ঝিনাইদহে রেললাইন এখন সময়ের দাবি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও ঝিনাইদহের একটি বড় অংশ রেল সুবিধা থেকে বঞ্চিত। যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও চিকিৎসার জন্য একমাত্র মাধ্যম সড়কপথ হওয়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রেল সংযোগ থাকলে দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছানো সহজ হয়। বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত এবং এ অঞ্চলের কৃষিপণ্য কম খরচে পরিবহনে রেললাইনের কোনো বিকল্প নেই। ঝিনাইদহ সদর হয়ে রাজধানী ও পার্শ্ববর্তী জেলাগুলোর সঙ্গে রেল সংযোগ স্থাপিত হলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তাই জনস্বার্থে ঝিনাইদহে দ্রুত সময়ে রেললাইন স্থাপনের জন্য পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ঝিনাইদহে রেললাইন এখন সময়ের দাবি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও ঝিনাইদহের একটি বড় অংশ রেল সুবিধা থেকে বঞ্চিত। যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও চিকিৎসার জন্য একমাত্র মাধ্যম সড়কপথ হওয়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রেল সংযোগ থাকলে দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছানো সহজ হয়। বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত এবং এ অঞ্চলের কৃষিপণ্য কম খরচে পরিবহনে রেললাইনের কোনো বিকল্প নেই। ঝিনাইদহ সদর হয়ে রাজধানী ও পার্শ্ববর্তী জেলাগুলোর সঙ্গে রেল সংযোগ স্থাপিত হলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তাই জনস্বার্থে ঝিনাইদহে দ্রুত সময়ে রেললাইন স্থাপনের জন্য পদক্ষেপ নিতে সং
