জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম মহানগরীগুলোর মধ্যে ঢাকা দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবে চিহ্নিত হয়েছে। এ প্রতিবেদনে বিশ্বের বৃহত্তম ১০টি মেগাসিটির মধ্যে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ৪ কোটি ১৯ লাখ জনসংখ্যা নিয়ে প্রথম এবং ৩ কোটি ৬৬ লাখ জনসংখ্যা নিয়ে ঢাকা বিশ্বে দ্বিতীয় অবস্থান লাভ করেছে। দীর্ঘদিন ধরেই ঢাকা শহর জনসংখ্যার দিক থেকে বিশ্বের ক্রমবর্ধমান মেগাসিটির তালিকায় অবস্থান করছে। সেই সাথে ঢাকা শহরের বাসযোগ্যতা ক্রমেই নি¤œগামী হওয়ার তথ্যও ইআইইউর গ্লোবাল লিভেবেলিটি ইনডেক্সে প্রতিবছরই আসছে। চলতি বছরের মাঝামাঝিতে প্রকাশিত ইআইইউ লিভেবেলিটি রিপোর্টে ঢাকা শহরের অবস্থান বিশ্বের ১৭৩টি শহরের মধ্যে ১৭১তম স্থান লাভ করে। অর্থাৎ বিশ্বে বসবাসের যোগ্যতার মানদ-ে ঢাকা শহর তৃতীয় সর্বনি¤œ অবস্থানে রয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া ও লিবিয়ার রাজধানীর আগে ঢাকার অবস্থান। শহর নিয়ে এটি কোনো নতুন অনুসঙ্গ নয়। গত দেড় দশক ধরে ঢাকা শহরের পরিবেশ দূষণ, নাগরিক বিড়ম্বনা, নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি প্রায়শ বিভিন্ন জরিপে উঠে এসেছে এবং বসবাসযোগ্য শহরগুলোর তালিকায় সর্বনি¤œ দু’তিনটি শহরের মধ্যে স্থান পাচ্ছে। রাজনৈতিক নেতারা শহরটিকে তিলোত্তমা, গ্রিনসিটি, ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি। শহরের বাসযোগ্যতা, পরিবেশ ও নাগরিক নিরাপত্তার বিড়ম্বনা ও উদ্বেগ থাকলেও জাতিসংঘের রিপোর্টে ঢাকা শহর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার মেগাসিটিতে পরিণত হওয়ার তথ্যকে আমরা স্বাগত জানাই।
প্রায় ৫শ’ বছরের ধারাবাহিক ইতিহাস-ঐতিহ্যের ঢাকা শহর শুরুতে বিপুল প্রাকৃতিক সম্পদ, ঐশ্বর্য ও পরিবেশগত প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থার মধ্য দিয়েই মুঘল আমলে রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। বৃটিশ আমলে ১৯০৫ সালে ঢাকাকে রাজধানী করে আসাম ও পূর্ববাংলা নিয়ে নতুন প্রদেশ গড়ে উঠলেও কলকাতার বর্ণ হিন্দুত্ববাদীদের আন্দোলনের মুখে সে পদক্ষেপ রদ হওয়ার চার দশক পর পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে ঢাকা নতুনভাবে গড়ে উঠতে শুরু করে। একটি প্রাদেশিক রাজধানী হিসেবে অনেকটা অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শহর স্বাধীন বাংলাদেশের রাজধানী হিসেবেও ঢাকা শহর যথাযথ পরিকল্পনায় গড়ে তোলা হয়নি। এমনকি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত ডিআইটি’র নগর পরিকল্পনাটিও যদি সঠিকভাবে অনুসরণ করা হতো ঢাকা নগরী আজকের এমন বিপর্যয়ের সম্মুখীন হতো না।
একটি দেশের রাজধানী শহরের প্রতি সারা দেশের মানুষের একটু বাড়তি আকর্ষণ থাকা স্বাভাবিক। কিন্তু ঢাকার অপরিকল্পিত নগরায়ন এবং সারা দেশ থেকে মানুষের অস্বাভাবিক জন¯্রােতের পেছনে নানাবিধ কারণ জড়িত রয়েছে। সাংবাৎসরিক নদীভাঙনে হাজার হাজার পরিবার জমিজিরাত হারিয়ে আশ্রয়ের জন্য ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়। দেশের প্রশাসন, কলকারখানাÑ নানা প্রকার কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ নাগরিক আকর্ষণ ও সুযোগ-সুবিধার সবকিছু ঢাকা কেন্দ্রিক হওয়ায় বিত্তবান থেকে বিত্তহীন-ছিন্নমূল মানুষেরা ঢাকায় বাড়ি করে, ফ্ল্যাট কিনে, ভাড়া বাড়িতে কিংবা বস্তি এলাকায় বসতি গড়াকেই বিকল্প হিসেবে গ্রহণ করছে। ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে শহরের প্রাকৃতিক পরিবেশ, নাগরিক সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে স্বাধীনতাত্তোর প্রতিটি সরকারই ব্যর্থ হয়েছে। অপরিকল্পিতভাবে গড়ে তোলা কল-কারখানার দূষণ ও অতিরিক্ত জনসংখ্যার চাপ কমিয়ে আনতে এসব শিল্প কারখানা শহরের বাইরে সরিয়ে নিতে হবে। বায়ু, পানি, মাটি ও শব্দদূষণের জন্য দায়ী শিল্পকারখানার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
দেড় দশকের আওয়ামী ফ্যাসিস্ট রেজিম উন্নয়নের জিগির তুলে লাখ লাখ কোটি টাকা লুটপাট ও পাচারের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করার সাথে সাথে ঢাকা শহরকেও বসবাসের অযোগ্য করে তুলেছিল। ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, মেট্রোরেলের উন্নয়নে বিপুল অর্থ ব্যয় করলেও শহরের যানজট নিরসন, পানিবদ্ধতা, গণপরিবহনের উন্নয়ন ও বিশৃঙ্খলা নিরসনের জন্য তেমন কিছুই করেনি। একইভাবে ঢাকা শহরের চারপাশের নদনদীগুলোর উপর রাজনৈতিক দুর্বৃত্তদের দখলবাজি, ইন্ডাস্ট্রিয়াল ও নাগরিক দূষণ রোধ এবং ঢাকার আভ্যন্তরীণ খাল ও জলাভূমিগুলো দখলবাজদের কাছ থেকে উদ্ধার করে নগরীর পানিবদ্ধতা নিরসন, পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে বাস্তবসম্মত উদ্যোগ নিতে পারেনি।
একইভাবে জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারও ঢাকার পুরনো সমস্যা-সংকট নিরসনে তেমন কোনো উদ্যোগ নিতে পারেনি। সরকারের পরিবেশ উপদেষ্টাকে অপেক্ষাকৃত গৌণ ও অপ্রয়োজনীয় কাজে বেশি ব্যস্ত থাকতে ও বাগাড়ম্বর করতে দেখা গেছে। শহরের চারপাশের নদীদখল, দূষণ, খাল ও জলাভূমি পুনরুদ্ধারের মতো জরুরি উদ্যোগগুলোর দিকে নজর না থাকায় ঢাকার বাসযোগ্যতার কোনো উন্নয়ন হয়নি। তবে ঢাকায় সারা দেশের প্রান্তিক জনগোষ্ঠির ¯্রােত একদিনের জন্যও থামেনি। জাতিসংঘ রিপোর্টে ২০৫০ সালের মধ্যে ঢাকা বিশ্বের বৃহত্তম জনসংখ্যার শহরে পরিণত হতে পারে বলে ভবিষ্যদ্বাণি করা হয়েছে। এভাবে অপরিকল্পিতভাবে ঢাকার আয়তন ও জনসংখ্যা বাড়তে থাকলে এর বাসযোগ্যতা আরো তলানিতে নেমে যাবে।
যানজট, রাস্তায় পানিবদ্ধতা, গণপরিবহন বিশৃঙ্খলা, অবৈধ বস্তি এলাকা ও নাগরিক বিড়ম্বনা আরো বাড়বে। রাজধানী শহরের জনজীবনের শৃঙ্খলা, স্বাচ্ছন্দ ও নিরাপত্তা যে কোনো দেশের উন্নয়ন-অগ্রগতির প্রধান মাপকাঠি। যদিও দেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন শুধু রাজধানী শহরেই সীমাবদ্ধ নয়। রাজধানী শহরকে অস্বাভাবিক জনসংখ্যার চাপ ও অপরিকল্পিত উন্নয়নের বিড়ম্বনা থেকে রক্ষা করতে হলে শিল্পায়ন, নগরায়ন ও প্রশাসনিক বিকেন্দ্রিকরণের কোনো বিকল্প নেই। সাম্প্রতিক সময়ে ঢাকা শহরের বেশ কয়েকটি অগ্নিকা- এবং ভূমিকম্পের ঝুঁকির বাস্তবতায় শহরকে নিরাপদ ও বাসযোগ্য করে তুলতে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের তাগিদ অনিবার্য হয়ে উঠেছে। রাজনৈতিক-অর্থনৈতিক সংস্কারের মতো দেশ ও রাজধানী শহরকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব করে তোলাও একটি ধারাবাহিক চলমান প্রক্রিয়া। সাড়ে তিন কোটির বেশি মানুষের মেগাসিটিকে বাসযোগ্য করে তোলার চ্যালেঞ্জ গ্রহণে ব্যর্থতার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে তাদের উদ্যোগ শুরু করবে এবং আগামীতে নির্বাচিত সরকার সে উদ্যোগ বাস্তবায়নে তাদের ভূমিকা অব্যাহত রাখবে, এটাই দেশবাসীর প্রত্যাশা।
