নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভা ও ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন বিস্তীর্ণ এলাকায় গড়ে উঠেছে অনেক স্টিল ও রি-রোলিং মিল। মিল থেকে নির্গত কালো ধোঁয়া ও দূষিত বর্জ্যে পরিবেশের ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। নয়া দিগন্তের প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় অন্তত ১৪টি স্টিল ও রি-রোলিং মিলের বিষাক্ত ধোঁয়ায় কোথাও দিনের বেলাও অন্ধকার নেমে আসে। আউখাবো, বলাইখা, আড়িয়াবো, বরপা, মৈকুলী ও কর্ণগোপের মতো ঘনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকার বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। শিশু, নারী ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট এবং সর্দি-কাশির প্রকোপ বেড়ে গেছে। যার প্রতিফলন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্টজনিত রোগীর চাপ বেড়ে যাওয়ায় স্পষ্ট। দূষণ শুধু জনস্বাস্থ্যের হুমকিতে সীমাবদ্ধ থাকছে না। বহুমাত্রিক সঙ্কট তৈরি করছে। পুরনো লোহা গলানোর সময় ধোঁয়া ও ধূলিকণা নিয়ন্ত্রণে কার্যকর প্রযুক্তি না থাকায় ঘরবাড়ি, গাছপালা ও স্থাপনার গায়ে কালো আস্তরণ জমছে। ঢাকা-সিলেট মহাসড়কের বরপা থেকে কর্ণগোপ পর্যন্ত অংশে দৃশ্যমানতা কমে গিয়ে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। আলো স্বল্পতায় সড়ক যোগাযোগব্যবস্থা ক্রমে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এমনকি কালো ধোঁয়ায় আশপাশের পোশাক কারখানায় স্বয়ংক্রিয় অগ্নিসঙ্কেত বেজে ওঠার মতো ঘটনাও ঘটছে, যা শিল্পাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা ও উৎপাদনশীলতা বিঘিœত করছে। অন্য দিকে কারখানার দূষিত ও উত্তপ্ত পানি সরাসরি খাল-বিলে ফেলায় দেশী মাছ ও জলজ প্রাণী বিপন্ন হয়ে পড়ছে। কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে। মোট কথা, স্থানীয় প্রাণবৈচিত্র্য ও গ্রামীণ অর্থনীতি তিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, পরিবেশ আইন ও শ্রমিক নিরাপত্তাবিধি উপো করে পরিচালিত এসব কারখানার বিরুদ্ধে স্থানীয়রা প্রতিবাদ জানালে হামলা ও মামলার ভয় দেখানো হয়। মনে রাখা দরকার, মুষ্টিমেয় কিছু মালিকের অতিরিক্ত মুনাফার লোভ হাজারো সাধারণ মানুষের সুস্থভাবে বেঁচে থাকার অধিকার হরণ করতে পারে না। কারখানায় শ্রমিকের পর্যাপ্ত নিরাপত্তাসামগ্রী, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি বহির্গমন পথ না থাকাও একটি বড় মানবিক ও আইনি ব্যর্থতা। প্রশাসন ও পরিবেশ অধিদফতরের প থেকে অতীতেও তদন্ত ও ব্যবস্থার আশ্বাস দেয়া হয়েছে। বাস্তবে কোনো পরিবর্তন ঘটেনি। শুধু আশ্বাস বা লোক দেখানো পদেেপ জনদুর্ভোগ লাঘব হবে না। পরিবেশ অধিদফতর ও প্রশাসনকে অবিলম্বে অভিযুক্ত কারখানাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। যেসব কারখানায় কার্যকর বায়ুদূষণ নিয়ন্ত্রণব্যবস্থা ও বর্জ্য শোধনাগার (ইটিপি) নেই, সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, প্রয়োজনে জরিমানা, কার্যক্রম বন্ধ করা ও ছাড়পত্র বাতিলের মতো পদপে নিতে হবে। সেই সাথে কারখানার ভেতরে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিবাদকারীদের হয়রানি বন্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রয়োজন। দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য শিল্পায়ন অপরিহার্য; কিন্তু পরিবেশ-প্রতিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি করে হলে তা সমর্থনযোগ্য নয়। রূপগঞ্জের এই সঙ্কট শুধু একটি উপজেলার সমস্যা নয়; এটি পরিবেশ ব্যবস্থাপনা ও আইন প্রয়োগের সমতার দৈন্য। কঠোর ও দৃশ্যমান পদপে না নিলে এলাকাটি আর বসবাসযোগ্য থাকবে না। সময় থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ ও ব্যবস্থা নিতে হবে।