কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের দেশে ফিরিয়ে আনতে তাদেরই নির্দেশে আবারো তারা দেশজুড়ে আগুনসন্ত্রাস শুরু করেছে। গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে সেই পুরনো আগুন-সন্ত্রাসের চিত্র দেখা গেছে। গতকাল বিভিন্ন দৈনিকে প্রকাশিত একাধিক রিপোর্টে দেড় দশক ধরে দেশের মানুষের ওপর স্বৈরাচারি দুঃশাসন চাপিয়ে দিতে দেশের ১৬টি জেলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সন্ত্রসীরা ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। ফরিদপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাসে আগুন দিলে একজন বাসড্রাইভার গাড়িতেই পুড়ে মারা যান। এ যেন বিগত সময়ের আওয়ামী সন্ত্রাসের পুনরুত্থানের চেষ্টা। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করে এর উৎপাদন ব্যবস্থা, বাণিজ্য ও অর্থনীতিকে অকার্যকর করে দিতে চায়। সব প্রতিবাদী কণ্ঠ ও রাজনৈতিক আন্দোলন দমনে পতিত ফ্যাসিস্টরা আগুন-সন্ত্রাসের বয়ান ফেরি করতো। মূলত সে সময়কার নাশকতা ও আগুন সন্ত্রাসের ঘটনাগুলো ছিল বিরোধীদলকে ট্যাগ লাগানোর উদ্দেশ্যে আওয়ামী লীগেরই নাশকতা। যুদ্ধের পরিভাষায় যাকে ফলস্ ফ্ল্যাগ অপারেশন নামে অভিহিত করা হয়। এ ধরনের নাশকতামূলক কর্মকা-ে আওয়ামী লীগ বরাবরই সিদ্ধহস্ত। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে নানা নামে তারা দেশকে অস্থিতিশীল করার অপতৎরতা চালিয়ে গণপ্রতিরোধের মুখে ব্যর্থ হয়েছে। দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তারা নতুন করে অপতৎপরতা শুরু করেছে। এবার গার্মেন্ট শ্রমিক আন্দোলন ও শেখ হাসিনার কথিত দেশে প্রত্যাবর্তনের জিগির তুলে দেশে নাশকতা ও আগুন-সন্ত্রাস শুরু করেছে। তবে গোপালগঞ্জসহ আওয়ামী অধ্যুষিত এলাকায় চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের মদতে এসব কর্মকা- পরিচালিত হওয়ায় তারা সহজেই ধরা পড়ে যাচ্ছে। ফলে পলাতক আওয়ামী সন্ত্রাসীদের খুঁজে বের করে বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি আরো জোরালো হয়ে উঠেছে।

বিগত আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের সময় বিরোধী দলের নেতাকর্মী ও আন্দোলনকে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের মাধ্যমে নির্মূল ও নিশ্চিহ্ন করতে আগুন-সন্ত্রাসের চিত্র তুলে ধরতো। অথচ, এসব আগুন-সন্ত্রাসের সাথে জড়িতদের বেশিরভাগই ছিল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের। ২০০৪ সালে আওয়ামী লীগ বিরোধী দলে থাকতে ঢাকার শাহবাগে গান-পাউডারসহ বাসে আগুন দিয়ে ১২ জনকে হত্যার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম বেরিয়ে এসেছিল। এরপর ২০০৬ সালের ২৮ অক্টোবর শেখ হাসিনার নির্দেশে ঢাকায় লগি-বৈঠার তা-ব চালিয়ে রাজপথে পিটিয়ে মানুষ হত্যার পৈশাচিক উল্লাসে মেতে ওঠেছিল। তারই ধারাবাহিকতায় দেশে ভারত সমর্থিত ওয়ান-ইলেভেন সরকার প্রতিষ্ঠিত হয়। সে সরকার দেশি-বিদেশি গোপন এজেন্ডায় শেখ হাসিনাকে ক্ষমতায় বসায়।

বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরেকবার স্বৈরাচারের পদপিষ্ট হয়। একদলীয় ফ্যাসিবাদী শাসনকে দেড় দশক ধরে প্রলম্বিত করতে শেখ হাসিনা বিরোধী দলের উপর নিপীড়নের স্টিমরোলার চালায়। সেই নিপীড়নের মূল হাতিয়ার ছিল নিজেদেরই সৃষ্ট কথিত ‘আগুন-সন্ত্রাস’। আবারো সেই ‘লগি-বৈঠার’ পৈশাচিকতা নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। সম্প্রতি পদ্মাসেতুতে অবরোধ সৃষ্টিকারী আওয়ামী সন্ত্রাসীদের হাতে ককটেল, হাতবোমা ও ‘লগি-বৈঠা’ ছিল বলে পত্রিকায় প্রকাশিত রিপোর্টে জানা যায়। আওয়ামী লীগ আর সন্ত্রাস-নাশকতা ও দেশবিরোধী কর্মকা- সমার্থক হয়ে উঠেছে। গণপ্রত্যাখ্যাত হওয়ার পরও তারা সন্ত্রাস-নাশকতা ও মানুষ হত্যার মধ্য দিয়ে ত্রাস সৃষ্টির আত্মঘাতী তৎপরতার মাধ্যমে নিজেদের অস্তিত্বের জানান দিতে চায়।

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের সমর্থন তলানিতে গিয়ে ঠেকেছে। শীর্ষ নেতা থেকে শুরু করে হাজার হাজার নেতাকর্মীর দেশ ছেড়ে ভারতে আশ্রয় গ্রহণ এবং অন্তর্বর্তী সরকারের সময় দেশকে অস্থিতিশীল করে তোলার নানাবিধ অপতৎপরতা এবং ভারত থেকে বহুমাত্রিক হুমকি ও উস্কানির যৌথ তৎপরতা তাদেরকে দেশদ্রোহী, রাষ্ট্রবিরোধী গণশত্রুতে পরিণত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন স্থিতিশীলতা ও সম্ভাবনার দিকে এগিয়ে যেতে শুরু করেছে, তখন আবারো ভারতীয় এজেন্ট ও আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অশান্ত ও অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সরকার, বিরোধীদলসহ দেশের মানুষ একাট্টা, ঐক্যবদ্ধ থাকলেও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষায় ও নাশকতা প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রণালয় তথা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় প্রকাশ্যে নাশকতার ঘটনা ঘটানোর সাহস কীভাবে হলো? এর অর্থায়ন ও নেপথ্যের কুশীলব কারা তা সহজেই অনুমেয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী কেন তাদের হদিস পায় না? ১৬ জেলায় একই সময়ে ২২ গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ, বাস চালকের মৃত্যু, গুরুত্বপূর্ণ সড়ক ও পদ্মাসেতু অবরোধের ঘটনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ‘দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না’। সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে কঠোর বার্তা ও জিরো টলারেন্স নির্দেশনা না দিয়ে তিনি পুরো বিষয়টিকে নরমালাইজ করে দেখাতে চেয়েছেন বলে প্রতিয়মান হয়। এটা উদ্বেগজনক। দিল্লিতে বসে ষড়যন্ত্র করে তারা যৌথভাবে বাংলাদেশকে অশান্ত করতে চাইছে।

তারা তিস্তার পানি বন্ধ করে দিয়েছে, ডিসেম্বরে সম্ভাব্য গঙ্গার পানি চুক্তি অনিশ্চিত করে তোলা হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে পানি আগ্রাসন, ভারতের প্রশ্রয়ে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধি, সারাদেশে আগুন সন্ত্রাস, ককটেল বিস্ফোরণ ও নাশকতার মাধ্যমে আওয়ামী লীগ এবং ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটি অঘোষিত যুদ্ধ শুরু করেছে। তবে দেশবিরোধী সন্ত্রাসীদের তৎপরতা দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দেবে। ইতোমধ্যে তার আলামত স্পষ্ট হয়ে উঠেছে। জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের নেতাদের বক্তব্যে সেই ঐক্যের সুর শোনা গেছে। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক দিয়েছেন। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তাসহ বিনিয়োগ ও বৈদেশিক কর্মসংস্থান যখন ঝুঁকিতে পড়েছে, তখন আওয়ামী লীগ ও ভারতীয় এজেন্টদের যে কোনো সন্ত্রাসী তৎপরতা নির্মূল করতে রাষ্ট্রকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।