সম্প্রতি আমার একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছিল– কাশি এবং গলা ব্যথা। মধু-লেবুর মিশ্রণ এবং গরম নুন জলে গার্গল করা আগে কাজ করত, কিন্তু এই বয়সে তা আর কাজ করছে না। তাই আমাকে একজন ডাক্তারের কাছে যেতে হলো। আমি সকাল ৭:০৫ মিনিটের দিকে ক্লিনিকে গেলাম এবং দ্বিতীয় ওয়াক-ইন রোগী হলাম। অভ্যর্থনাকারী আমার নাম ধরে ডাকলেন। তিনি ২৫ ডলার অগ্রিম কো-ফি চাইছিলেন। টাকা দেওয়ার সময় আমি বললাম, সাধারণত আমরা ডাক্তার দেখানোর পরেই টাকা দিই; এখন অগ্রিম দিতে হবে? অভ্যর্থনাকারী হাসলেন। আমি ভাবছিলাম, হয়তো কেউ টাকা না দিয়েই চলে গেছে? নাকি এখন এটাই নিয়ম, আমি নিশ্চিত নই। যাই হোক, আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, তার আগেই আমি পরীক্ষা কক্ষে ঢুকে পড়লাম।

নার্স আমার রক্তচাপ, তাপমাত্রা, নাড়ির গতি পরীক্ষা করলেন এবং কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। আমাকে বলা হলো যে একজন রোগীর চিকিৎসা শেষ করেই ডাক্তার শীঘ্রই আমার কাছে আসবেন। আমি বন্ধ দরজার একটি ঘরে একা অপেক্ষা করছিলাম। আমি কয়েকটি স্বাস্থ্য পত্রিকা দেখার পাশাপাশি সাধারণ অ্যালার্জি সম্পর্কিত সমস্ত পোস্টার এবং তথ্য পড়া শেষ করলাম। আমি আমার হাতঘড়ি দেখলাম। প্রায় আধা ঘণ্টা কেটে গেছে। কী হচ্ছে? মনে হচ্ছে আমি আর অপেক্ষা করতে পারছি না। আমার কি দরজা খোলা উচিত?\r\nডাক্তারের কাছে একটি ভিজিট সম্পন্ন করতে বেশ কয়েকটি অপেক্ষার ধাপ থাকে। একবার সাইন ইন করার পর আপনাকে অপেক্ষা করতে হয়, যা রোগীর লাইনের ওপর নির্ভর করে, এমনকি আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকলেও। এটা বোধগম্য। ডাক্তারের ক্লিনিকে এই অপেক্ষার সময়গুলো কীভাবে কমানো যায় তা আমি নিশ্চিত নই। হতে পারে ডাক্তারের ক্লিনিকগুলো অপেক্ষার সময় কমানোর জন্য রোগী ব্যবস্থাপনা সফটওয়্যার ব্যবহার করতে পারে। এবার গরিব দেশের কথায় আসি। যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে চিকিৎসা ব্যবস্থা! প্রথমেই বলতে চাই, ক্লিনিক, হাসপাতাল, প্রাইভেট প্র্যাকক্টিস সবক্ষেত্রেই ডাক্তারে কাছে যাওয়ার আগে একজন নার্স থাকা প্রয়োজন যিনি ওজন থেকে শুরু করে, ব্লাড প্রেসার ইত্যাদি নিতে পারে।\r\nআমার মতে দুই ধরনের ব্যবস্থা থাকতে পারে। ধনী লোক বা হাই- ইনকাম মানুষের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা। আর বাকিদের জন্য – অল্প ফি দিয়ে ব্যবস্থা। নামকরা ডাক্তারদের সপ্তাহে একদিন ফ্রিতে চিকিৎসা দিতে হবে। সেক্ষেত্রে এনজিওদের কাজে লাগাতে হবে। প্রতিটি দেশেই ডাক্তার মানেই ধনী। তবে ধনী হওয়ার একটা সীমা থাকা উচিত বিশেষ করে বাংলাদেশে।