শাসকরা যত হম্বিতম্বি করুন না কেন, তাদের সীমাবদ্ধতা আছেই। এর একটি হলো অর্থনীতি। এই সীমাবদ্ধতা থেকে রেহাই পেলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। দেশটির মধ্যবতীর্ নির্বাচনকে সামনে রেখে অদ্ভুত এক অর্থনৈতিক সংকটে পড়েছে ট্রাম্প প্রশাসন। এ ব্যাপারে প্রতিবদেন প্রকাশ করেছে রয়টার্স ও বিবিসি। এসব আলোচনা থেকে উপলব্ধি করা যায়, সংকটটা পরিচিত হলেও সমাধানের তরিকা তাদের জানা নেই। এমনিতে দেশের বিভিন্ন সূচক বেশ স্বস্তিদায়ক, কিন্তু জনগণের মনমেজাজ বেশ খারাপ। তবে এমন অসঙ্গতি একেবারে নতুন নয়, এটি ২০২৪ সালে জো বাইডেনকেও তাড়া করেছিল। তখন লক্ষ্যণীয় বিষয় ছিল, অর্থনীতির মূল বিষয়গুলো শক্তিশালী হওয়া। তারা বহু ভোটারকে বোঝাতে সক্ষম হয় নি যে অর্থনীতি তাদের পক্ষে কাজ করছে। ডোনাল্ড ট্রাম্প এখন একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন ভিন্নরূপে। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ভোটারদের দ্রব্যমূল্যে দ্রুত স্বস্তি দেওয়ার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি জিতলে সাথে সাথে দাম কমিয়ে দেব।’ কিন্তু সে প্রতিশ্রম্নতি পূরণ করা প্রত্যাশার চাইতে কঠিন প্রমাণিত হয়েছে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রয়েছে, বেকারত্বের হার কম এবং শেয়ার বাজার প্রায় রেকর্ড উচ্চতায় রয়েছে। তারপরও মধ্যবতীর্ নির্বাচনের আগে প্রকাশিত চূড়ান্ত মুদ্রাস্ফীতি প্রতিবেদন ভোটারদের এ কথাটাই জানান দিয়ে গেল যে, জিনিসপত্রের দাম এখনো চড়া। এখানে লক্ষ্যণীয় বিষয় হলো, বাইডেন লড়াই করেছিলেন করোনা মহামারির পরবতীর্ পরিস্থিতির সাথে; অন্যদিকে ট্রাম্প মুখোমুখি হচ্ছেন ইরান যুদ্ধে প্রভাব, জ¦ালানির উচ্চমূল্য এবং তার নিজস্ব কিছু বাণিজ্য ও অভিবাসন নীতির নেতিবাচক দিক থেকে। আর বাস্তবতা হলো ভোটাররা জিডিপি বা শেয়ার বাজারের রেকর্ড দেখে অর্থনীতি বিচার করছেন না।
ভোটাররা আসলে অর্থনীতির বিচার করেন সুপার মার্কেটে জিনিসের দাম দিয়ে, পেট্রোলের দাম দিয়ে এবং নিজেদের বিলগুলো পরিশোধের সামর্থ্য দিয়ে। এমনিতে অন্যান্য ধনী অর্থনীতির মানদণ্ডে যুক্তরাষ্ট্রের ২.২ ভাগ অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সম্মানজনক বলা চলে। ট্রাম্পের দাবি, তিনি বাইডেনের কাছ থেকে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছেন। ট্রাম্পের সহযোগী ও অর্থনৈতিক ভাষ্যকার ল্যারি কুডলো বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ‘না বলা সেরা গল্প’ হিসেবে বর্ণনা করেছেন’ এবং যুক্তি দেখিয়েছেন যে ‘কারও চাকরি যাচ্ছে না’। কিন্তু ভোটাররা মনে হয় অন্য গল্প পড়ছেন, যে গল্পে ট্রাম্প জীবনযাত্রার ব্যয় মোকাবিলার প্রতিশ্রম্নতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, অথচ বাস্তবতা হলো দাম কেবল বেড়েেই চলেছে।’ সমস্যার একটি অংশ হলো, মজুরি বৃদ্ধির হার মূল্যবৃদ্ধির সাথে তাল মেলাতে পারে নি। এ বিষয়টি ব্যাখ্যা করে যে কেন জরিপগুলোতে অর্থনীতি পরিচালনায় ভোটাররা ট্রাম্পকে খারাপ নম্বর দিচ্ছেন। অর্থনীতিবিদ লেক বলেন, ‘ভোটাররা অর্থনীতিকে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বিচার করেন, অর্থনৈতিক সূচক দিয়ে নয়। আপনি মানুষের বাস্তব জীবনের অভিজ্ঞতার সাথে তর্ক করতে পারবেন না।
এ দিকে রিপাবলিকানদের সমর্থক ও ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ডের অর্থনীতিবদ পিটার বলেন, ‘এই মুদ্রাস্ফীতি স্পষ্টতই ডোনাল্ড ট্রাম্পের কারণে হয়েছে। এটি তার শুল্ক এবং যুদ্ধের ফল। মানুষ তা জানে। তারা তা দেখতে পাচ্ছে।’ এখন প্রশ্ন হলো, ভোটাররা যখন জিনিসপত্রের দাম নিয়ে উদ্বিগ্ন থাকে, তখন শক্তিশালী প্রবৃদ্ধি এবং নিম্ন বেকারত্বের যুক্তি কি যথেষ্ট হয়? বাইডেন যা পারেন নি, ট্রাম্প কি তা পারবেন? সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস যে বার্তা দিচ্ছে তা হলো, অর্থনীতির প্রকৃত তথ্যের চাইতে দামের অর্থনীতির প্রতি মানুষের ধারণাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয় হলো, যুক্তরাষ্ট্রর মধ্যবতীর্ নির্বাচনের ফলাফলটা কেমন রূপ ধারণ করে।
