রসুনের গুণ
হাজার বছরেরও বেশি সময় ধরে মানুষ রসুন খেয়ে আসছে। শুধু স্বাদের জন্য নয়, বরং এর ঔষধি গুণাগুণের কারণেও। অ্যান্টিমাইক্রোবিয়াল বা জীবাণুনাশক এবং অ্যান্টিভাইরাল বা ভাইরাস প্রতিরোধী হিসেবে পরিচিত রসুন রান্না ও ঐতিহ্যবাহী চিকিৎসায় দীর্ঘদিন ধরে একটি অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহার হচ্ছে। বর্তমানে চীন বিশ্বের সবচেয়ে বড় রসুন উৎপাদক। রসুনের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক গুরুত্ব হাজার বছর ধরে বিস্তৃত। প্রাচীন গ্রিকরা জাদুবিদ্যার দেবী এবং গৃহপালিতদের রক্ষাকর্তা হেকাটিকে উৎসর্গ করে চৌরাস্তার মোড়ে রসুন রেখে যেত। মিসরে বিখ্যাত ফারাও তুতেনখামুনের সমাধিতেও রসুন পাওয়া গেছে, যা পরকালে তাকে রক্ষা করবে বলে বিশ্বাস করা হতো। ‘গার্লিক : অ্যান এডিবল বায়োগ্রাফি’ বইয়ের লেখক রবিন চেরি বলেন, ‘দাসদের খাবার থেকে শুরু করে রাজপরিবার পর্যন্ত, প্রাচীন মেসোপটেমিয়া, মিসর, গ্রিস, রোম, চীন এবং ভারতে রসুন ব্যাপক জনপ্রিয় ছিল।’ রান্নার পাশাপাশি, রসুন সাধারণত সর্দি-কাশি বা ঠা-ার উপসর্গ কমাতে ব্যবহৃত হয়। গবেষণায় দেখা গেছে, ছয় সপ্তাহ রসুন ও লেবুর রস খেলে কোলেস্টেরল ও রক্তচাপ কিছুটা কমে। প্রতিদিন এক থেকে দুই কোয়া কাঁচা রসুন খাওয়াা প্রাপ্তবয়স্কদের জন্য নিরাপদ বলে ধরা হয়।
