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে কারা গুলি করেছে সেটার রহস্য শক্তভাবে প্রমাণিত হয়েছে। অবশিষ্ট যা আছে সেটাও প্রকাশ পাবে, ইনশাআল্লাহ। এই গুলিবর্ষণের ঘটনা স্বাভাবিকভাবেই দেশের নিরাপত্তা বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করেছে।

আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত নিষিদ্ধ চক্র ও তাদের আশ্রয়দাতারা সম্মিলিতভাবে এরকম আরো কয়েকটি ঘটনা ঘটাতে সক্ষম হলে শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্র ঝুঁকির সম্মুখীন হবে এবং অশুভশক্তি ঠিক এমনটা বাস্তবায়নের উদ্দেশ্যেই তাদের মরণকামড় বসিয়েছে। সকল রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের এখনি জাতীয় স্বার্থে এরকম দুরভিসন্ধিমূলক বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান নেয়া জরুরি। তাঁদের ও জনগণের ঐক্যের বার্তাই কেবল নিরাপত্তা সংস্থাগুলোর মনোবল দৃঢ় রাখতে পারে এবং জাতীয় শত্রুদের মনোবল চূর্ণ করতে পারে।’শুধুমাত্র শরীফ ওসমান হাদিই নন, প্রথম পর্যায়ে হাদি ছাড়াও ঘাতকদের টার্গেট রয়েছে আরো দুই জুলাই যোদ্ধা। এরা হলেন, এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহ এবং জুলাই যোদ্ধা ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এসম্পর্কে গত ১৩ ডিসেম্বর শনিবার এক বাংলা সহযোগী নি¤েœাক্ত রিপোর্ট করেছেন। ‘সেপ্টেম্বরে যুক্তরাজ্য প্রবাসী জনৈক আইনজীবীর সূত্রে প্রাপ্ত এ সংক্রান্ত তথ্য যথাসময়ে সরকারের গোয়েন্দা সংস্থাসহ উচ্চপর্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয়। এমনকি খোদ ওসমান হাদিসহ ৩ জুলাই যোদ্ধা নিজেরাই হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে আনেন। এছাড়া পৃথকভাবে যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী নিজেও সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে কয়েক দফা আলাপ করেন। হত্যার হুমকির বিষয়টি নিয়ে ওই আইনজীবী সরকারের সংশ্লিষ্টদের কাছে তার কাছে আসা বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্ত তুলে ধরেন। এ সময় তিনি তথ্য প্রাপ্তির সুনির্দিষ্ট সূত্রেরও উল্লেখ করেন।

বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘পেশাগত কাজে বিশ্বের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ সিকিউরিটি এজেন্সির সঙ্গে যুক্ত থাকায় তার হাতে স্পর্শকাতর এসব তথ্য এসেছে। দ্রুততম সময়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বিপদ আসন্ন বলেও সতর্ক করেন তিনি।’ এ প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে এমন হামলার তথ্য পেয়ে আমরা সরকারকে জানিয়েছিলাম। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’ ॥তিন॥১৩ ডিসেম্বর শনিবার পত্রিকান্তরে পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘হাদির ওপর হামলায় বিদেশে অবস্থানরত সন্ত্রাসীদের হাত থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত হিসাবে ফিলিপ ওরফে গারো ফিলিপ নামের এক ভাড়াটে কিলারের নাম পাওয়া গেছে। ঘটনার পরপরই ফিলিপকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

ফিলিপকে ধরতে পারলে এ কিলিং মিশনের নেপথ্যে আর কারা জড়িত, তাদের নাম পাওয়া যাবে।’অপর একটি বাংলা দৈনিকে বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ। বলা হচ্ছে, ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। এই ব্যক্তি কে, তাঁর পরিচয় কী, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। পত্রিকাটি খোঁজ নিয়ে জানতে পেরেছে যে, ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন।

তাঁর পুরো নাম ফয়সাল করিম দাউদ খান।’এতক্ষণ আমরা বিভিন্ন জন এবং বিভিন্ন সহযোগীর উদ্ধৃতি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছি যে, কে বা কারা কী উদ্দেশ্যে হাদিকে হত্যা করার চেষ্টা করেছে। এটি শুধু তারাই নন, খোদ শরীফ ওসমান হাদিও বুঝতে পেরেছিলেন যে, তার ওপর হামলা হতে যাচ্ছে। তাই গত ১৩ নভেম্বর গভীর রাতে দেওয়া একটি পোস্টে শরিফ ওসমান হাদি নিজেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এবং সরাসরি আওয়ামী লীগকে দায়ী করেন। সেই পোস্টে তিনি জানান, ‘বিদেশি নাম্বার থেকে একাধিক হুমকির কল পেয়েছেন; তার পরিবার ও তাকে টার্গেট করা হচ্ছে বলে দাবি করেন তিনি।’ এ সম্পর্কে আর নতুন করে কিছু বলার নাই। বাংলাদেশকে ঘিরে চারিদিকে গভীর ষড়যন্ত্র। ষড়যন্ত্র যে কত গভীর এবং ভয়ানক সেটি বোঝা যায় খোদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্বেগ থেকে।গত শুক্রবার এই হামলা হওয়ার পর পরই প্রধান উপদেষ্টা তার পরিষদের কয়েকজন সদস্য এবং নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির হামলা অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে অন্যতম উদ্বেগজনক ঘটনা। এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে। এ সম্পর্কে আমরা শুধু এটুকু বলতে চাই যে, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা যেনো আমাদের জাতীয় ঐক্যকে আর বিভাজিত করতে না পারে। আর দলীয় মতদ্বৈধতা যেনো কোনো অবস্থায় নির্বাচনের পথে প্রতিবন্ধকতা না হয়। মনে রাখতে হবে, ফেব্রুয়ারির নির্বাচনই হবে ভারতীয় ও আওয়ামী চক্রান্ত মোকাবেলার প্রথম সোপান। একথা যেনো আমরা ভুলে না যাই। Email:journalist15@gmail.com