স্বাধীনতার পর দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের পক্ষে আপসহীনভাবে সংগ্রাম করা একজন মানুষের কথা যদি বলতে বলা হয়, তাহলে কোনো দ্বিধা ছাড়াই দল-মত নির্বিশেষে সকলে বেগম খালেদা জিয়ার নামটি উচ্চারণ করবেন। সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিতে দেশমাতৃকার সেবায় নিজেকে বিলিয়ে দেয়ার নজির বিশ্বে খুব কম রয়েছে। বেগম খালেদা জিয়া সেই নজির স্থাপন করেছেন। তিনি রাজনীতির কুসুমাস্তীর্ণ সময়ে আসেননি। দেশ যখন ক্রান্তিকালে, গণতন্ত্রকে বিপন্ন করে স্বৈরাচারের আবির্ভাব হয়েছে, সেই সংকটময় মুহূর্তে রাজনীতিতে তাঁর অবির্ভাব হয়েছিল। রাজনৈতিক জীবনের শুরুতেই তিনি তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও রাজনীতিকে ধারণ করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা এবং জনগণের কল্যাণে আত্মনিবেদিত হয়েছিলেন। ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা করেছিল বটে, তবে তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। বেগম খালেদা জিয়া সেই আদর্শ ধারণ করে দেশের মানুষের কা-ারি হয়ে উঠেছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে যখন অন্যসব রাজনৈতিক দল স্বৈরাচারের সাথে আপস করেছিল, তখন তিনি আপস করেননি। গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে সংগ্রাম চালিয়ে গিয়েছেন। এজন্য তাকে জেল-জুলুম, হামলা-মামলা এবং জীবনহানির মুখোমুখি হতে হয়েছিল। উৎপীড়ক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করেই দেশের জন্য তিনি সংগ্রাম করেছেন। অন্যায়-অন্যায্য শাসনের কাছে মাথা নোয়াননি। দেশের মানুষের জন্য তাঁর জীবন উৎসর্গ করা এই ত্যাগ তাঁকে আপসহীন নেত্রীতে পরিণত করেছে। মৃত্যুর মুখোমুখি হয়েও তিনি আপস করেননি। তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যেমন ইস্পাত কঠিন দেয়াল হয়েছেন, তেমনি দেশের মানুষের সেবায় দরদী ও কল্যাণময়ী হয়েছেন। দেশের মানুষ তাঁকে অন্তর থেকে মা-মাটির নেত্রী বলেন।
দেশের মা-মাটির নেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবনের অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। হাসপাতালে দেশি-বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর এই পরিস্থিতি নিয়ে গোটা জাতি উদ্বিগ্ন। তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দেশবাসী কায়মনোচিত্তে দোয়া করছে। তাদের একটিই কামনা, মহান আল্লাহ তাঁকে পরিপূর্ণভাবে সুস্থ করে তাদের মাঝে ফিরিয়ে আনবেন। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে আবার দেশের নেতৃত্ব দেবেন। দেশের ক্রান্তিকালে তাঁকে যে খুবই প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাঁর সুস্থতা কামনায় মানুষের যে হৃদয় নিংড়ানো আহাজারি পরিলক্ষিত হচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন। প্রত্যেকেরই দোয়া ‘দেশের মা’ সুস্থ হয়ে উঠুন। মানুষের এই দোয়া নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামীন কবুল করবেন। প্রধান উপদেষ্টা ড.
মুহাম্মদ ইউনূস এবং প্রেসিডেন্ট সাহাবুদ্দিন আহমদ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি সারাটা জীবন দেশের জন্য নিজের জীবন তুচ্ছ করে আত্মনিবেদিত হয়েছেন, অবিসংবাদিত নেত্রীতে পরিণত হয়েছেন। আমাদের মতো দুর্ভাগা দেশে এমন একজন নেত্রী মহান আল্লাহর রহমত ছাড়া কিছুই নয়। অথচ বিগত দেড় দশকে ফ্যাসিস্ট শেখ হাসিনা শুধুমাত্র রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রোশে তাঁর উপর যে অত্যাচার-নির্যাতন, জেল-জুলুম করেছেন এবং মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, তা ক্ষমার অযোগ্য। আজকে যে, বেগম খালেদা জিয়া নানা রোগে অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায়, তার জন্য হাসিনাই দায়ি। মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে শেখ হাসিনা নির্জন জেলে নিয়ে গিয়েছেলেন। তাতেও হাসিনার ব্যক্তি আক্রোশ প্রশমিত হয়নি।
জেলেও তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে যা করার দরকার, তাই করেছিলেন। বিএনপি বরাবরই অভিযোগ করে এসেছে, জেলে বেগম খালেদা জিয়াকে খাবার এবং ওষুধের সাথে হাসিনা সরকার স্লো পয়োজন দিয়েছিল। আজকে যে তিনি লিভার সিরোসিসসহ নানা রোগে আক্রান্ত, জেলে যাওয়ার আগে তাঁর এসব রোগ ছিল না। তিনি হাসিনার সাজানো মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আদলত থেকে বের হয়ে যখন জেলে যাওয়ার জন্য গাড়িতে উঠেছিলেন, তখন তিনি হেঁটে হেঁটেই উঠেছিলেন। দেশের মানুষ এ দৃশ্য দেখেছে। জেলে থাকা অবস্থায়ই বেগম খালেদা জিয়ার নানা রোগে আক্রান্ত হওয়ার কথা শোনা যাচ্ছিল। সে সময় তাঁর পরিবার ও বিএনপির পক্ষ থেকে হাসিনার কাছে বারবার আবেদন-আহ্বান জানানো হয়েছিল যে, উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিতে।
হাসিনা এসব আবেদন-আহ্বানে সাড়া তো দেনই নি, উল্টো বেগম খালেদা জিয়াকে নিয়ে হাসি-তামাশা, ব্যঙ্গ-বিদ্রুপ করেছেন। এমন কথাও বলেছেন, বয়স হয়েছে, মরে যাবে। কতটা নিষ্ঠুর ও প্রতিশোধপরায়ণ হলে একজন মানুষ এ কথা বলতে পারে! রাজনীতিতে বিরোধিতা থাকা স্বাভাবিক, তবে প্রতিপক্ষের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিকতাই রাজনীতির সৌন্দর্য এবং দেশ ও জাতির জন্য কল্যাণকর। শেখ হাসিনা তার প্রতিপক্ষ বেগম খালেদা জিয়ার প্রতি কোনোকালেই এই শ্রদ্ধাপোষণ করেননি। তার মধ্যে এই মানবিকতাবোধই ছিল না এবং এখনো নেই। অথচ গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর বেগম খালেদা জিয়া তাকে নিয়ে একটি কটু কথাও বলেননি, এমনকি রাজনৈতিক ভাষায়ও তিরস্কার করেননি। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল যখন তাঁর সাথে সাক্ষাৎ করে তাঁর উপর হাসিনার অত্যাচার-নির্যাতন সম্পর্কে জানতে চেয়েছিলেন, তখন তিনি চুপ থেকেছিলেন। একটি কথাও বলেননি। আসিফ নজরুল এ সাক্ষাতের কথা তার ভেরিফায়েড ফেসবুকে উল্লেখ করে বলেছিলেন, বহু চেষ্টা করেও বেগম খালেদা জিয়ার মুখ থেকে হাসিনা সম্পর্কে একটি নেতিবাচক শব্দ বের করতে পারেননি। বেগম খালেদা জিয়া শুধু বলেছেন, ‘যা বলার আল্লাহর কাছে বলেছি।’ যে হাসিনা তাঁকে দেড় দশক ধরে এত অত্যাচার, নির্যাতন এমনকি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন, তার প্রতি এমন মনোভাব পোষণ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। বেগম খালেদা জিয়া এই অসাধারণ মনোভাব দেখিয়েছেন, যেখানে প্রতিহিংসা, বিদ্বেষ বলে কিছু নেই। এসবের ঊর্ধ্বে উঠে একজন প্রকৃত দেশপ্রেমিক ও দরদী জাতীয় নেতা যা করেন, বেগম খালেদা জিয়া তাই করেছেন।
বেগম খালেদা জিয়ার এই সংকটময় মুহূর্তে তাঁর পাশে তাঁর বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি দেশের মানুষ খুব করে প্রত্যাশা করছে। তারা মনে করছে, বেগম খালেদা জিয়ার পাশে তারেক রহমানের থাকার চেয়ে বড় ওষুধ আর নেই। সন্তানের দেহে মায়ের স্পর্শ এবং মায়ের দেহে সন্তানের স্পর্শের চেয়ে শান্তি ও সুস্থতার উপলক্ষ আর কিছু হতে পারে না। তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে লিখেছেন, সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলে আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে জিয়া পরিবার বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যহত রাখার ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি। এমন সঙ্কটকালে মায়ের ¯েœহের ¯পর্শ পাবার তীব্র আকাক্সক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। ¯পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। এই সংকটকালে তারেক রহমান কেন মায়ের পাশে আসতে পারছেন না, তার চেয়ে ভালো আর কেউ জানে না। তবে ইতোমধ্যে দেশের মসজিদে, খানকা শরীফ, বিভিন্ন দরগা থেকে শুরু করে সাধারণ মানুষ যার যার অবস্থানে থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। প্রত্যেকেরই আশা, দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ দ্রুত সুস্থ করে দেবেন। সুস্থ হয়ে তিনি আবার সবার মাঝে হাজির হবেন। দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন। দেশের চলমান সংকটকালে তাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনা খুবই প্রয়োজন।
