বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া বহুল ব্যবহৃত একটি মাধ্যম। বর্তমানে প্রায় সবাই সোশ্যাল মিডিয়ার ব্যাবহারকারী। সোশ্যাল মিডিয়া আমাদের যোগাযোগের পরিধি বাড়িয়েছে, কিন্তু একইসঙ্গে এক ধরনের নীরব একাকিত্বও তৈরি করেছে। আমরা প্রতিনিয়ত অনলাইনে থাকলেও বাস্তব জীবনের মানুষদের থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি। পাশে বসে থাকা মানুষের সঙ্গে কথা না বলে স্ক্রিনে ডুবে থাকা এখন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় সবাই নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলো তুলে ধরে। অন্যের সাজানো সুখের সঙ্গে নিজের বাস্তবতাকে তুলনা করতে গিয়ে অনেকেই হতাশা ও হীনমন্যতায় ভোগে। শত শত বন্ধু ও ফলোয়ার থাকা সত্ত্বেও মনে হয় কথা বলার মতো কেউ নেই। লাইক ও রিয়্যাকশন -নির্ভর এই সম্পর্কগুলো গভীরতার বদলে ওপরের স্তরেই থেকে যায়। ফলে অনুভূতির আদান-প্রদান কমে আসে। প্রযুক্তি আমাদের যুক্ত রাখার জন্য, বিচ্ছিন্ন করার জন্য নয়। তাই প্রয়োজন সচেতন ব্যবহার ও বাস্তব সম্পর্ককে সময় দেওয়া। নইলে সংযুক্ত থাকার এই ভিড়েই আমরা আরও একা হয়ে পড়ব।
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া বহুল ব্যবহৃত একটি মাধ্যম। বর্তমানে প্রায় সবাই সোশ্যাল মিডিয়ার ব্যাবহারকারী। সোশ্যাল মিডিয়া আমাদের যোগাযোগের পরিধি বাড়িয়েছে, কিন্তু একইসঙ্গে এক ধরনের নীরব একাকিত্বও তৈরি করেছে। আমরা প্রতিনিয়ত অনলাইনে থাকলেও বাস্তব জীবনের মানুষদের থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি। পাশে বসে থাকা মানুষের সঙ্গে কথা না বলে স্ক্রিনে ডুবে থাকা এখন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় সবাই নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলো তুলে ধরে। অন্যের সাজানো সুখের সঙ্গে নিজের বাস্তবতাকে তুলনা করতে গিয়ে অনেকেই হতাশা ও হীনমন্যতায় ভোগে। শত শত বন্ধু ও ফলোয়ার থাকা সত্ত্বেও মনে হয় কথা বলার মতো কেউ নেই।
