শিল্পায়ন, নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে নদী ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে নদীগুলো ক্রমেই স্বাভাবিক রূপ হারাচ্ছে। দেশের নদীমাতৃক পরিবেশ নষ্ট হওয়ায় জলজ পরিবেশ, জনস্বাস্থ্য, কৃষি, মৎস্য ও সামগ্রিক অর্থনীতি হুমকির মুখে পড়ছে। ঢাকাসহ দেশের নদীগুলোতে দূষণের মাত্রা বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। দূষণের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে শিল্প-কারখানার অপরিশোধিত বর্জ্য, ট্যানারি ও ডাইং কারখানার রাসায়নিক পদার্থ, পলিথিন, প্লাস্টিক, গৃহস্থালি এবং হাসপাতালের বর্জ্য। অনেক শিল্পপ্রতিষ্ঠানে বর্জ্য শোধনাগার (ETP) থাকলেও তা নিয়মিত চালু রাখা হচ্ছে না। নদীগুলোতে মাইক্রো-প্লাস্টিকের পরিমাণ আশঙ্কাজনকভাবে বেশি।
যেমন- টঙ্গি খালে প্রতি ঘনমিটারে প্রায় ৬০ হাজারটির বেশি মাইক্রো-প্লাস্টিক কণিকা পাওয়া গেছে, যা বহু আন্তর্জাতিক নদীর তুলনায় অনেক গুণ বেশি। ঢাকার বিভিন্ন নদী ও জলাশয়ের পানিতে গড়ে প্রতি ঘনমিটারে প্রায় ৩৬ হাজার মাইক্রো-প্লাস্টিক কণিকা রয়েছে। শুধু প্লাস্টিক নয় শিল্প ও গৃহস্থালি বর্জ্য নদীগুলোতে প্রবেশের পরিমাণও ভয়াবহ মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। \r\nঢাকার আশেপাশের নদীগুলোর দূষণের সংখ্যাগরিষ্ঠ উৎস শিল্প waste outlets প্রায় ১,০২৪টি পর্যন্ত বেড়ে গেছে, যেখানে আগে ছিল ৬০৮টি মাত্র। এ বর্জ্যগুলোর রাসায়নিক, তেল ও জীবাশ্মজাত শক্তি নদীর ডিসলভড অক্সিজেন হ্রাস করছে এবং জলজ জীববৈচিত্র্যকে বিপন্ন করছে। অবস্থাটি কেবল ঢাকা বা বড় নদী পর্যন্ত সীমাবদ্ধ নয়।
দেশের ৫৬টি নদী পরীক্ষা করে দেখা গেছে, বিরাট অংশের পানি ডিসলভড অক্সিজেনের মাত্রা ৫ সম/খ এর নিচে। যা মাছ ও জলজ প্রাণীর জন্য বিরূপ পরিবেশ তৈরি করে দেয়। ডিসলভড অক্সিজেনের মাত্রা কমে ১ সম/খ এর নিচে নেমে গেছে কিছু নদীতে, যেখানে স্বাভাবিক মান ৪.৫-৮ সম/খ হওয়া উচিত। দূষিত নদীর পানি ব্যবহার করে মানুষজন চর্মরোগ, ডায়রিয়া, টাইফয়েডসহ নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। নদীনির্ভর মৎস্য সম্পদ ধ্বংস হওয়ায় জেলেদের জীবিকা হুমকির মুখে পড়ছে। কৃষিকাজে দূষিত পানি ব্যবহারের ফলে মাটির উর্বরতা কমে যাচ্ছে এবং খাদ্যচক্রে বিষাক্ত উপাদান প্রবেশের আশঙ্কা তৈরি হচ্ছে। একই সঙ্গে নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বব্যাংকের একটি সমীক্ষা জানিয়েছে, নদী দূষণের কারণে বাংলাদেশে বার্ষিক প্রায় ২৮৩ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়ে যাচ্ছে। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আগামী ২০ বছরে ক্ষতির পরিমাণ প্রায় ৫,১০০ কোটি ডলার পর্যন্ত বাড়তে পারে। পরিবেশ সংরক্ষণ আইন থাকলেও দুর্বল তদারকি ও প্রভাবশালী মহলের চাপের কারণে দূষণকারীরা প্রায়ই দায়মুক্তি পেয়ে যাচ্ছে। নদী দখল ও দূষণ যেন একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। নদী রক্ষায় কঠোর আইন প্রয়োগ করা জরুরি। শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর নজরদারি, নিয়মিত পরিবেশগত পরীক্ষা, অবৈধ দখল উচ্ছেদ এবং প্লাস্টিক ব্যবহার নিয়ন্ত্রণ করা, বর্জ্য শোধনাগারের কার্যকর ব্যবহার ও জনগণকে সচেতন করতে হবে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট আরও গভীর হবে। যার দায় এড়ানোর সুযোগ কারও থাকবে না।
