গত শনিবার সেহারাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ আয়োজিত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ এই মহাসম্মেলনে দেশ-বিদেশের লাখো আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। সউদী আরব, মিশর, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের বিশিষ্ট আলেম ও ইসলামী স্কলার এতে যোগদান করেন। বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিও এ মহাসম্মেলনে অংশগ্রহণ করেন। মহাসম্মেলনে ছয় দফা দাবি পেশ করা হয়। এর মধ্যে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি রয়েছে। এ দাবিতে সম্মেলনে উপস্থিত আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদরা একমত পোষণ করেছেন। তারা বলেছেন, ইসলামের মৌলিক বিশ্বাসের অংশ হিসেবে খতমে নবুওয়তের আকীদা গুরুত্বপূর্ণ।
যারা তা মানে না, তারা মুসলমান পরিচয় দিতে পারে না। কাদিয়ানীরা ইসলামের শেষ নবী রাসূল (স.)-এর নবুওয়তের ধারা গ্রহণ করে না। তাই তাদের মুসলমান বলা যায় না। মহাসম্মেলনে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার বিষয়টি জাতীয় সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। জামায়াতে ইসলামীর প্রতিনিধি বলেছেন, তারা ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে। খতমে নবুওয়ত মহাসম্মেলনে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা বলেছেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার পর, দেশের অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস এবং রাষ্ট্রীয় অধিকার ভোগ করে, কাদিয়ানীরাও সেভাবে বসবাস ও অধিকার ভোগ করবে। তাদের প্রতি কোনো অন্যায়, বৈষম্য বা জুলুম করা হবে না। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ সহবস্থানের মধ্যে বসবাস করে। খতমে নবুওয়ত পরিষদ যে শান্তিপূর্ণ মহাসম্মেলন করে দাবি পেশ করেছে, এজন্য আমরা তাদের অভিনন্দন ও সাধুবাদ জানাই।
কাদিয়ানী বা আহমদিয়া সম্প্রদায়ের লোকসংখ্যা দেশের জনসংখ্যার তুলনায় খুবই কম। পরিসংখ্যান অনুযায়ী, এক লাখের মতো। বিশ্বে এ সংখ্যা প্রায় এক কোটি। বিশ্বের বেশ কয়েকটি দেশ কাদিয়ানীদের অমুসলিম হিসেবে ঘোষণা করেছে। সউদী আরব, পাকিস্তান, ইন্দোনেশিয়া, আফগানিস্তানসহ অন্যান্য দেশ কাদিয়ানীদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। সউদী আরবে কাদিয়ানীদের প্রবেশ ও হজ পালন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে তাদের সংখ্যা কম হলেও তাদের অমুসলিম ঘোষণা করা হয়নি। বহু বছর ধরে আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদরা তাদের অমুসলিম ঘোষণার দাবি করে আসছেন। বলা বাহুল্য, তারা বুঝেশুনে ইসলামের আকীদা অনুযায়ী এ দাবি করে আসছেন। প্রকৃত ইসলামের অনুসারিরা কখনোই ইসলামের নামে বিভ্রান্তদের মেনে নিতে পারে না।
কাদিয়ানীরা তাদের ধর্মগুরু হিসেবে ভারতে জন্মগ্রহণকারী মির্জা গোলাম আহমাদকে অনুসরণ করে। ১৮৮৯ সালের ২৩ মার্চ তিনি কাদিয়ানী সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। নিজেকে তিনি ঈসা (আ.) ও ইমাম মাহদী দাবি করে তার অনুসারি তৈরি করেন। সারা বিশ্বে কাদিয়ানীরা সংখ্যায় কম হলেও অর্থবিত্তের দিক থেকে তারা বেশ শক্তিশালী। অনেকটা ইহুদিদের মতো। ইহুদিরা সংখ্যায় কম হলেও বিশ্বের নামকরা ব্যবসা-বাণিজ্য ও মিডিয়া প্রতিষ্ঠানের মালিক তারা। বাংলাদেশেও কাদিয়ানীদের ভালো ব্যবসা-বাণিজ্য রয়েছে। দেখা যাচ্ছে, যেসব ক্ষুদ্র ধর্মীয় সম্প্রদায় রয়েছে, তারা অর্থবিত্তের দিক থেকে শক্তিশালী। এর মাধ্যমে তারা রাজনীতি থেকে শুরু করে বাণিজ্য নিয়ন্ত্রণ করে থাকে। বাশার আল আসাদের পরিবার ও সমর্থকরা ৭ শতাংশ শিয়া সম্প্রদায়ের অংশ হলেও অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ায় সিরিয়ার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ও নিয়ন্ত্রণ করতে পেরেছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাদিয়ানীরা শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে। ইউটিউব চ্যানেলে প্রশ্নোত্তর কন্টেন্টের মাধ্যমে তাদের মতবাদ উপস্থাপন করছে। সাধারণ মানুষ কাদিয়ানীদের এসব কন্টেন্ট দেখে প্রকৃত তথ্য যাচাই করতে পারে না। ফলে তাদের অনেকে বিভ্রান্ত হচ্ছে। এজন্য সরকারের উচিৎ, অবিলম্বে কাদিয়ানীদের এসব চ্যানেল ও অনলাইনের অন্যান্য মাধ্যম বন্ধ করে দেয়া। ইসলামের নামে ভ্রান্ত মতবাদের এই সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করে প্রকৃত মুসলমানদের স্বার্থ রক্ষা করা যেমন ইমানী দায়িত্ব, তেমনি সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে অন্যান্য ধর্মাবলম্বীদের মতো সহবস্থান নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দেশের নাগরিক হিসেবে তাদের অধিকার ও নিরাপত্তা দেয়ার ব্যবস্থা করা রাষ্ট্রের কর্তব্য।
খতমে নবুওয়তের মহাসম্মেলন থেকে সরকারের প্রতি যে আহ্বান জানানো হয়েছে, তা গুরুত্ব সহকারে সরকারকে বিবেচনায় নিতে হবে। তবে খতমে নবুওয়ত ও অন্যান্য সংগঠনকে এ নিয়ে এ সময়ে আর তৎপারতা না দেখানো ভালো। তাদের আপাতত বিরত থাকা এবং আগামী জাতীয় সংসদের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করা উচিৎ। কারণ, দেশ এখন অত্যন্ত সংকটময় ও ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশ নির্বাচনমুখী। দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে। নির্বাচন বানচালেরও নানামুখী ষড়যন্ত্র চলছে। এমতাবস্থায়, কোনো দাবি-দাওয়া নিয়ে আন্দোলন দেশের জন্য ক্ষতিকর হবে। দেশের ভাবমর্যাদাও ক্ষুণœ হবে। অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকায় আন্তর্জাতিকভাবে দেশ বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগ, আর্থিক সহযোগিতা ও ঋণ শ্লথ হয়ে রয়েছে। এমনকি ভিসা জটিলতা তৈরি হয়েছে। বিভিন্ন দেশের ভিসা পেতে সাধারণ মানুষ সমস্যার মুখোমুখি হচ্ছে। বিশ্বে বাংলাদেশি পাসপোর্টের মান নি¤œমুখী। অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। সাধারণ মানুষ কষ্টে জীবনযাপন করছে। এসব পরিস্থিতি উত্তরণে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। অন্তর্বর্তী সরকারের পুরো মনোযোগও সেদিকেই। এমন প্রেক্ষাপটে, নির্বাচনের জন্য প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়, এমন দাবি নিয়ে আন্দোলন করা উচিৎ হবে না। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে সকল দাবি-দাওয়া নিয়ে আন্দোলন-সংগ্রাম করা যাবে।
