চুয়াডাঙ্গার জীবননগরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর সেনা হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষত চুয়াডাঙ্গাসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষ বিক্ষুব্ধ প্রতিবাদ-বিক্ষোভে রাজপথে নেমে এসেছে। একটি ফ্যাসিস্ট রিজিমের বৈষম্য, বিভিন্ন বাহিনীর বিচার বহির্ভূত হত্যাকা- গুম-খুনসহ ক্ষমতার লাগামহীন অপব্যবহারের বিরুদ্ধে যুব সমাজের নেতৃত্বে দেশের মানুষ প্রতিবাদ-বিক্ষোভে রাস্তায় নেমে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে প্রত্যাশা, তা হচ্ছে দেশে গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন, আইনের শাসন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং বিচারহীনতার সংস্কৃতি চিরতরে বিলোপ সাধন করা। নানামুখী সংস্কারের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার সে প্রত্যাশা ও লক্ষ্য বাস্তবায়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাত্র একমাস বাকি থাকতে দেশে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তায় ব্যাপক ঘাটতি পরিলক্ষিত হওয়ায় নতুন আশঙ্কার জন্ম দিচ্ছে। জুলাই অভ্যুত্থানের পর থেকেই আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রয়োজনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ মাঠ পর্যায়ে সেনাবাহিনী মোতায়েন করা হলেও তার তেমন কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি। বিগত সময়ের দাগি আসামি, চিহ্নিত অপরাধী ও অবৈধ অস্ত্রধারীরা এখনো মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনীর নেতৃত্বে ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান থাকলেও তাতে কাজের কাজ তেমন কিছুই হচ্ছে না। অতীতে আর কখনোই সেনাবাহিনী মোতায়েন থাকা অবস্থায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন নাজুক অবস্থা দেখা যায়নি।
গণঅভ্যুত্থানে পতিত ও ভারতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতার উস্কানি ও ইন্ধন দিচ্ছে। তাদের ইন্ধনে ও পৃষ্ঠপোষকতায় প্রশিক্ষিত সশস্ত্র সন্ত্রাসীরা জুলাই যোদ্ধা ও রাজনৈতিক নেতাকর্মীদের টার্গেট করছে। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, বিএনপি নেতা মুসাব্বির এবং জামায়াত নেতা আনোয়ারউল্ল্যাহর হত্যাকা- কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী শক্তি পরিকল্পিতভাবে নির্বাচনের আগে এসব হত্যাকা- ঘটিয়ে দেশে একটি অস্বাভাবিক পরিস্থিতির জন্ম দিতে চেয়েছে। কিন্তু শামসুজ্জামান ডাবলুর সেনা হেফাজতে মৃত্যুর ঘটনা ভিন্ন বার্তা দিচ্ছে। সেনাবাহিনী কখনো সরকারের দলীয় পেটোয়ো বাহিনীর ভূমিকা পালনের কোনো নজির নেই। জুলাই অভ্যুত্থান পরবর্তী ক্রান্তিকালে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার ও অপারেশন ডেভিল হান্ট যখন অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধ দমন বা জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না, তখন সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যুর ঘটনা জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগের জন্ম দিয়েছে। জাতীয় নির্বাচনের আগে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ এবং সেনা হেফাজতে মৃত্যুর ঘটনার বিষয়ে সেনাবাহিনীকে অবশ্যই তার অবস্থান পরিষ্কার করতে হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অস্ত্র উদ্ধারের অভিযানের নামে চুয়াডাঙ্গার জীবননগরে পৌর বিএনপি নেতা আটক ও সেনা হেফাজতে মৃত্যুর ঘটনায় সেনাক্যাম্পে দায়িত্বরত সব সেনা সদস্যকে সেনাবাহিনী প্রত্যাহার করে নিলেও তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই কেবল মানুষের সংক্ষোভ ও অনাস্থা দূর করা সম্ভব।
স্বৈরাচার আমলে হাজার হাজার বিএনপি নেতাকর্মী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিচারহীনভাবে নিপীড়ন-নির্যাতন ও হত্যাকা-ের শিকার হয়েছে। আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরাও প্রকাশ্য রাজপথে বিরোধী দলের নেতাকর্মীদের বেধরক পিটিয়ে, গুলি করে হতাহত করেছে। সেসব সশস্ত্র সন্ত্রাসীরা সবাই বিদেশে পালিয়ে যায়নি। শরীফ ওসমান হাদি হত্যাকা-ের সাথে জড়িত ফয়সালের মতো সন্ত্রাসীরা গা ঢাকা দিয়ে নতুন নতুন হত্যাকা- ও নাশকতা চালিয়ে গেলেও তাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা না থাকলেও জনপ্রিয় একজন বিএনপি নেতাকে আটক করে সেনা হেফাজতে নির্যাতন ও মৃত্যুর অভিযোগকে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেয়ার কোনো সুযোগ নেই। এ ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত একমাসে সারাদেশে বেশকিছু অপমৃত্যু ও নাশকতার সাথে খোদ রাজধানীতে শরীফ ওসমান হাদি হত্যা, মুসাব্বির হত্যা এবং আনোয়ার উল্ল্যাহর হত্যাকা- সংঘটিত হয়েছে। চাঞ্চল্যকর এসব হত্যাকা-ের সাথে জড়িতদের ধরে বিচারের সম্মুখীন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাফল্য খুবই অপ্রতুল। উপরন্তু সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু জনমনে সংশয়-সন্দেহ বাড়িয়ে তুলেছে। একই সঙ্গে আইন প্রয়োগের ক্ষেত্রে দেশের নাগরিকদের মধ্যে এক ধরনের বৈষম্য পরিলক্ষিত হয়েছে। বিগত সময়ে গণহত্যা ও গুম-খুনের অভিযোগে সামরিক-বেসামরিক ব্যক্তিরা অভিযুক্ত হলেও সাবেক মন্ত্রী, বেসামরিক আমলা ও সেনাবাহিনীর কর্মকর্তারা অভিযুক্ত হলেও বিচারের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তাদের জন্য আলাদা বিশেষ ব্যবস্থা আইনের সমঅধিকারের ক্ষেত্রে সরাসরি বৈষম্য ঘটিয়েছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এমন বৈষম্য অনাকাক্সিক্ষত ও অপ্রত্যাশিত। সেনাবাহিনীই একমাত্র প্রতিষ্ঠান যা তার সুনাম ও নিরপেক্ষতা অক্ষুণœ রাখতে সক্ষম হয়েছে। কোনো বিশেষ গোষ্ঠির প্রভাবে সেনাবাহিনীর সুনাম ও নিরপেক্ষতা যেন ক্ষুণœ না হয় সেনা বাহিনীকে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। নির্বাচনের আগে দেশবিরোধী চক্রের তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এহেন বাস্তবতায় জননিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশের পাশাপাশি মাঠে মোতায়েন সেনা সদস্যদের দায়িত্ব অনেক বেশি। সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যুর ঘটনাসহ প্রতিটি হত্যাকা-ের বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে নিজস্ব অবস্থান থেকে কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে।
