যে কোনো সময় নগদ টাকা তুলতে গ্রাহকরা অটোমেটেড টেলার মেশিনের (এটিএম) সহায়তা নেন। জরুরি প্রয়োজনে তো গ্রাহকরা এটিএম কার্ড বানায়। ব্যাংকগুলো তাদের গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে এ ব্যবস্থা করেছে। এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারেন। সেক্ষেত্রে একটি নির্দিষ্ট ফি প্রতিবারে ১৫ টাকা সঙ্গে সঙ্গে কর্তন করা হয়। বিনিময়ে গ্রাহকের কাছ থেকে বার্ষিক একটি ফি সময় আসতে না আসতেই কেটে নেওয়া হয়। অথচ প্রতিটি বুথে বড় বড় করে লেখা থাকে গ্রাহক সেবার জন্য ২৪ ঘণ্টা খোলা। কিন্তু দিন দিন সেবার পরিবর্তে এটিএম বুথে গ্রাহকদের বিড়ম্বনা বাড়ছে। এটিএম বুথে গিয়ে নেটওয়ার্ক সমস্যা, টাকা না থাকা, মেশিন থেকে ছেঁড়া নোট সরবরাহ, বিদ্যুৎ সমস্যাসহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা।

মনে করেন, একজন গুরুতর অসুস্থজনকে হাসপাতালে নিয়ে গিয়ে টাকার প্রয়োজন হয়। সেই মুহূর্তে যদি বুথে গিয়ে টাকা তুলতে পারা না যায় তাহলে বার্ষিক ফি দিয়ে এটিএম কার্ড বানানোর দরকারটা কি? \r\nএটিএম বুথের সেবার মান, পরিবেশ প্রভৃতি নিয়ে গ্রাহকরা সংশ্লিষ্ট ব্যাংকে অভিযোগ করলেও তা আমলে নিচ্ছে না ব্যাংকগুলো। গ্রাহকরা বলছেন, দ্রুত ও উন্নত সেবা পেতে এবং বাড়তি ঝামেলা এড়াতে তারা এটিএম কার্ড ব্যবহার করছেন। কিন্তু টাকা তুলতে গিয়ে তারা পড়ছেন বিড়ম্বনায়। দেশের রাষ্ট্রায়ত্ত অধিকাংশ ব্যাংকের গ্রাহকই এটিএম বুথে কমবেশি বিড়ম্বনায় পড়তে হয়। যেমন পিএসসি সামনের সোনালি ব্যাংকের বুথও একই অবস্থা, সমসময় একটা না একটা সমস্যা থাকে। এসব সমস্যা সমাধান করে সেবার মান বৃদ্ধি করার জন্যও অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সদয় দৃষ্টি কামনা করছি। পাশাপাশি এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে অনায়াসে টাকা তুলতে পারে এবং যে ফি কর্তন করা হয়, সেটি প্রত্যাহারপূর্বক সহজ ব্যবস্থা করে দেওয়া হোক।