এখন দেশের পাশাপাশি বিদেশেও বাঙালির জীবন সচল। শুধু সচল বললে ভুল বলা হবে, চলছে অনেক অনেক কর্মকা-। তার কিছু কিছু আজ তুলে ধরব। কলাম মানে শুধু রাজনীতি বা বাঁকা চোখে দেখা অন্য কিছু নয়। যারা সিডনির মেলব্যাগ পড়েন তাদের রুচি ও মনন জানি। বাইশ তেইশ বছর ধরে তারা প্রবাসের লেখার সঙ্গে সুপরিচিত। এই লেখায় আত্মপ্রচার বা তেমন কিছু নেই। আছে প্রশান্তিকা মিডিয়া থেকে উদ্ধার করা সিডনির বাঙালিদের জীবন পাঠ।\r\nজীবন চলমান। দূর প্রবাসে বাঙালির জয়যাত্রাও চলমান। সে জয় কেবল রাজনৈতিক দ্বন্দ্ব বা সংঘাত কিছু নয়। এর বাইরে যে লেখালেখি আর সৃজন জগত তার দাপট কম কিছু নয়। এখন তা এমন আকার ধারণ করেছে যা এড়িয়ে চলা যায় না। আমার নিজের লেখলেখি বা সৃজনের একটা বড় জায়গা হচ্ছে প্রেরণা।

এখানকার একুশে একাডেমির বইমেলা বৈশাখী মেলাসহ না না ধরনের আয়োজন তাতে নিয়মিত অবদান রেখে চলেছে। প্রশান্তিকা আর মুক্তমঞসহ বিদেশ বাংলা সুপ্রভাত সিডনি এমন আরও অনেক মাধ্যম কাজ করছে তাদের মতো করে। বাড়ছে পাঠক বাড়ছে দর্শক। গান বাজনা নাটক থিয়েটার লেখালেখি কিছুই থেমে নেই।\r\nজনকণ্ঠের বড় অবদান হচ্ছে তারা বিগত দশক ধরে এই সব কাজে সমর্থন দিয়ে চলেছে। শুধু সিডনি নয় আমেরিকা ইউরোপের বাতাসও ধারণ করছে এই পত্রিকা। এতে বাংলার পাঠক পাচ্ছে বিদেশের কাজের খবর। সুবাসিত হচ্ছে পাঠকের হৃদয়। এই উত্তাপ নিঃসন্দেহে আশার। কারণ সংস্কৃতি না থাকলে বাঙালির আসলে কিছু থাকে না। তাছাড়া যে কোনো হানাহানি বা বিদ্বেষের বিরুদ্ধে কাজ করে শিল্প।

যতদিন শিল্প ও শিল্প বোধ থাকবে ততদিন আমরা মানুষ থাকব।\r\nবাঙালির জীবনে বৈচিত্র আর জীবদ্দশায় সম্মান জানানোর রীতি অপ্রতুল। কিন্তু এই ধরনের আয়োজনগুলো সে ধারার বিরুদ্ধে দাঁড়িয়ে জানান দেয় আমরা আছি। আমরা থাকব। এ সপ্তাহে ঘটে যাওয়া তেমন ঘটনার বিবরণ তুলে ধরলাম। ভরা থাক স্মৃতিসুধায় শিরোনামে ১০ জানুয়ারি শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো একটি নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যা। সিডনিবাসী ছড়াকার ও কলামিস্ট অজয় দাশগুপ্তের ৬৭তম জন্মদিন উৎসব এবং অস্ট্রেলিয়া ভ্রমণরত বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক সোহরাব হাসানের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নির্বাচিত কথোপকথন, গান, আবৃত্তি ও আড্ডায় অংশ নেন বিভিন্ন পেশা ও শ্রেণির সুধীজনেরা।

সিডনির লাকেম্বায় গ্রামীণ হলে অনুষ্ঠিত প্রশান্ত পারের বাংলা কাগজ প্রশান্তিকার আয়োজনে এ অনুষ্ঠানে স্পন্সর হিসেবে ছিল প্যাসিফিক ফ্যাসিলিটিজ ও প্রশান্তিকা বইঘর।\r\nস্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন প্রশান্তিকা সম্পাদক আতিকুর রহমান শুভ। এরপর সঞ্চালনার দায়িত্ব তিনি তুলে দেন সিডনিবাসী গুণী অভিনেতা ও নির্মাতা মাজনুন মিজানের হাতে। অনুষ্ঠানে সভাপতি ও বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেন সর্বজন শ্রদ্ধেয় গামা আব্দুল কাদির ও মোহাম্মদ শফিকুল আলম। প্রশান্তিকা ও আগত অতিথিদের অনেকেই অজয় দাশগুপ্ত ও সোহরাব হাসানকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন।

এ সময় প্রশান্তিকার পক্ষ থেকে ফুল ও বই উপহার দেওয়া হয় মিসেস সোহরাব হাসান, শিল্পী লিলি গোমেজ, অমিয়া মতিন, অভিজিৎ বড়ুয়া ও আরাফাত হোসেনকে।\r\nঅনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন একুশে একাডেমি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সদস্য নেহাল নেয়ামুল বারী, রাজনীতিবিদ ড. সিরাজুল হক, আব্দুল্লাহ আল নোমান শামীম, ইফতেখার উদ্দিন ইবতু, সেলিমা বেগম, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সমাজসেবক এস এম আব্রাহাম লিংকন, ক্যাম্বেলটাউন কাউন্সিলর মাসুদ চৌধুরী ও আশিকুর রহমান আশ, একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সভাপতি সুলতান মাহমুদ, সাংবাদিক নেতা মুহাম্মদ আব্দুল মতিন ও রহমতউল্লাহ, সাংবাদিক কাজী সুলতানা শিমি ও ঝর্ণা মণি, বিশেষ অতিথি মোহাম্মদ শফিকুল আলম এবং সভাপতি গামা আব্দুল কাদির।

বক্তব্য শেষে অজয় দাশগুপ্তের স্ত্রী দীপা দাশগুপ্ত অজয় দাশগুপ্ত ও সোহরাব হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সোহরাব হাসানসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন ছড়াকার অজয় দাশগুপ্ত।\r\nসাংস্কৃতিক পর্বে অজয় দাশগুপ্তের ছড়া আবৃত্তি করেন সাংস্কৃতিক কর্মী, সংগঠক ও আমাদের কথা সম্পাদক পূরবী পারমিতা বোস। অনুষ্ঠানের শিরোনাম ভরা থাক স্মৃতিসুধায় Ñ এই নামে রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করেন গুণী শিল্পী লিলি গোমেজ। নন্দিত শিল্পী অমিয়া মতিন পরপর পাঁচটি গান পরিবেশন করেন। দর্শকের অনুরোধে তিনি আরও দুটি গান গেয়ে শোনান। অনুষ্ঠানের এক পর্যায়ে সাংবাদিক ও লেখক সোহরাব হাসান ও অজয় দাশগুপ্ত তাদের বইতে পাঠকদের অটোগ্রাফ দেন।

সবশেষে সকল অতিথিকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।\r\nআরও একটি আয়োজন নিয়ে লেখক অনুজ আরিফুর রহমান লিখেছেÑ বাঙালি সংস্কৃতি লালন ও চর্চার ক্ষেত্রে সিডনি নিঃসন্দেহে এক উজ্জ্বল শহর। এখানে গান, আবৃত্তি, নাটক, সিনেমা, মঞ্চনাটক ও লেখালেখিÑ সবকিছু মিলিয়ে গড়ে উঠেছে এক জীবন্ত সাংস্কৃতিক পরিসর। গতকাল সিডনি তেমনই এক সুন্দর সাংস্কৃতিক মুহূর্তের সাক্ষী হলো। শুভমুক্তি পেল নতুন নাটক গধমরপ ডড়ৎফ ।\r\nঅভিনয়ে আমাদের কিউট ও দুর্দান্ত অভিনেত্রী রুপন্তী ছিলেন বরাবরের মতোই দৃষ্টিনন্দন ও সাবলীল। নাটকটিতে আরও অভিনয় করেছেন মাজনুন মিজান, দীপা খন্দকার, দেলোয়ার হোসেন, মাসুম বাশার, শিল্পী সরকার অপু, নিকোলেৎ, শরীফ এবং শিশু শিল্পী আবেলিয়া। আবেলিয়ার অভিনয় বিশেষভাবে উল্লেখযোগ্য। সে দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে।\r\nনাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন শিমুল শিকদার, যার চিত্রভাষা নাটকটির আবহকে আরও গভীর ও প্রাঞ্জল করে তুলেছে। নাটকটি পরিচালনা করেছেন বাংলা নাটকের খ্যাতিমান অভিনেতা মাজনুন মিজান। তার নির্দেশনায় নাটকটি পেয়েছে সংযত গভীরতা ও নান্দনিক ভারসাম্য। প্রদর্শনী শেষে দর্শকেরা তাদের মতামত ব্যক্ত করেন। প্রবাসের মাটিতে এমন একটি নাটক নির্মাণের মুন্সিয়ানার জন্য তারা নির্মাতা ও অভিনেতাদের ভূয়সী প্রশংসা করেন।