দেশের অর্থনীতিবিদসহ সচেতন মহলের জানা, বিএনপি সরকার উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত একটি ভঙুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে। স্বৈরাচার হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে পালিয়েছে। অন্তর্বর্তী সরকার তার দেড় বছরের শাসনামলে অর্থনীতিকে চাঙা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তলানিতে থাকা অর্থনীতি আরও নি¤œগামী হয়েছে। এমন এক ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতিতে বিএনপি দুই-তৃতীয়ংশ আসন নিয়ে সরকার গঠন করেছে। দায়িত্ব নিতে না নিতেই ইরানযুদ্ধ অর্থনীতিতে প্রচ- ধাক্কা হয়ে এসেছে। সরকার এক টালমাটাল অবস্থার মধ্যে পড়েছে। এমতাবস্থায়, প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত বিচক্ষণতা এবং দূরদর্শী চিন্তা ও পরিকল্পনা দিয়ে অর্থনীতির অবনতি ঠেকিয়ে কীভাবে স্থিতিশীল করা যায়, তার দিকনির্দেশনা দিয়েছেন। সমুদ্রে উত্তাল ঝড়ের মধ্যে দক্ষ ক্যাপ্টেনের মতো হাল ধরেছেন। জাতীয় সংসদে বাগাড়ম্বর না করে কিংবা তথাকথিত অর্থনেতিক উন্নয়নের বানোয়াট পরিসংখ্যান তুলে না ধরে প্রকৃত চিত্র তুলে ধরেছেন। দেশের মানুষকে জানিয়েছেন, দেশ ঋণে জর্জরিত। বিগত স্বৈরাচারী সরকার লুটপাট ও অর্থপাচার করে দেশের উপর প্রায় ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে গেছে। ঋণের এই বোঝা নিয়েই তার সরকার যাত্রা শুরু করেছে।
বর্তমান সরকারের মেয়ায় ইতোমধ্যে আড়াই মাস পার হয়েছে। সাধারণত নতুন সরকারে একশ’ দিনের একটি পরিকল্পনা থাকে। এই সময়ে সরকার কি করেছে এবং কতটা করতে পারবে, ‘মর্নিং শোজ দ্য ডে’র মতো একটি আভাস পাওয়া যায়। এই নিরিখে নতুন সরকারের যাত্রা শুরুর পর অর্থনৈতিক পরিস্থিতি কতটুকু অগ্রগতি হয়েছে, তা পর্যবেক্ষণ করা দরকার। গতকাল দৈনিক ইনকিলাবে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। ধীরে ধীরে গতি পাওয়া শুরু করেছে। রফতানি আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, শিল্পোৎপাদন বৃদ্ধি পেয়েছে। গত এপ্রিলে বাংলাদেশের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) আগের মাসের তুলনায় ১ দশমিক ১ পয়েন্ট বেড়ে ৫৪ দশমিক ৬-এ দাঁড়িয়েছে।
সূচকের এ প্রবৃদ্ধি ইঙ্গিত করছে, দেশের অর্থনীতিতে সম্প্রসারণের গতি আগের মাসের তুলনায় বেড়েছে। এ উন্নতির পেছনে মূল ভূমিকা রেখেছে কৃষি ও উৎপাদন খাত এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি। গত মাসে (এপ্রিল) রফতানি আয় প্রায় ৩৩ শতাংশ বেড়ে ৪০০ কোটি ডলার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় ৩১৩ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন প্রায় ৩১ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের গত বৃহ¯পতিবারের তথ্য অনুযায়ী, দেশের মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৬২ বিলিয়ন ডলার। এসব তথ্য দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে।
অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতিকে ঘুরে দাঁড় করানো ছাড়া বিকল্প নেই। সরকারের অর্থনৈতিক পরিকল্পনা সেভাবেই করতে হবে। সরকার সেই চেষ্টা করছে বলে প্রতীয়মান হচ্ছে। এভাবে চলতে থাকলে, অর্থনীতি গতিশীল হবে। কৃষি, পোশাক শিল্প, নির্মাণখাতসহ অর্থনীতির প্রধান খাতগুলো আগামী মাসগুলোতে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করবে। আসন্ন ঈদুল আযহায় বাণিজ্য ও আর্থিক লেনদেন অর্থনীতির এই অগ্রসরতাকে আরও বেগবান করবে। এই সময়ে কোরবানির পশুর বেচাকেনাসহ বিভিন্ন বাণিজ্যিক কর্মকা- অর্থনীতিকে গতিশীল করতে ভূমিকা রাখে। প্রতি বছর এই ঈদে এক কোটির বেশি গরু বেচাকেনা হয়। মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এ বছর কুরবানির পশুর চাহিদা প্রায় ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। সরবরাহ পাওয়া যাবে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি।
২০ লাখের বেশি উদ্বৃত্ত থেকে যাবে। কুরবানি হবে দেশীয় গরু দিয়ে। এতে হাজার হাজার কোটি টাকার লেনদেন হবে। কুরবানির চামড়ার বাজারও চাঙা হবে। অর্থনীতিতে অর্থপ্রবাহ বৃদ্ধি পাবে। এছাড়া, দেশের কিছু এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলেও বাম্পার ফলনের আশা করা হচ্ছে। এতে খাদ্য ঘাটতি থাকবে না। এ বছরের শেষের দিকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণত এসব নির্বাচনে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন খরচের কারণে অর্থপ্রবাহ বৃদ্ধি পায়। গ্রামীণ অর্থনীতি উজ্জীবিত হয়। ঈদের বাজার অর্থনীতিকে গতিশীল করতে বড় ভূমিকা রাখে। এ সময় উৎপাদন ও সব ধরনের কেনাকাটা বৃদ্ধি পায়। ঈদের ছুটিতে মানুষ গ্রামসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়াতে যায়। এবারের ঈদে সরকারি ছুটি ৭ দিন। ছুটি শুরু হবে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বেশি হবে। ফলে দীর্ঘ ছুটিতে বিপুল মানুষের চলাচল ও যাতায়াত বৃদ্ধি পাবে। তবে বিমান ভাড়া বৃদ্ধি পাওয়ায় এবার মধ্যবিত্ত ও ধনীশ্রেণির বড় একটা অংশ দেশের বাইরে না যাওয়ার সম্ভাবনা বেশি। তারা দেশের অভ্যন্তরেই বিভিন্ন রিসোর্টও পর্যটনকেন্দ্রে যাবে। ইতোমধ্যে কক্সবাজারের অধিকাংশ হোটেল-মোটেল, রিসোর্ট বুকিং হয়ে গেছে। কুয়াকাটা, সিলেট, বান্দরবান, সুন্দরবনসহ ঢাকার আশপাশ ও উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটনকেন্দ্র ও রিসোর্টে বিপুল সংখ্যক মানুষ ঘুরতে যাবে বলে আশা করা হচ্ছে। পর্যটনকে কেন্দ্র করে অর্থপ্রবাহ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তা গতিশীলও হবে।
শোচনীয় অর্থনীতিকে গতিশীল করতে সরকারের উদ্যোগ ও চেষ্টার কমতি নেই। যথাযথ পরিকল্পনা ও তার বাস্তবায়ন করতে পারলে ভঙুর অর্থনীতি দ্রুতই মেরামত করা যাবে। এজন্য ব্যবসাবান্ধব নীতি, বিনিয়োগবান্ধব পরিবেশ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। বিনিয়োগকারিদের আকৃষ্ট করার জন্য যা করার দরকার তাই করতে হবে। তাদের বিনিয়োগের নিশ্চয়তা দিতে হবে। আশা করা যায়, সরকারের চিন্তার মধ্যে এগুলো রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে যেসব উপলক্ষ ও কার্যক্রম অর্থনীতিকে সচল রাখতে ভূমিকা রাখে, সরকারকে আগে সেদিকে মনোযোগ দিতে হবে। ঈদের বড় ও নগদ অর্থনীতির বাজারকে সুসংহত করতে হবে। কুরবানির পশু ব্যবসায়ী, খামারিরা যাতে প্রকৃত দাম পায়, পশু আনা নেয়ার ক্ষেত্রে যাতে চাঁদাবাজির শিকার না হয় এ ব্যাপারে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশে উৎপাদিত গরু দিয়ে যাতে কুরবানি হয়, সেটা নিশ্চিতে ভারতীয় গরুর আমদানি ও অনুপ্রবেশ বন্ধ করতে হবে। সিন্ডিকেটের কবলে পড়ে চামড়া ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং ভারতে চামড়া পাচার না হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে। ঈদের ছুটিতে বিপুল সংখ্যক মানুষের ঈদযাত্রা এবং পর্যটনকেন্দ্রগুলোতে তাদের যাতায়াতে বিঘœ সৃষ্টি না হয়, সে ব্যবস্থা করতে হবে। রাস্তা-ঘাট, সড়ক-মহাসড়কগুলো দ্রুত সংস্কার ও যানজটমুক্ত রেখে মসৃণ রাখতে হবে। পর্যটনকেন্দ্রে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে হবে। সামগ্রিক অর্থনীতিকে উন্নতির দিকে নিয়ে যেতে সরকারকে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। সম্ভাবনাময় ক্ষেত্রগুলোকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিতে হবে। মানুষের আয় যাতে বাড়ে এবং জীবনমান উন্নত হয়, এ ব্যবস্থা করতে হবে।
