শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও একটি সুন্দর জীবনের অপরিহার্য অংশ। তবে, প্রায়শই মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মানসিক স্বাস্থ্যসেবার অপ্রতুলতা বিশেষভাবে লক্ষণীয়, যা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও (বাকৃবি) বিদ্যমান। নিয়মিত ক্লাস, ল্যাব এবং পরীক্ষার চাপে শিক্ষার্থীদের জীবন ক্রমশ বিষণœ হয়ে উঠে। পারিবারিক ও আর্থিক টানাপোড়ন, আবাসন সংকট, পরীক্ষার অপ্রত্যাশিত ফলাফল এবং ব্যক্তিগত সম্পর্কের জটিলতা শিক্ষার্থীদের মানসিকভাবে দুর্বল করে তোলে। এই পরিস্থিতি অনেক সময় প্যানিক অ্যাটাক, বিভিন্ন মানসিক সমস্যা এবং এমনকি আত্মহত্যার মতো চরম পরিণতির দিকেও ধাবিত করে। ক্যাম্পাসের একমাত্র চিকিৎসাসেবা দান কেন্দ্রে মানসিক স্বাস্থ্যসেবার কোনো ব্যবস্থা নেই, কোনো মনোরোগ বিশেষজ্ঞও নেই। মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য শিক্ষার্থীকে প্রাইভেট কোনো হাসপাতালে বা চিকিৎসকের চেম্বারে যেতে হয়, যা শিক্ষার্থীদের -নেতিবাচক ধারণা শিক্ষার্থীদের মধ্যে দ্বিধা সৃষ্টি করে, ফলে তারা তাদের সমস্যাগুলো সরাসরি বলতে চান না। অনেকেই মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে অস্বস্তি বোধ করেন, আবার কেউ কেউ এ বিষয়ে একেবারেই অজ্ঞ। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে, মানসিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
তাহমিনা সোনিয়া শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
