ষাট বছরের অধিক সময়ের মধ্যে চীনের কোনো প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র রাজকীয়ভাবে বিমানবন্দরে স্বাগত জানিয়েছে। গত বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র গেলে তাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে মেরিল্যান্ড যৌথ বিমানঘাঁটি অ্যান্ড্রুজে রিসিভ করেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো দেশের রাষ্ট্র প্রধানকে এমন রিসেপশান দেয়া এক বিরল ঘটনা। এ থেকে বুঝতে অসুবিধা হয় না, চীন বিশে^ কীভাবে এক নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিশে^র অন্যান্য পরাশক্তি কীভাবে চীনকে সমীহ করছে। বাস্তবতার আলোকেই পরাশক্তিগুলো বিলক্ষণ বুঝতে পেরেছে, চীনকে উপেক্ষা করা তাদের পক্ষে সম্ভব নয়। শি জিনপিংয়ের প্রতি ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন ভক্তি থেকেই তা প্রমাণিত হয়।

হোয়াইট হাউসে অনুষ্ঠিত উভয়ের মধ্যকার বৈঠকে ট্রাম্প উচ্ছ্বসিত হয়ে বলেন, আমাদের মধ্যে সত্যিকারের মহান বন্ধুত্ব রয়েছে। শি জিনপিং ট্রাম্পকে বলেছেন, বেইজিং ও ওয়াশিংটনকে সত্যিকার অর্থে তাদের পরাশক্তির প্রতিযোগিতাকে শান্তিপূর্ণ রাখতে হবে। দুই দেশকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ও বিরোধ নেই। উভয় দেশের উচিৎ শান্তিপূর্ণ সহাবস্থানে থাকা। শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিশ্বব্যাপী কৌতুহলের পাশাপাশি উদ্বেগও ছিল। দুই পরাশক্তির মধ্যে যে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা, তাতে উভয় দেশের প্রেসিডেন্টের মধ্যকার বৈঠক কোন দিকে যাবে, কী বার্তা নিয়ে আসবে, এ নিয়ে পুরো বিশে^র দৃষ্টি ছিল।

দেখা গেল, উভয় পক্ষই অত্যন্ত হার্দিক পরিবেশে যে উচ্ছ্বাস প্রকাশ ও বক্তব্য দিয়েছে, তাতে একটা স্বস্তির আভাস পাওয়া গেছে। বলার অপেক্ষা রাখে না, ইরান ও ইউক্রেন যুদ্ধ বিশে^ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। এতে বৈশি^ক অর্থনীতি ও রাজনীতিসহ শান্তির পরিবেশ বিনষ্ট হচ্ছে। এমন এক পরিস্থিতিতে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টের মধ্যকার বৈঠক ও তাদের বক্তব্য শান্তি প্রতিষ্ঠার পথকে সুগম করবে। বিশে^র কোনো মানুষই যুদ্ধ চায় না। যুদ্ধে ধ্বংস ছাড়া কিছুই পাওয়া যায় না। আদিকাল থেকেই যুদ্ধ মানবসভ্যতা ও মানবজাতির বিনাশ করে আসছে। বর্তমান বিশ্ব এক যুদ্ধপরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই যুদ্ধের মূলে রয়েছে, যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসী দেশ ইসরাইল।

ইউক্রেন যুদ্ধে এই দুই দেশের যেমন পরোক্ষ মদদ রয়েছে, তেমনি ইরানে তারা সরাসরি হামলা চালিয়ে যুদ্ধ শুরু করেছে। ইরানযুদ্ধে যে, এই দুই দেশের পরাজয় ঘটেছে, মান বাঁচাতে যুক্তরাষ্ট্র তা স্বীকার না করলেও সেটা একজন সাধারণ মানুষও বোঝে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ভেবেছিল, হামলা চালিয়ে একরাতের মধ্যেই ইরানকে ধ্বংস করে দিতে পারবে। দেখা গেল, পাল্টা হামলা চালিয়ে ইরান তাদের দম্ভ চুরমার করে দিয়েছে। এখন ট্রাম্প কোনোরকমে মান বাঁচিয়ে কীভাবে যুদ্ধ থেকে বের হয়ে আসা যায়, এই পথ খুঁজছেন। মুখে যতই হম্বিতম্বি করুন কেন, বাস্তবতা হচ্ছে, তিনি এখন যুদ্ধ থেকে বের হওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছেন। অনেক আগে থেকেই বলা হচ্ছিল, যুক্তরাষ্ট্র একটি ক্ষয়ীষ্ণু পরাশক্তিতে পরিণত হয়েছে। ইরানযুদ্ধে তার সক্ষমতা কতটুকু, তা পরিস্কার হয়ে গেছে।

অন্যদিকে, অর্থনীতি ও সামরিক শক্তিতে চীন এখন, ‘রাইজিং সুপার পাওয়ার’। ডোনাল্ড ট্রাম্প শি জিনপিংকে যেভাবে উষ্ণ অভ্যর্থনা এবং প্রশংসা করেছেন, তাতে বিশে^ চীনের রাইজিং সুপার পাওয়ার বিষয়টিকে প্রতিষ্ঠিত করে। আশার কথা, শি জিনপিং যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের যে কথা বলেছেন, তা যুক্তরাষ্ট্রের উপেক্ষা করা কঠিন হয়ে পড়বে। এই আহ্বানের মধ্য দিয়ে ইরানযুদ্ধ অবসানের পথ খুলে গিয়েছে। উল্লেখ করা প্রয়োজন, ডোনাল্ড ট্রাম্প বরাবরই যুদ্ধবিরোধী। তার প্রথম আমল থেকেই তা বোঝা গেছে। তবে এবার তাকে যুদ্ধ করতে বাধ্য হতে হয়েছে। বলা হয়ে থাকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে সবসময় সব সিদ্ধান্ত থাকে না। কূটনীতিবিদদের মতে, ট্রাম্পের যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ সিদ্ধান্ত ভূমিকা রেখেছে। অন্যদিকে, চীন ও তার নেতা শি জিনপিং বরাবরই যুদ্ধবিরোধী। চীন বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের মতো সামরিক আগ্রাসন বা জোরজবরদস্তিমূলক আচরণ করে না। অর্থনৈতিক উন্নতির মাধ্যমে শান্তির বার্তা ফেরি করে বেড়ায়। ফলে ট্রাম্প ও শি জিনপিং যুদ্ধবন্ধে ঐক্যমত পোষণ করলে বিশে^ শান্তি প্রতিষ্ঠা হতে খুব বিলম্ব হবে না। ইতোমধ্যে ইউক্রেন ও ইরানযুদ্ধে বৈশি^ক অর্থনীতি ও রাজনীতি টালমাটাল হয়ে গেছে। বিশ্ব এক অস্থিরতার মধ্যে নিপতিত হয়েছে। ইউরোপের দেশগুলোতে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। জ¦ালানি ও পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় অস্থিতিশীলতার মধ্যে পড়েছে। জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্সে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। যেখানে যুদ্ধের কুফলে উন্নত বিশ্ব জেরবার হয়ে যাচ্ছে, সেখানে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর কী পরিস্থিতি, তা বোধকরি ব্যাখ্যা করে বলার অবকাশ নেই।

যুদ্ধবন্ধে পারস্পরিক সংলাপ ও আলোচনার বিকল্প নেই। এজন্য পরাশক্তিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু যুক্তরাষ্ট্র ইরানযুদ্ধ বাঁধিয়েছে, সেহেতু তাকেই এ যুদ্ধ বন্ধে উদ্যোগী হতে হবে। চীনকেও এ ব্যাপারে ভূমিকা রাখতে হবে। ট্রাম্পের সাথে বৈঠকে শি জিনপিং যে আহ্বান জানিয়েছেন, তার বাস্তবায়ন ইরানযুদ্ধ বন্ধের মধ্য দিয়ে হতে পারে। এজন্য, যুক্তরাষ্ট্র ও চীনকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। যুদ্ধবন্ধে তাদেরকে আন্তরিকভাবে আলাপ-আলোচনা ও সংলাপের উদ্যোগ নিতে হবে। এখানে যুক্তরাষ্ট্র বা ইরানের মধ্যে কার জয়, কার পরাজয়, তা মুখ্যবিষয় হওয়া বাঞ্ছনীয় নয়। উভয় পক্ষকে ‘উইন উইন সিচুয়েশনে’ মধ্য দিয়ে যুদ্ধ বন্ধ করতে হবে। ইরান ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র বা ইসরাইল নতুন করে হামলা চালালে এ যুদ্ধ মধ্যপ্রাচ্যসহ ভারত মহাসগর পর্যন্ত বিস্তৃত হতে পারে। যদি তাই হয়, তাহলে আন্তর্জাতিক জ¦ালানি সরবরাহ, সামুদ্রিক বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে, যার খেসারত পুরো বিশ্বকে দিতে হবে। কাজেই, বিশ্ব নেতৃবৃন্দের দায়িত্ব ও কর্তব্য, অবিলম্বে যুদ্ধবন্ধে উদ্যোগ নেয়া। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাদের ইতিবাচক ও অগ্রণী ভূমিকা রাখতে হবে।