আজ ১ মুহররম ১৪৪৮ হিজরি। এই দিনটি একটি নতুন চন্দ্র বছরের সূচনা করে এবং আজ হতে নতুন হিজরি বছর গণনা শুরু হয়। হিজরি সন বা ইসলামিক বছরের প্রথম দিনটি বেশিরভাগ মুসলমান মুহররম মাসের প্রথম দিনে হিজরি নববর্ষ হিসেবে পালন করেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এবং তার অনুসারীদের মক্কা থেকে মদিনায় হিজরতের বছর থেকে এই হিজরি সন গণনা চালু হয়, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ৬২২ খ্রিস্টাব্দের সমান। ইসলাম ধর্মের অনুসারি সকল মুসলমান ধর্মীয় কর্তব্য, যেমনÑ নামাজ, রোজা, হজ, ঈদ এবং পবিত্র রাত্রি এবং উৎসব উদযাপনের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের তারিখগুলো হিজরি ক্যালেন্ডার অনুসারে পালন করা হয়। হিজরি নববর্ষ ২৪টি দেশে সরকারি ছুটির দিন হিসেবে পালন করা হয়। যদিও কিছু ইসলামী সংগঠন স্থানীয় চাঁদ দেখার মাধ্যমে নতুন মাস নির্ধারণ করতে পছন্দ করে, বেশিরভাগ ইসলামী প্রতিষ্ঠান এবং দেশ, যার মধ্যে সউদী আরবও রয়েছে। ইসলামি ক্যালেন্ডারে সূর্যাস্তের সময় শুরু হয়ে পরদিন সূর্যাস্ত পর্যন্ত একদিন বলে সংজ্ঞায়িত করা হয়।
মুহররম হিজরি সনের প্রথম মাস। ইসলামী তাহযীব-তামুদ্দুন বিকাশের মাস। বিশ্বের মুসলমানদের স্বকীয় সংস্কৃতির আলোর উš§ীলনে উদ্ভাসিত উজ্জীবিত হওয়ার উজ্জ্বল মাস। বিজাতীয় সংস্কৃতি ও অপসংস্কৃতির খোলস থেকে বের হয়ে সুষ্ঠু সুন্দর সুনির্মল সংস্কৃতির আবহে নবজীবনের উšে§ষ ঘটানোর স্বর্ণালী মাস। এ মাসের সঙ্গে জড়িয়ে আছে ইসলামের জয়-পরাজয়, উত্থান-পতন ও সুখ-দুঃখময় বিভিন্ন ঘটনা। মহররম আরবি শব্দ। এ শব্দটি সম্মানিত, পবিত্র ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। মহররম মাসের ১০ তারিখকে ‘আশুরা’ বলা হয়। আশুরা দিবসের কারণে মহররম মাস বেশি ফজিলতপূর্ণ। হজরত ইমাম হোসাইনের (রা.) শাহাদত আশুরাকে আরো স্মরণীয় করেছে। মূলত হিজরতের ঘটনাকে স্মরণ করে হিজরি সনের প্রবর্তন করা হয়েছে। এ সনের গণনা হয় চাঁদের হিসেবে।
এ জন্য হিজরি বর্ষকে চান্দ্রবর্ষও বলা যায়। আমরা মুসলমান। আমাদের রব আল্লাহ। আমাদের নবী মুহাম্মদ (সা.)। আমাদের কিতাব আল কুরআন। আমাদের ধর্ম ইসলাম। ইসলাম অন্যান্য জাতি-ধর্মের মানুষের মত বর্ষবরণ ও আনন্দ্যোৎসব পালনে লাগামহীন চলাফেরায় সমর্থন করে না। ইংরেজি নববর্ষ পালনের নামে থার্টিফার্স্ট নাইটে বাংলাদেশসহ বিশ্বে যেসব অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে। বাংলা নববর্ষ পালনের নামে পহেলা বৈশাখে তারুণ্যের উচ্ছল তরঙ্গমালা যেভাবে ঢেউ খেলে যায় তা কোনো আল্লাহ প্রেমী পরকাল বিশ্বাসী তাকওয়াবান মুসলমানের নিকট গ্রহণীয় নয়। মুসলমানদের প্রত্যেকটি আনন্দ উৎসবের সূচনা হয় মহান আল্লাহকে স্মরণ ও সেজদার মাধ্যমে। হিজরি বর্ষবরণ শুরু হয় তওবা তাহ্লীলের মাধ্যমে।
আল্লাহ সুবাহানাহু ওয়া তায়ালার নির্ধারিত সময় হতে একটি বৎসর যে আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেল তার জন্য অনুতপ্ত হওয়া ও রাব্বুল আলামীনের দরবারে ইলাহীতে পানাহ্ চাওয়ার মাধ্যমে। আল্লাহর কাছে সেজদার মাধ্যমে। যে সময় বিশ্বের মুসলমানেরা তাদের নিজ সংস্কৃতিক ঐতিহ্য ভুলে গিয়ে বিজাতীয় সংস্কৃতি সভ্যতার দিকে ধাবিত হচ্ছে সেই মুহূর্তে হিজরি নববর্ষ হাতছানি দিচ্ছেÑ ইসলামী সংস্কৃতি সভ্যতার আঙ্গিনায় ফিরে আসার জন্য। হিজরি নববর্ষকে স্বাগত জানাই। হƒদয়ের সব উষ্ণতা দিয়ে তাকে গ্রহণ করি। কালের গর্ভে হারিয়ে গেল ১৪৪৭ হিজরি। চলে এলো ১৪৪৮ হিজরি আমরা অনেকেই হিজরি সনের ঐতিহাসিক প্রেক্ষপট অবহিত নই। সেইদিন ছিল ১২ সেপ্টেম্বর ৬২২ খ্রিস্টাব্দ। নবীকুলের শিরোমনি হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর নির্দেশ মক্কা হতে মদীনায় হিজরত করেছিলেন।
তারপর তার খলিফা আমীরুল মোমেনীন হযরত ওমর (রা.) এর জামানায় যখন ইসলামী ভূখণ্ডের সীমানা বিস্তার হতে থাকলো। বিভিন্ন রাজা-বাদশাদের কাছে চিঠিপত্র ইত্যাদি প্রেরণে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হলো। তখন তিনি ১৭ হিজরি অর্থাৎ রসূল (সা.) এর ইন্তেকালের ৭ বছর পর হতে হিজরি সনের প্রবর্তন করেন। রসূল (সা.) এর প্রিয় মাতৃভূমি মক্কা হতে মদীনায় হিজরত করা হতে এই সনের গননা ধরা হয়। আমরা জানিÑ রসূল (সা.) যখন ইসলামের দাওয়াত দেন, তখন তার সবচেয়ে প্রিয় মানুষরা বিরোধিতা করে। তারা তার চলার পথে কাঁটা বিছিয়ে রাখতো। নামাজরত অবস্থায় উটের নাড়িভুড়ি মাথায় চাপিয়ে দিতো। পথে-প্রান্তে অপমানিত লাঞ্চিত করা হতো। তার অনুসারী নব মুসলিমদের ওপর চালানো হতো অমানুষিক নির্যাতন। অত্যাচারের স্টিম রোলারে তাদেরকে ক্ষত-বিক্ষত করা হতো।
রসূল (সা.) ও তাঁর সাথীদের শি’বে আবু তালিব নামক বন্দি শিবিরে তিন বছর বন্দি করে রাখা হয়েছিল। তারপরও রসূল (সা.) একত্ববাদের দাওয়াত হতে ফিরে না আসায় তারা ষড়যন্ত্রের জাল বিস্তার করলো। নদওয়া নামক মন্ত্রণা পরিষদে অধ্যাদেশ জারি করলোÑ যে ব্যক্তি মুহাম্মদ (সা.) এর ছিন্ন মস্তক এখানে হাজির করতে পারবে তাকে একশত উট পুরস্কার দেয়া হবে। তখন আরবের বিভিন্ন গোত্র হতে নওজোয়ান পাহলোয়ান যুবকেরা নাঙ্গা-তরবারি নিয়ে রসূল (সা.) এর বাড়ির চারপাশে জমায়েত হয়েছিল। আল্লাহ তায়ালা জিব্রাইল (আ.) কে ঘোষণা দিয়ে পাঠালেন। তিনি এসে বলেন, হে রসূল (সা.), আজ রাত হতে এই বিছানায় ঘুমানো আল্লাহ আপনার জন্য নিষিদ্ধ করেছেন। আপনাকে মদীনায় হিজরতের আদেশ করেছেন। তখন রসূল (সা.) নিজ বিছানায় আলী (রা.) কে শায়িত রেখে বের হলেন।
দরজার কাছে গেলে জিব্রাইল (আ.) বললেন, থামুন একমুষ্টি কঙ্কর নিন এবং নিক্ষেপ করুন। রসূল (সা.) তাই করলেন। ঐ পাথরের চূর্ণগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ওতপেতে থাকা সকল কাফেরের চোখে ঢুকিয়ে দিলেন। রসূল (সা.) নির্বিঘ্নে বের হলেন। পরবর্তীতে আয়াত অবতীর্ণ করেছিলেন, ‘অমা রমাইতা, ইজ রমাইতা অলা কিন্নাল্লাহা রমা’Ñ স্মরণ করুণ সেই সময়ের কথা, যখন আপনি কঙ্কর নিক্ষেপ করেছিলেন। ওটা মূলত: আমিই নিক্ষেপ করেছিলাম। তারপর আবু বকরের বাড়ির সম্মুখ গিয়ে একবার ডাক দিলেন সঙ্গে সঙ্গে আবু বকর (রা.) চলে এলেন। তাকে নিয়ে মদিনা অভিমুখে হিজরতে রওয়ানা দিলেন। সওর পর্বতের সন্নিকটে যখন গেলেন তখন সুব্হে সাদিক হয়ে গেল। রসূল (সা.) ও আবু বকর (রা.) তখন এই পাহাড়ের গুহায় আত্মগোপন করলেন।
দিনের বেলা শত্রু বাহিনী গুহার দিকে যখন এগিয়ে আসছিলেন। যখন তাদের পদধ্বনি শোনা যাচ্ছিল। আবু বকর (রা.) বিচলিত হয়ে যাচ্ছিলেন। রসূল (সা.) বললেন, “লা তাহযান, ইন্নাল্লাহা মাআনা” ভয় পেওনা আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। তারপর আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিলেন। তিনদিন পর আবার মদীনা অভিমুখে যাত্রা করলেন। পথিমধ্যে উšে§ মা’বাদের ঘরে যাত্রা বিরতি করলেন এবং সেখানে তার দুর্বল উটের পর্যাপ্ত পরিমাণ দুগ্ধ হওয়ার মু’মিজা প্রদর্শিত হলো। আরো সামনে এগিয়ে চললেন। এর মধ্যে মক্কার একজন নাম করা সন্ত্রাসী সুরাকা বিন মালেক রসূল (সা.) কে হত্যা করার প্রতিজ্ঞা করে শাণিত তরবারী নিয়ে বের হলো। দূর থেকে রসূল (সা.) এর হিজরতের কাফেলা দেখে পুরস্কারে লোভে উš§ত্ততার সঙ্গে ঘোড়া ছুটিয়ে দিল।
রসূল (সা.) এর কাছে যাওয়ার আগেই তার ঘোড়া পাথেরে হোচট খেলো। ঘোড়া পড়ে গেল। সুরাকাও বহুদূরে নিক্ষিপ্ত হলো। শরীর থেকে বালু ঝেড়ে আবার ঘোড়ায় সওয়ার হলো। এবার রসূল (সা.) এর পাশে যাওয়ার আগেই তার ঘোড়ার চারটি পা বালুর মধ্যে এমনভাবে ডেবে গেল যে আর পা ওঠাতে পারছিল না। সুরাকা বিষন্ন মনে ভাবছিলেন কেন এমন হচ্ছে? কেন আমি পদে পদে বাধা পাচ্ছি? রসূল (সা.) পেছন ফিরে সুরাকার এই দৃশ্য দেখছিলেন যে, একবার তার ঘোড়া পাথরে হোচট খায়, আরেকবার ঘোড়ার পা বালুর মধ্যে দেবে যায়। রসূল (সা.) তখন বললেন, হে সুরাকা- এখনো কি তোমার বিশ্বাস হয় না যে, আমি আল্লাহর একজন সত্য নবী? সুরাকা বললেন, এখন বিশ্বাস হয়েছে যে আপনি আল্লাহর সত্য নবী। আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন।
আরো সম্মুখে গেলে বারিদা নামক একজন মক্কার দুস্কৃতকারী ৭০ জন দুর্ধর্ষ আরব ডাকাত নিয়ে বসেছিলেন মুহাম্মদ (সা.) কে হত্যা করার মানসে। রসূল (সা.) সে সময় সুললিত কণ্ঠে পবিত্র কুরআনের তেলাওয়াতে মরুভূমির আকাশ বাতাস মুখরিত করে যাচ্ছিলেন। তাঁর তেলাওয়াত শুনে বারিদার মনে পরিবর্তন সূচিত হলো। সঙ্গে ঐ ৭০ জনও মুসলমান হলো। মাথার পাগড়ি বর্শায় বেধে ইসলামের পাতাকা বানিয়ে রসূলের কাফেলার সঙ্গে তারা মদীনায় যাত্রা করলেন। ওদিকে রসূল (সা.) হিজরত করে মদীনায় আসছেন সেই জন্য মদীনার মানুষেরা অধীর আগ্রহে প্রত্যেক দিন একটি উচু টিলার ওপর বসে অপেক্ষার প্রহর গুণতেন। একদিন তারা চলে যাওয়ার পর এক ইহুদী দূর থেকে রসূল (সা.) এর কাফেলা দেখে চিনে ফেললেন। তিনি খবর দিলেন।
হে কুব্বার মানুষেরা তোমরা প্রত্যেকদিন যার জন্য অধীর আগ্রহে বসে থাকো সেই ব্যক্তি ঐ দেখ চলে আসছেন। তখন কুব্বায় আনন্দের হিল্লোল প্রবাহিত হলো। সবাই নবী মুহাম্মদ (সা.) কে স্বাগত জানালেন। রসূল (সা.) তিনদিন কুব্বায় অবস্থানের সময় একটি মসজিদ নির্মাণ করলেন। নাম মসজিদে কুব্বা। তারপর ইয়াসরিবে রওয়ানা দিলেন। পথিমধ্যে জুমার নামাজের ওয়াক্ত হলে সেইখানে জুমা পড়লেন। ঐ স্থানে একটি মসজিদ নির্মিত হয়েছে। নাম মসজিদে জুমআ। তারপর ইয়াসরিবে এলেন। সকলে মেহমানদারি করতে চাচ্ছিলেন। রসূল (সা.) বললেন, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট এই উট যেখানে থামবে তার নিকটে যার ঘর হবে আমি তাঁর বাড়িতে মেহমান হবো। অবশেষে যেখানে রসূল (সা.) চিরনিদ্রায় শায়িত রয়েছেন ঐ স্থানে এসে উট থেমে গেলো।
তখন নিকটবর্তী তাঁর মামা আবু আইয়ুব আনসারীর বাড়িতে মেহমান হলেন। সোহেল ও সুহাইল নামক দু’জন ইয়াতিম বালকের নিকট থেকে উচ্চমূল্যে জমি ক্রয় করে মসজিদে নববী নির্মাণ করলেন। ইয়াসরিবের নাম পরিবর্তন করে রাখলেন মদিনা। বলতেন মদিনাতুন্নবি বা নবীর শহর আর তখন থেকেই মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুললেন। যার মাধ্যমে সমাজ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, যুদ্ধ-বিগ্রহ বন্ধ হয়ে এমন শান্তি ও নিরাপত্তার সমাজ বিনির্মিত হলো যেমন সোনালি সমাজ পৃথিবীর ইতিহাসে আর কখনো হয়নি। হবেও না। যে সমাজ সম্পর্কে রসূল (সা.) বলেছেন, আজ সানআ থেকে হাজরা মাউত পর্যন্ত একজন তরুণী স্বর্ণালঙ্কারসহ রাতের অন্ধকারে একাকী পথ চলবে সেখানে সে আল্লাহকে ছাড়া আর কারো ভয় করবে না। হিজরি এই নববর্ষে আমরা রসূল (সা.) এর এই হিজরতের ঐতিহাসিক পটভূমি হƒদয়ে জাগরুক করি। আমাদের সমাজকে রসূল (সা.) এর জামানার শান্তিময় সোনালি সমাজ বিনির্মাণে নিজ নিজ স্থান থেকে সাধ্যমত প্রচেষ্টা অব্যাহত রাখি। আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন।
লেখকঃ কবি ও সাংবাদিক। E-mail- dhaka786@gmail.com
