পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফলকে কি বলা যেতে পারে? আমরা এর আগে এই কলামে দুইটি নিবন্ধে সে সম্পর্কে আমাদের মন্তব্য দিয়েছি। আজও আমরা আমাদের মন্তব্য এবং সেই সাথে কিছু তথ্য দেবো। তার আগে এই ফলাফল সম্পর্কে খোদ ভারতীয় তথা পশ্চিমবঙ্গের প্রামাণ্য চলচিত্র নির্মাতা এবং লেখক সৌমিত্র দস্তিদার কী বলেছেন সেটি দেখা যাক। তিনি বলেছেন, ‘এবার ভোটের কী ফল হতে চলেছে, তা সেদিনই পরিষ্কার হয়ে গিয়েছিল, যেদিন ভোটার তালিকা থেকে ২৭ লাখ লোকের নাম বাদ দেওয়া হয়েছিল। বাদ দেওয়া, বিপর্যস্ত মনিপুর থেকে অন্তত নয়গুণ কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গের মাটিতে রুট মার্চ করা, উত্তর প্রদেশের এনকাউন্টার, স্পেশালিস্ট পুলিশ অফিসার নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করাÑ সব দৃশ্য পরপর সাজালেই বিরাট এক নীলনকশা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। অস্ত্র হিসাবে দীর্ঘদিন ধরে বাঙালি উপজাতীয়তাবাদে বিশ^াসী পশ্চিমবেঙ্গর মানুষের মনে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের বিরুদ্ধে, সোজা কথায় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা-বিদ্বেষ জাগিয়ে দেওয়া কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। সবই নকশা নির্মাণের প্রস্তুতি। আর সেই নকশা হলো, ২০২৬ সালে এই পশ্চিম বাংলায় নতুনভাবে ১৯৪৭ সালের ইতিহাসে ফিরে যাওয়া।’
সৌমিত্র দস্তিদারের উপরোক্ত মন্তব্যের সাথে দ্বিমতের কোনো অবকাশ নাই। বরং সৌমিত্র দস্তিদার যা বলেননি সেই কথাটিই এখন বলতে হচ্ছে। এবার এতো আলোচনা হচ্ছে একারণে যে, বাংলাদেশের চার ধার এখন হিন্দুত্ববাদে পরিবেষ্টিত। বাংলাদেশ সীমান্তের তিনটি রাজ্য অর্থাৎ ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার ক্ষমতায়। এর মধ্যে আসামে তারা দুই বার ক্ষমতায় এলো। আসাম এবং পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আরোহণ পশ্চিমবঙ্গের মুসলমান এবং বাংলাদেশের মানুষের জন্য উদ্বেগের কারণ না হলেও সতর্কতার প্রয়োজন রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ^ শর্মা অয়রহ গয়রহ মার্কা বিজেপি নেতা নন। তারা উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিতশাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের আদলে বিজেপির ইনার সার্কেল অর্থাৎ আরএসএসের মন্ত্রে দীক্ষিত নেতা। আসামে মুসলমানদের সংখ্যা হলো মোট জনসংখ্যার ৩৪ শতাংশ। আর পশ্চিমবঙ্গে ২৮ শতাংশ। তার পরেও হেমন্ত বিশ^ শর্মার আসাম নিয়ে বাংলাদেশের যতো না দুর্ভাবনা, তার চেয়ে বেশি হলো শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গকে নিয়ে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে, কট্টর গোঁড়া হিন্দু তার প্রমাণ হলো এই কলামে প্রকাশিত ছবিটি। ছবিতে দেখছেন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার দু’ তিন দিন পর শুভেন্দু অধিকারী তাদের দেবতা গরুকে আদর করছেন। গরু হিন্দুদের দেবতা। এটি বিজেপির তরফ থেকে অনেক দিন ধরেই প্রচার করা হচ্ছে। কিন্তু শুভেন্দু অধিকারীর মতো এতো প্রকাশ্যে গরুকে দেবতা হিসাবে সামনে আনেননি আর কেউ। আর তাও সেই বাংলায় যে বাংলা রবীন্দ্রনাথকে নিয়ে গর্ব করে। যে বাংলার রবীন্দ্রনাথ ভারতের জাতীয় সঙ্গীত লিখেছেন, যে বাংলার রবীন্দ্রনাথ ‘বাংলার মাটি বাংলার জল/ বাংলার বায়ু বাংলার ফল/ পূন্য হোক পূন্য হোক হে ভগবান’ লিখেছেন সেই বাংলায় গো মাতার এই প্রকাশ্য পূজা অর্চনা শুরু করেছেন শুভেন্দু অধিকারী।
শুধুমাত্র গো-মাতার অর্চনাই নয়, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের ক্ষমতা গ্রহণ করার পর পরই মুসলমানদের পবিত্র ঈদুল আজহার ছুটি ১ দিন কমিয়ে দিয়েছেন। এর আগে মমতা ব্যানার্জীর সরকার চলতি সালে ঈদুল আজহার ২ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর এক সরকারি বিজ্ঞপ্তিতে ঘোষণা দেন যে, এবার ঈদুল আজহার ছুটি ২ দিনের পরিবর্তে ১ দিন থাকবে। যে প্রদেশে জনসংখ্যার ২৮ শতাংশই মুসলমান সেই পশ্চিমবঙ্গে ঈদুল আজহার সরকারি ছুটি মাত্র ১ দিন হয়। কিন্তু বাংলাদেশে, যেখানে হিন্দু জনসংখ্যা মাত্র ৮ শতাংশ (সর্বশেষ আদম শুমারী মোতাবেক) সেখানে দুর্গাপূজার ছুটি দেওয়া হয় ২ দিন। ১ দিন পূজার মহানবমীতে এবং আর ১ দিন বিজয়া দশমীতে।
এই ব্যাপারে বাংলাদেশের তথাকথিত প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িকতার দাবিদার সুশীলদের মুখে কোনো রা নেই। নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বিভিন্ন নির্বাচনী জনসভায় বলেন, বিজেপি ক্ষমতায় এলে মুসলিম এমএলএদের বিধান সভা থেকে বের করে দেওয়া হবে। আরেক জায়গায় তিনি হিন্দুদেরকে মুসলিম অধ্যুষিত এলকায় না যাওয়ার পরামর্শ দেন। নির্বাচনে জয়লাভের পর তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, হিন্দুদের ভোট একচেটিয়া বিজেপি পেয়েছে বলেই তারা ২০০টির ওপর আসন পেয়েছে। আর মমতা ব্যানার্জী মুসলিম ভোটের ওপর ভরসা করেছিলেন বলেই ১০০টিরও কম আসন পেয়েছেন। এমনকি মমতা ব্যানার্জী স্বয়ং হেরেছেন। মমতা ব্যানার্জীর পরাজয়ের খবর ঘোষিত হওয়ার পূর্বেই কয়েক হাজার হিন্দু মমতার বাসভবনের সামনে গিয়ে উচ্চ কণ্ঠে স্লোগান দেন, ‘জয় শ্রীরাম’। এটি মমতাকে শুনিয়ে ও বুঝিয়ে দেওয়া যে, তার স্লোগান চরম মার খেয়েছে। উল্লেখ্য, এই ইলেকশনে মমতার দলীয় স্লোগান ছিলো, ‘জয় বাংলা’। জয় শ্রীরামের কাছে জয় বাংলা এমন গো-হারা হারের পর বাংলাদেশের জয় বাংলাওয়ালারা এখন কী বলবেন? পশ্চিমবঙ্গ এবং কলকাতাই তো ছিলো তাদের বাংলা সংস্কৃতির তীর্থস্থান। এখন সেটি তো দখল করে নিলো জয় শ্রীরাম। এখন কেনো তারা বলছেন না যে, ত্রিপুরা আসাম এবং পশ্চিমবঙ্গে মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার সরব উত্থান ঘটেছে? নাকি তারা মনে করেন যে, পবিত্র ইসলামের পুনর্জাগরণ হলে সেটি হয় মৌলবাদ। আর হিন্দুত্বের পুনর্জাগরণ হলে সেটি মৌলবাদ হয় না, হয় প্রগতিবাদের জয়।
মুসলমানদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার যে প্রকাশ্যে বৈরী আচরণ শুরু করেছে সেটি আর গোপন নয়। সদ্য সমাপ্ত ঈদুল আজহার নামাজ পড়ার ওপরেও তারা বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করেছিলো। যেমন মসজিদে মুসল্লিদের ভীড় উপচে পড়লেও রাস্তায় নামাজ পড়া যাবে না। প্রকাশ্যে গরু কোরবানি দেওয়া যাবে না। যেসব গরু কোরবানি দেওয়া যাবে সেসব গরু কোরবানির আগে বিজেপি সরকার কর্র্তৃক নির্ধারিত নীতিমালার বিরুদ্ধে যদি পড়ে তাহলে কোরবানি দেওয়া যাবে, আর না পড়লে দেওয়া যাবে না।
এইখানে দেখুন, শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতে হিন্দুত্ববাদী বিজেপির কি ডাবল স্ট্যান্ডার্ড। সারা পৃথিবীতে গো-মাংস রপ্তানিতে ভারত অন্যতম শীর্ষ স্থানে। এই রপ্তানিকারক প্রধানত হিন্দু সম্প্রদায়। লক্ষ লক্ষ টন গরুর গোস্ত রপ্তানি করতে হলে তো লক্ষ লক্ষ গরু জবাই করতে হয়। তখন কিন্তু তাদের গো-মাতা বা গো-দেবতার অসম্মান হয় না। কিন্তু মুসলমানরা তাদের ধর্মীয় ওয়াজিব আদায়ের জন্য গরু কোরবানি দিলেই সেটি তাদের গো-দেবতার অসম্মান হয়ে যায়। আসলে যাদের ইতিহাসে শ্রেষ্ঠ রাজনৈতিক কৌশলবিদ হলেন চাণক্য বা কৌটিল্য, তাদের দেশে এই রাষ্ট্রীয় দ্বিচারিতায় অবাক হওয়ার কী আছে? ॥তিন॥ বাংলাদেশের তথাকথিত প্রগতিশীলদের জ্ঞাতার্থে জানাতে চাই যে, ভারতীয় জাতীয়তাবাদ আসলে হিন্দু জাতীয়তাবাদ।
আমি যখন ঢাকা বিশ^বিদ্যালয়ে পড়ি তখন আওয়ামী লীগের শেখ ফজলুল হক মণি, সিরাজুল আলম খান, কে এম ওবায়দুর রহমান বলতেন যে, ভারতীয় জাতীয় সংহতির মূল সুর হচ্ছে Unity in diversity. অর্থাৎ ভারতীয় জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে বৈচিত্র্যের মাঝেই ঐক্য। এই ছবক তারা পাকিস্তানকেও দিতে চেয়েছিলেন। তারা বলতেন, পাকিস্তানের ৫টি প্রদেশের (তখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসাবে পাকিস্তানের অংশ ছিলো) বৈচিত্র্যের মাঝেই ঐক্য গড়ে তুলতে হবে। তখন যারা মুসলিম জাতীয়তাবাদে বিশ^াস করতেন তারা বলতেন যে, সেই সিন্ধু সভ্যতার আমল থেকে আজ পর্যন্ত, সাড়ে তিন হাজার বছরে হিন্দু ধর্মই আসমুদ্র হিমাচলকে ঐক্যবদ্ধ রেখেছে। হিন্দু ধর্ম বা সনাতনী ধর্মই হলো ভারতীয় জাতীয়তাবাদ।
এই কথা বলার জন্য তারা সেদিন মুসলিম জাতীয়তাবাদীদের সাম্প্রদায়িক এবং ধর্মান্ধ বলে অপবাদ দিতেন। ॥চার॥ কিন্তু আজ কী বলা যাবে? নাৎসিরা যেমন জার্মানিকে শুধু আর্যদের দেশ মনে করতো, বিজেপিও ভারতকে মূলত ‘হিন্দু রাষ্ট্র’ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। নাৎসিরা ইহুদিদের যেভাবে ‘শত্রু’ হিসেবে চিহ্নিত করেছিলো, বিজেপির রাজনীতিতেও মুসলিমদের ‘বহিরাগত’ হিসেবে দেখানোর প্রবণতা লক্ষ করা যায়। আরএসএসের দ্বিতীয় প্রধান এম এস গোলওয়ালকার তার We, or Our Nationhood Defined বইতে নাৎসি জার্মানির ইহুদি নিধনের মাধ্যমে ‘জাতিগত বিশুদ্ধতা’ সমর্থন করেছিলেন। হিন্দুত্বের প্রবক্তা বি. ডি. সাভারকারও নাৎসি জার্মানির ‘সংস্কৃতি’ ও ‘জাতি’কেন্দ্রিক জাতীয়তাবাদ থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের আদলে হাজির হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যিনি ফল ঘোষণার পর স্পষ্টভাবে বলেছেন, তাকে হিন্দুরা ভোট দিয়ে বিজয়ী করেছেন আর মুসলমানরা ভোট দিয়েছেন মমতাকে। নাৎসিদের মতো আদিত্যনাথ ও শুভেন্দুরা বিশ্বাস করেন, হিন্দুরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি এবং ভারতে শুধু তারাই মর্যাদার সঙ্গে বসবাস করতে পারেন। অন্য ধর্মের মানুষ এ দেশের নাগরিক হওয়ার যোগ্য নন।
ভারতে যেসব সংগঠন ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য শতাব্দী ধরে কাজ করে যাচ্ছে তাদের মধ্যে রয়েছে আরএসএস, বিশ^ হিন্দু পরিষদ, বজরং দল, কর সেবক প্রভৃতি। এরা মনে করে, ভারতের আদি জনগোষ্ঠী হলো হিন্দু। হিন্দুরাই ভারতের শ্রেষ্ঠ জাতি। মুসলমানরা এদেশে এসেছে বহিরাগত হানাদার হিসাবে। তাই ভারতে শুধুমাত্র হিন্দুদেরই থাকার অধিকার রয়েছে। এই বয়ানের সাথে নাৎসি হিটলারের বয়ান হুবহু মিলে যায়। হিটলার বিশ^াস করতেন, জার্মানদের শরীরে প্রবাহিত হচ্ছে আর্য রক্ত। আর্যরাই শ্রেষ্ঠ জাতি। ইহুদিরা বহিরাগত। তাই হিটলার সমানে ইহুদি নিধন করেছেন। ভারতের কেন্দ্র শাসিত এলাকাসহ যে ৩১টি রাজ্য রয়েছে তার মধ্যে এখন ২১টি রাজ্যে বিজেপির শাসন। আর সর্বত্র বিজেপি কনসার্টের মতো করে ঐক্যতান তুলেছে যে, ভারত হিন্দু রাষ্ট্র।
ভারত সেক্যুলার রাষ্ট্র নয়। হিন্দুরা শ্রেষ্ঠ জাতি। তাই তারাই ভারত শাসন করবে। এখানে দেখুন কী অদ্ভুতভাবে মিলে যায় সুভাস চন্দ্র বসু নামে পরিচিত নেতার আদর্শের সাথে। এই নেতাকে তারা নেতাজী নামেই ডাকে। এই নেতাজী দ্বিতীয় মহাযুদ্ধ কালে জার্মানিতে গিয়ে হিটলারের সাথে দেখা করেছিলেন এবং ভারতের স্বাধীনতার জন্য হিটলারের সাহায্য চেয়েছিলেন। সুতরাং দেখা যাচ্ছে যে, নাৎসিবাদের বীজ হিন্দুদের ডিএনএতে লুক্কায়িত রয়েছে। শুভেন্দু অধিকারী একজন স্বৈরাচারী। তাই তিনি অপর স্বৈরাচারী বাংলাদেশ থেকে বিতাড়িত শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গে দাওয়াত দিয়েছেন। বলেছেন, শেখ হাসিনাই নাকি বৈধ প্রধানমন্ত্রী। ড. ইউনূস বা বর্তমান সরকার নাকি অবৈধ। তার মতে, বাংলাদেশিরা নাকি স্যালুট দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নিয়ে যাবে। কোনো হতদরিদ্র যদি স্বপ্নে হায়দারাবাদের বিরানী খায় এবং জেগে উঠে তার স্বাদ গ্রহণ করতে চায় তাহলে কারো কিছু বলার থাকে না। শুভেন্দু তথা বিজেপি শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ফেরত পাঠাবেন। এমন আকাশ-কুসুম কল্পনা নিয়ে তিনি থাকুন। ইতোমধ্যেই কলকাতায় নিউমার্কেটে মুসলমানদের দোকানপাটে এবং মারকুইস স্ট্রিটে মুসলমানদের বিপনী বিতান, হোটেল এবং ঘরবাড়িতে বিজেপি আগুন দিয়েছে। তাদের নাৎসিবাদী চরিত্র উন্মোচিত হতে শুরু করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ আজ সদাজাগ্রত। ৬৮ লক্ষ মানুষকে বাংলাদেশি মুসলমানের তকমা দিয়ে তারা বাংলাদেশে ঠেলে দেবে (পুশ ইন), আর বাংলাদেশিরা আঙ্গুল চুষবেন- ব্যাপারটি অতো সোজা নয়। Email:journalist15@gmail.com
