বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচনের আর মাত্র একমাস বাকি। নির্বাচন যতই ঘনিয়ে আসছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তার সংকট ততই যেন ঘনীভূত হচ্ছে। জুলাই অভ্যুত্থানের অন্যতম সাহসী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর দেশি-বিদেশি চক্রের টার্গেট কিলিংয়ের বিষয়টি আলোচনায় আসলেও অবস্থার পরির্বতনে আইনশৃঙ্খলা বাহিনী তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। জানুয়ারির প্রথম সপ্তাহে সারাদেশে অজ্ঞাত সন্ত্রাসীদের তৎপরতা এবং তাদের হাতে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা থেকে প্রতিয়মান হয়, একটি চক্র দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করতে এবং নির্বাচনের পরিবেশ বানচালের অংশ হিসেবে জনমনে ভীতির সঞ্চার করতে পরিকল্পিত হত্যাকা- ঘটাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এসব হত্যাকা-ে আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হচ্ছে। কখনো মোটরসাইকেলে বা গাড়িতে এসে গুলি করে হত্যাকা- ঘটিয়ে চলে যাচ্ছে, আবার কখনো সংঘবদ্ধ সন্ত্রাসীরা আগে থেকে অবস্থান নিয়ে টার্গেট কিলিং করে সদর্পে চলে যাচ্ছে। কয়েকদিন পার হয়ে গেলেও তাদেরকে ধরে বিচারের সম্মুখীন করতে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা চোখে পড়ছে না। গত ৬ জানুয়ারি মঙ্গলবার ঢাকার কদমতলিতে ব্যবসায়ী শাহাবুদ্দিন, ৫ তারিখ চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা জানে আলম, একই দিন যশোরে ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগি, ৩ জানুয়ারি যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন, ৭ জানুয়ারি রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বির সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। তাৎক্ষণিক পর্যবেক্ষণে দেখা যায়, কোনো রাজনৈতিক উত্তেজনা, মারামারি বা প্রভাব বিস্তারের দ্বন্দ্ব থেকে এসব হত্যাকা- ঘটেনি। অত্যাধুনিক অস্ত্র ও লজিস্টিক সাপোর্টে সজ্জিত হয়ে অত্যন্ত পরিকল্পিতভাবে এসব হত্যাকা- ঘটানো হচ্ছে।

নিরাপত্তা বিশ্লেষক ও অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, যারা জুলাই অভ্যুত্থানে দেশ থেকে বিতাড়িত হয়েছে তারা বসে নেই। জুলাই অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের প্রায় সবাই এখন ভারতে অবস্থান করছে। সেখান থেকে তারা দেশকে অস্থিতিশীল এবং নির্বাচন বানচাল করতে ডি-স্ট্যাবিলাইজেশন পরিকল্পনা সাজাচ্ছে। সে দেশের সরকার এবং গোয়েন্দা সংস্থার মদত ছাড়া এটা সম্ভব নয়। হাদি হত্যাকা-ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনার একটি অডিও কল রেকর্ডে শোনা যায়, তিনি তালিকা ধরে ধরে পরিকল্পিত হত্যাকা-ের মদত দিচ্ছেন। দেশে হত্যাকা- ঘটিয়ে কিলার ও পরিকল্পনাকারীরা নির্বিঘেœ সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার ঘটনাও খুব স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে।

দেশের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মদত ছাড়া এটা সম্ভব কিনা সে প্রশ্নও উঠছে। হাদির হত্যাকারী ফয়সাল ও পরিকল্পনাকারী ঢাকা উত্তরের যুবলীগ নেতা তাইজুল বাপ্পির ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা থেকে এর বাস্তবতা বোঝা যায়। নির্বাচনকে সামনে রেখে সংঘটিত এসব ঘটনা অনেক প্রশ্ন ও উদ্বেগের জন্ম দিলেও সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীগুলোর ভূমিকাও প্রশ্নবিদ্ধ। জুলাই অভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে দেড় দশকে দলীয় ফ্যাসিস্ট বাহিনীতে পরিণত হওয়া পুলিশ বাহিনী অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়ায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সারাদেশে মাঠ পর্যায়ে মোতায়েন রাখা হয়েছে। যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে একটি বিশেষ অভিযানও চলছে। কিন্তু প্রায় দেড় বছরেও থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের আটক কিংবা পতিত স্বৈরাচারের দোসরদের নাশকতা ও ডি-স্ট্যাবিলাইজেশন পরিকল্পনার বিরুদ্ধে তাদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি, সাফল্যও নেই। এ কারণেই জাতীয় নির্বাচন সামনে রেখে ওরা সারাদেশে পরিকল্পিত হত্যাকা- ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচনের পরিবেশ নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে বলে অনেকের ধারণা।

পতিত স্বৈরাচার, তার দোসর এবং রাষ্ট্রবিরোধী শক্তি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদল চায় না। রাজনৈতিক-প্রশাসনিক সংস্কার চায় না। দেশকে অস্থিতিশীল করে তারা পুরনো বন্দোবস্তের অধীনে নিজেদের পুনর্বাসনের পথ তৈরি করতে চায়। একারণেই জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, প্রভাবশালী রাজনৈতিক নেতারা যেমন তাদের টার্গেট, একইভাবে দেশে ভীতিকর, অরাজক পরিবেশ তৈরি করতে স্থানীয় পর্যায়ে হত্যাকা- সংঘটিত করছে। তাদের এমন পরিকল্পনার বিষয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর অজানা নয়। কিন্তু নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রের ঝনঝনানি এবং একের পর এক পরিকল্পিত হত্যাকা-ের ঘটনা নির্বাচনের লক্ষ্য অর্জন সম্পর্কে উদ্বেগ বাড়িয়ে তোললেও সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর যেন টনক নড়ছে না।

নির্বাচনকে সামনে রেখে এবং জননিরাপত্তার স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত ও দাগি অপরাধীদের গ্রেফতার এবং সীমান্তপথগুলোতে নিরাপত্তা জোরদার করার যে কার্যক্রম থাকার কথা তার কিছুই দেখা যাচ্ছে না। যৌথ বাহিনীর অপারেশন যেন আইওয়াশ। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণেই সংঘবদ্ধ অপরাধীরা সারাদেশে দাপিয়ে বেড়াচ্ছে, একের পর এক হত্যাকা- ঘটাচ্ছে। কেউ কেউ নির্বাচন নিয়ে এখনো অনাস্থা-অনিশ্চয়তার কথা বলতে চাইছে। সরকারের একটি অংশ হয়তো এখনো আরো প্রলম্বিত ক্ষমতা উপভোগ করতে চাইছে। সচিবালয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীতে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসররা নেপথ্যে কলকাঠি নেড়ে সরকারি বাহিনীগুলোকে ব্যর্থ প্রমাণ করে নির্বাচনের নিরাপত্তাহীনতাসহ পরিস্থিতি ঘোলাটে করে গোপন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চাইছে কিনা, তা সরকারের শীর্ষ মহলকে খুঁজে বের করতে হবে। নেপথ্যে যাই থাকুক, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের ধরে বিচারের সম্মুখীন করার মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ দায়িত্বে শৈথিল্য কিংবা ব্যর্থতার সুযোগ নেই। পরিকল্পিত হত্যাকা-, নাশকতা ও ভিতিকর পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনের প্রার্র্থী ও ভোটারদের সন্ত্রস্ত রাখা গেলে ভোটের দিন ভোটার টার্নআউট কমিয়ে আনার মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার টার্গেট থাকতে পারে। ড. ইউনূস সুষ্ঠু অবাধ ও উৎসবমুখর নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন, সে লক্ষ্য অর্জন করতে হলে অবৈধ অস্ত্র উদ্ধারসহ জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।