কুকুর লেজ নাড়ে, নাকি লেজই কুকুরকে নাড়ায়? রাজনীতিতে এমন মেটাফরিক্যাল প্রশ্ন মাঝে মাঝেই উঠতে দেখা যায়। আমেরিকা ও ইজরাইলের সম্পর্ক এবং বিশ্ব রাজনীতিতে তার প্রভাব সম্পর্কেও এমন প্রশ্ন দীর্ঘদিন ধরে চাউর আছে। দ্বি-দলীয় বৃত্তে আমেরিকায় রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে ক্ষমতার পালাবদল ঘটলেও মধ্যপ্রাচ্য ও ইসরাইল সম্পর্কীত নীতির প্রশ্নে তেমন কোনো পরিবর্তন দেখা যায়না। এতে ধরে নেয়া যায়, ইসরাইলের শাসকরাই মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি ও অর্থনীতিতে প্রভাবকের ভূমিকা পালন করে চলেছে।
বিশ্বে শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমেরিকার প্রভাবকে কাজে লাগাতে সে দেশের জনগণের অভিপ্রায় ও মূল্যবোধকে সমুন্নোত রেখে পুরনো বন্দোবস্ত ও অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনতে আমেরিকান রেভ্যুলেশনের প্রথম দিকেই মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট টমাস জেফারসন বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও ব্যাংকিং সিস্টেম রাষ্ট্রবিরোধী স্ট্যান্ডিং আর্মির চেয়েও বিপজ্জনক। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মূদ্রা নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক ব্যবস্থা শুরু থেকেই মার্কিন জনগণ ও জনপ্রতিনিধিদের বেহাত হয়ে যাওয়ার লক্ষণ স্পষ্টভাবে ধরা পড়েছিল। ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন মার্কিন অর্থব্যবস্থাকে রাজতন্ত্রের চেয়ে ডেসপোটিক বা স্বৈরাচারি আখ্যা দিয়েছিলেন।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলোপ এবং সামাজিক-অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য দূর করতে গিয়ে কায়েমি স্বার্থবাদিদের টার্গেটে পরিনত হয়েছিলেন। এ কারণেই প্রেসিডেন্ট থাকা অবস্থায় তাঁকে আততায়ীর গুলিতে প্রাণ হারাতে হয়েছিল। এরপর শতবছরেও মার্কিন অর্থনীতি, রাজনীতি ও সমাজব্যবস্থার পরিবর্তনে কেউ শক্ত পদক্ষেপ নেয়ার সাহস করেনি। ১৮৬৫ সালে আব্রাহাম লিঙ্কনের মৃত্যুর শত বছর পরে ১৯৬০এর দশকে ‘নেশন অফ ইসলাম’ নেতা মালিক শাহবাজ ওরফে ম্যালকম-এক্স, মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্বে গড়ে ওঠা মানবাধিকার আন্দোলনে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থায় সংস্কার ও নতুন মাত্রা যুক্ত হয়।
কৃষ্ণাঙ্গদের ভোটাধিকারসহ বর্ণবাদ ও সামাজিক-রাজনৈতিক বৈষম্য নিরসনের লক্ষ্যে গড়ে তোলা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে ১৯৬৫ সালে ম্যালকম এক্স এবং ১৯৬৮ সালে মার্টিন লুথার কিং কে আততায়ীর গুলিতে প্রাণ দিতে হয়েছে। কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার প্রতিষ্ঠার সেই লড়াইয়ের ময়দানে বক্তৃতা দিতে গিয়ে মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তি ‘আই হ্যাভ আ ড্রিম’ মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক রাষ্ট্রনেতার মধ্যে একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার বীজ বপণ করেছিল। লুথার কিং এমন এক সময়ের স্বপ্ন দেখেছিলেন, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইটহাউজে একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট রাষ্ট্র পরিচালনা করবেন। একবিংশ শতকে এসে বারাক হোসেন ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে কিংয়ের সেই স্বপ্ন পুরণ করেছেন। বারাক ওবামা তার নির্বাচনী জনসভায় কিংয়ের সেই স্বপ্নের কথা বলেছিলেন। সেই সাথে তিনি ভারতের অহিংসবাদী নেতা মহাত্মা গান্ধীকে নিজের অনুপ্রেরনার উৎস বলে প্রকাশ করেছিলেন। আব্রাহাম লিংকন, মার্টিন লুথার কিং ও গান্ধীর আদর্শে বিশ্বাসী মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস সৃষ্টিকারী একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েও বারাক ওবামা জায়নিস্ট প্রভাবিত ডিপস্টেটের শয়তানি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বের করে আনতে তেমন কিছুই করতে পারেননি। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের সাথে ৬ জাতির পারমানবিক সমঝোতা চুক্তি ছিল ওবামার একটি বড় অর্জন। ওবামার নেতৃত্বে স্বাক্ষরিত সেই চুক্তি ভেঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি ও উত্তেজনা সৃষ্টির মধ্য দিয়েই ডোনাল্ড ট্রাম্পের প্রথম দফার প্রেসিডেনশিয়াল কার্যক্রম শুরু হয়েছিল।
প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প তাঁর ইহুদি জামাতা জারেড কুশনারের দ্বারা প্রভাবিত হয়ে প্রথমে ইরানের সাথে পারমানবিক চুক্তি ভেঙ্গে দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতার জন্ম দেন। এরপর আরব-ইসরাইল বিরোধ নিস্পত্তির অন্যতম মূল ইস্যু পূর্ব জেরুজালেমের অধিকারের প্রশ্ন এবং দ্বি-রাষ্ট্রকেন্দ্রিক সমাধানের পথ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন করে দেয়ার পর জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের কুর্কীতিটিও কুশনারের প্রভাবেই হয়েছিল। এরপর ভয় ও লোভের মিশেলে মার্কিন বশংবদ আরব পেট্টোডলার রাজাদের গলায় জায়নিস্ট শেকল পরিয়ে গাজা পশ্চিম তীর সহ পুরো ফিলিস্তিনকে ইজরাইলের অবিচ্ছেদ্য অংশে পরিনত করতে ডিল অব দ্য সেঞ্চুরি এবং আব্রাহাম অ্যাকর্ড নামে গোপন চুক্তির ফর্মূলা হাজির করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
এসব ফর্মূলার নেপথ্যের উদগাতা-রচয়িতা জারেড কুশনার ও তার জায়নিষ্ট থিঙ্ক ট্যাংক, ইহুদি পৃষ্ঠপোষকরা। জায়নিস্ট প্রভাবিত রিপাবলিকান নিওকনজারভেটিভ রাজনীতিবিদরা স্বেতাঙ্গ বর্ণবাদ থেকে মার্কিন শ্রেষ্ঠত্বের ফ্যাসিবাদী তত্ত্ব হাজির করেছেন। ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটকে পুঁজি করে আমেরিকা ফার্স্ট শ্লোগান দিয়ে ভোটের মাঠকে উত্তপ্ত করে ফায়দা হাসিলের মাধ্যমে ক্ষমতা দখল করার পর রিপাবলিকানদের প্রথম টার্গেট মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মুসলমানরা। তাদের মন-মগজে পুরনো সাম্প্রদায়িকতার বীজ মাথাচাড়া দিয়ে ওঠে। নতুন মিলিনিয়াম শুরুর আগেই সোভিয়েত সমাজতন্ত্রের পতনের মধ্য দিয়ে ¯œায়ুযুদ্ধের টানটান উত্তেজনা থেমে যায়। স্বাভাবিকভাবেই বিশ্বে শান্তি ও অস্ত্র প্রতিযোগিতা কমে যাওয়ার কথা।
কিন্তু আকষ্মিকভাবে নাইন-ইলেভেন বিমান হামলার ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে প্রেসিডেন্ট জর্জ ডাব্লিও বুশ সন্ত্রাসের বিরুদ্ধে ‘ক্রুসেড’ ঘোষণা করেছিলেন। তিনি মূলত ইসরাইলের সম্প্রসারণবাদী নীতির প্রতিবন্ধক হিসেবে বিবেচিত এশিয়া, আফ্রিকার মুসলমানরাই ছিল সেই ‘ক্রুসেডের’ মূল টার্গেট। তবে সন্ত্রাসের বিরুদ্ধে ‘যুদ্ধ’র নামে কুড়ি বছরে শত শত বিলিয়ন ডলার খরচ করেও মুসলিম বিশ্বের অন্যতম দুর্বল অর্থনীতির দেশ আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনাদের সামরিক ও কৌশলগত পরাজয়ের সম্মুখীন হয়ে লেজ গুটিয়ে পালাতে হয়েছিল। শতবছর ব্যাপী ক্রসেডে মুসলমানদের কাছে সম্মিলিত খৃষ্টান বাহিনীর পরাজয়ের গ্লানি তারা এখনো ভুলতে পারেনি। মিথ্যা অজুহাতে ইরাক দখল করেও অনুরূপ পরাজয়ের গ্লানি নিয়ে মার্কিনিদের ইরাক ছাড়তে হয়েছিল। মিথ্যার বেসাতি ও প্রোপাগান্ডার উপর দাঁড়িয়ে শুধুমাত্র প্রযুক্তি ও সামরিক শক্তি দিয়ে দেশে দেশে ধ্বংসাত্মক পরিনতি ডেকে আনা সম্ভব হলেও রাজনৈতিক-অর্থনৈতিক স্বার্থ বা বিজয় অর্জন করা সম্ভব হয়না। অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা না নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই ব্যর্থ চেষ্টায় বিশ্বকে আবারো একটি পারমানবিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।
মুসলমানদের রাজনৈতিক ঐক্য ও সামাজিক- অর্থনৈতিক অগ্রযাত্রার যে কোনো সম্ভাবনাকে রুখে দিতেই যেন মধ্যপ্রাচ্যে অবৈধ রাষ্ট্র ইসরাইলকে লাঠিয়াল হিসেবে বসানো হয়েছে। সেই প্রথম মহাযুদ্ধের সময় অটোমান সা¤্রাজ্যের পতন ও ভাগ-বাটোয়ারা থেকে শুরু করে শত বছরের পরিকল্পনার আওতায় বালফোর ডিক্লারেশন, সাইক্স পাইকো চুক্তি, দ্বিতীয় মহাযুদ্ধে ইহুদি গণহত্যার অতিরঞ্জিত প্রপাগান্ডার মাধ্যমে বিশ্বমোড়লরা পশ্চিমা সাধারণ মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে আরবদের ভূমি দখল করে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে সেই নীল নকশাই কার্যকর ছিল।
১৯১৬ সালে বৃটেন এবং ফ্রান্সের কূটনীতিক স্যার র্মাক সাইক্স ও ফ্রঁসোয়া জর্জ পিকোর নেতৃত্বে সম্পাদিত চুক্তির অধীনে ওসমানীয় সা¤্রাজ্যের ভাগাভাগি, ফিলিস্তিনের ভবিষ্যৎ এবং মধ্যপ্রাচ্যে রাজতন্ত্র ও জাতিগত বিভাজনের রাজনৈতিক সীমারেখা চাপিয়ে দেয়া হয়। দ্বিতীয় মহাযুদ্ধের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন পরাশক্তি হিসেবে আবির্ভুত হলেও আপোষে ও পরোক্ষভাবে সেই পুরনো বন্দোবস্ত এখনো অনেকটা কার্যকর রয়েছে। একশ বছরে বিশ্বের অনেক কিছুই বদলে গেছে। তবে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক-অর্থনৈতিক শক্তি হিসেবে মুসলমানদের যে কোনো সম্ভাবনাকে গুড়িয়ে দেয়ার জন্য ইসরাইলের জায়নবাদি গোষ্ঠি অতন্দ্র প্রহরীর মত কাজ করছে।
জাতিসংঘ সনদ, এনপিটি বা পারমানবিক নিরস্ত্রিকরণ চুক্তিসহ নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার বৈশ্বিক উদ্যোগগুলো ইসরাইলের কাছে যেন অসহায়ভাবে আত্মসমপর্ণ করেছে। লাখ লাখ আরব মুসলমানকে বাস্তুচ্যুত করে তাদের জমি ও বাড়িঘর দখল করে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনিরা নিজস্ব আবাসভ’মি ও স্বাধীনতা-সার্বভৌমত্ব ফিরে পাওয়ার জন্য আন্দোলন করছে। বিশ্ব মোড়লেরা নিজেদের মানবতার ফেরিওয়ালা বলে জাহির করে থাকে। অনেক ক্ষুদ্র বিষয়েও তারা বিভিন্ন দেশ ও অঞ্চলের আভ্যন্তরীণ বিষয়ে তারা নাক গলায়।
হাইপোথেটিক্যাল অভিযোগ তুলে ইরাক, আফগানিস্তানের মত দেশ ধ্বংস ও দখল করতে শত শত বিলিয়ন ডলারের সামরিক বাজেট খরচ করলেও বিশ্ব সভ্যতার অন্যতম দগদগে ক্ষতচিহ্ন ও ন্যায্যতার ইস্যু ফিলিস্তিনিদের পুনর্বাসন ও স্বাধীনতার দাবিতে তারা সব সময়ই অগ্নিতে ঘৃত সংযোগ ঘটিয়ে চলেছে। দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের উপর নিপীড়ন, জমি দখল ও সিস্টেমেটিক গণহত্যা চালিয়ে যাওয়ার পেছনে ইঙ্গ-মার্কিনীদের মদত দেয়ার ঘটনা এখন আর উলঙ্গভাবেই প্রকাশ্য। ইসরাইল যখন গাজায় গণহত্যা চালাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন একদিকে যুদ্ধবিরতি চুক্তির নাটক করে নিজেকে শান্তিবাদী প্রমান করে নোবেল শান্তি পুরস্কারের দাবি করছে অন্যদিকে নিজেই গাজার মালিকানা দাবি করে সেখানে প্রমোদ নগরী গড়ে তোলার নির্লজ্জ পরিকল্পনা প্রকাশ করেছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে চীনের ক্রমবর্ধমান বাণিজ্য, প্রযুক্তিগত ও সামরিক প্রভাব এবং রাশিয়ার সাথে আঞ্চলিক কৌশলগত সম্পর্ক প্রতিষ্ঠার মধ্য দিয়ে মার্কিন নেতৃত্বাধীন ইউনিপোলার বিশ্বের জন্য নতুন বড় হুমকি হয়ে ওঠার বাস্তবতা মার্কিন ডিপস্টেট মেনে নিতে পারছে না। পশ্চিমা লাঠিয়াল হিসেবে মধ্যপ্রাচ্যে ইসরাইলের একাধিপত্যের বিরুদ্ধে সরাসরি বিপজ্জনক চ্যালেঞ্জ হয়ে ওঠায় বিগত শতকের আশির দশক থেকে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিকল্পনা সাজানো হয়েছে ইরানের রেজিম চেঞ্জের পরিকল্পনাকে সামনে রেখে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন সেই পরিকল্পনার চেসবোর্ডের শেষ ধাপের বিপজ্জনক খেলার মূল কুশীলবে পরিনত হয়েছেন।
ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হ্যাকাবি মার্কিন টক শো প্রেজেন্টার টাকার কার্লসনকে দেয়া সাক্ষাৎকার এখন পশ্চিমা মিডিয়া থেকে আরব বিশ্বে বেশ আলোচিত হচ্ছে। তিনি এক টেলি কথোপকথনে ইসারাইলের মধ্যপ্রাচ্য দখলের স্বপক্ষে বাইবেলের ভবিষ্যদ্বানির উদ্ধৃতি টেনে তা সমর্থন জানিয়েছেন। ইসরাইলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই পুরো ফিলিস্তিনসহ জর্ডান নদীর তীর থেকে ভূমধ্য উপসাগর পর্যন্ত বিশাল ভূখন্ড নিয়ে গ্রেটার ইসরাইল গঠনে বাইবেলের গল্প শোনাচ্ছেন।
তেইশ সালের ৭ অক্টোবর হামাসের আল কাসসাম ব্রিগ্রেডের অপারেশন আল আকসা ফ্লাড শুরুর মাত্র ১০ দিন আগে জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে নেতানিয়াহু গ্রেটার ইসরাইলের মানচিত্র প্রদর্শনের সাথে সাথে ইরানের পারমানবিক প্রকল্পের হুমকি মোকাবেলায় ইরানে সামরিক হামলা চালানোর উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন। এরপর গত আড়াই বছরে ফিলিস্তিন, ইসরাইল ও ইরান ঘিরে বিশ্ববাসি অনেক কিছুই প্রত্যক্ষ করেছে। ইতিপূর্বে পশ্চিমারা ইরাক ও লিবিয়ার পারমানবিক প্রকল্প ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের প্রতারণার ইতিহাস ভুলে যাওয়ার মত নয়। ইরান বুৃঝে গেছে, ডোনাল্ড ট্রাম্পের পরমানু সমঝোতার টোপ মার্কিনীদের কাছে ইরানের আত্মসমর্পনের সামিল। শুধুমাত্র শক্তি ও প্রত্যাঘাতের সক্ষমতা দিয়েই কেবল পশ্চিমাদের সাথে নিগোশিয়েট করা সম্ভব।
তারা কখনোই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে সবল হওয়ার সুযোগ দিতে চায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমানবিক সক্ষমতার উপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্রের পরাশক্তি হয়ে ওঠার পর থেকে সামরিক সক্ষমতাকেই বিশ্ব মঞ্চে অংশিদারিত্বের মানদন্ড হিসেবে গ্রহণ করেছে পশ্চিমারা। ইরান শুধুমাত্র নিজের সার্বভৌম অস্তিত্বের প্রয়োজনেই তার পারমানবিক ও ক্ষেপণাস্ত্র প্রকল্পকে অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে। গাজা গণহত্যা ও ধ্বংসযজ্ঞের ক্ষত ঢেকে দিতে এবং গাজা দখলের পরিকল্পনাকে নির্বিঘœ করতেই গত বছর জুনমাসে ইসরাইল আমেরিকা যৌথভাবে ইরানে বিমান হামলা চালায়। বারো দিনের যুদ্ধে ইরান ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক আধিপত্যের অহংকার ধূলায় মিশিয়ে দিতে সক্ষম হয়। বি-৫২ বোম্বার থেকে বাঙ্কার বাস্টার বোমা ফেলে ইরানের পারমানবিক প্রকল্পগুলো ধ্বংস করার চেষ্টাও সফল হয়নি। প্রতিত্তোরে ইরান কাতারের আল ওদেইদ মার্কিন বিমান ঘাটি উড়িয়ে দেয়। আগে জানিয়ে হামলা করায় সেনা হতাহত কমানো সম্ভব হলেও হামলা ঠেকাতে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা তেমন কিছুই করতে পারেনি। সেই ব্যর্থতার গ্লানি ঢাকতে এবং ইসরাইলের অস্তিত্বের হুমকি মুছে দিতে এবার পারস্য উপসাগরে ইতিহাসের বৃহত্তম সামরিক নৌবহর জড়ো করে ইরানকে আত্মসমর্পণের হম্বিতম্বি হুমকি-ধামকি চালিয়ে যাচ্ছে।
চল্লিশ বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা নিয়ে দুর্বল অর্থনীতি নিয়ে নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের মধ্য দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা সাজানো ইরানকে ধ্বংস করে দেয়ার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে আধিপত্যবাদী চিরস্থায়ী বন্দোবস্ত প্রতিষ্ঠা এবং গ্রেটার ইসরাইল গঠনের পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি রাশিয়া এবং ্চীনের যে কোনো সামরিক অর্থনৈতিক হুমকির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চীন রাশিয়া যদি এখনই সরাসরি ইরানের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়, তাহলে মার্কিন অর্থনৈতিক আধিপত্যবাদের থাবা তাদেরকেও নিস্তার দিবে না। প্রতিপক্ষের বিরুদ্ধে পশ্চিমাদের চতুর্মুখী তৎপরতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে, টাগের্টেড রাষ্ট্রের ভেতরে রাজনৈতিক দ্বন্দ্ব, সামাজিক ও জাতিগত বিভাজনকে কাজে লাগিয়ে ভেতর থেকে দুর্বল করে দেয়া। বাইরে থেকে হামলা না করেই সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে দেয়া সম্ভব হয়েছিল। প্রবল সামরিক হুমকি জারি রেখে রেজিম পরিবর্তনের টোপ দিয়ে ইরানকেও ঠিক সেভাবেই ঘায়েল করতে চাইছে। কোটি কোটি ডলার খরচ করে মোসাদের এজেন্টরা ইরানি জনগণকে পশ্চিমাদের চিরস্থায়ী গোলামির পথে নিয়ে যেতে চাইছে। কর্পোরেটন অলিগার্ক চালিত মার্কিন ডিপস্টেটের যুদ্ধবাদী অর্থনীতি সে দেশের জনগণের উপর ৩৮ ট্রিলিয়ন ডলারের ঋণের বোঝা চাপিয়ে দিয়ে বিশ্বের দেশে দেশে সরকার বিরোধী আন্দোলনে মদত দিচ্ছে। এটাই হচ্ছে চলমান বিশ্বব্যাবস্থার সবচেয়ে বড় শুভঙ্করের ফাঁকি।
bari_zamal@yahoo.com
