প্রতিবারের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (পাস) পরীক্ষা। তবে এবারের পরীক্ষায় নানা ধরনের প্রশাসনিক ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে। ২০২৫ সালের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে প্রায় ২০২৭ সালে! অর্থাৎ, প্রায় দু’বছরের সেশনজট। এর ওপর বারবার রুটিন পরিবর্তন। সাতটি পরীক্ষা নিতে সময় নেওয়া হচ্ছে প্রায় দু’মাস। পরীক্ষার প্রশ্নপত্রের কোড চার ডিজিটের, অথচ OMR শিটে ঘরের সংখ্যা তিন ডিজিটের। তীব্র গরমের মধ্যেও অনেক পরীক্ষা কেন্দ্রে এখনো ফ্যানের ব্যবস্থা করা হয় নি।
ফাজিল ও কামিলের অধিকাংশ শিক্ষার্থীই পেশাজীবী। তাদের জন্য সাতটি পরীক্ষা দু’মাস ধরে নেওয়া কতটা যৌক্তিক, তা ভেবে দেখা প্রয়োজন।
শিক্ষার্থীদের এখন একটাই দাবি— সঠিক সময়ে পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে হবে। পাশাপাশি, ধীরে ধীরে সেশনজট কমিয়ে আনতে হবে এবং পরীক্ষাসংক্রান্ত সব ধরনের অব্যবস্থাপনা দূর করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
-মোঃ রাশেদুল ইসলাম
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।
