দেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধান আবার ফিরে এসেছে। বহুল কাক্সিক্ষত এ ব্যবস্থা আইনসম্মতভাবে ফিরিয়ে দিয়েছেন সর্বোচ্চ আদালত। গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ সর্বসম্মতিতে এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনেন। প্রধান বিচারপতি ও অপর ছয় বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চের সর্বসম্মত রায়ের সংক্ষিপ্ত আদেশ ঘোষণা করেন প্রধান বিচারপতি। বেঞ্চের অপর ছয় সদস্য হলেন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।
সংক্ষিপ্ত রায়ে বলা হয়, সর্বসম্মতিতে আপিলগুলো মঞ্জুর করা হলো, সে আলোকে রিভিউ আবেদনগুলো নি®পত্তি করা হলো। নথিদৃষ্টে ¯পষ্টভাবে প্রতীয়মান হয় যে, আপিল বিভাগের রায়টি (২০১১ সালের রায়) একাধিক ক্রটিপূর্ণ। অতএব পর্যালোচনাধীন রায়টি (২০১১ সালের রায়) স¤পূর্ণরূপে বাতিল করা হলো। এ রায় দেশের ইতিহাসে এক ঐতিহাসিক রায়। তবে এ রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই কার্যকর হচ্ছে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরের নির্বাচন অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তা প্রয়োগ হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় বিএনপিসহ এর পক্ষের সকল রাজনৈতিক দল, রাজনৈতিক বিশ্লেষক এবং সচেতন মহল স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, এর মাধ্যমে দেশে গণতন্ত্র এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হলো।
উল্লেখ্য, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসংবলিত বিধান অন্তর্ভুক্ত করে ১৯৯৬ সালের ২৮ মার্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আনা হয়েছিল। এর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৯ সালে একটি রিট করা হয়েছিল। রিটের শুনানি শেষে ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্টের বিশেষ বেঞ্চ ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে রায় দেয়। এতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল থাকে। এই রায়ের বিরুদ্ধে ২০০৫ সালে আপিল করে রিট আবেদনকারী পক্ষ। এই আপিল মঞ্জুর করে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ রায় দেন। তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে (৪: ৩) ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন।
সংক্ষিপ্ত আদেশে ওই ব্যবস্থার অধীনে পরবর্তী দুটি (দশম ও একাদশ) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে উল্লেখ করা হলেও ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে তা উল্লেখ ছিল না। পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী (২০১১ সাল) আনে। ২০২৪ সালের গণঅভ্যত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আপিল বিভাগে আবেদন করেন সুজন-এর স¤পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন বিশিষ্ট ব্যক্তি। একইভাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি রিভিউ আবেদন করেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং নওগাঁর রানীনগরের বাসিন্দা মো.
মোফাজ্জল হোসেন এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি নামের একটি সংগঠনের পক্ষ থেকে পৃথক রিভিউ আবেদন করা হয়। এছাড়া সেন্টার ফর ল গভর্ন্যান্স অ্যান্ড পলিসি নামের একটি সংগঠন এই মামলায় ইন্টারভেনার (পক্ষ) হিসেবে যুক্ত হয়। শুনানিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের পর দলীয় সরকারের অধীন অনুষ্ঠিত তিনটি (২০১৪, ২০১৮ ও ২০২৪ সাল) নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে বলে বলেন আবেদনকারী পক্ষের আইনজীবীরা। রিভিউ আবেদনের ওপর শুনানি শেষে গত ২৭ আগস্ট লিভ মঞ্জুর (আপিলের অনুমতি) করে আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ। বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তির এবং বিএনপির মহাসচিবের করা রিভিউ আবেদন থেকে উদ্ভূত আপিলের সঙ্গে রিভিউ আবেদনগুলো শুনানির জন্য যুক্ত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছিল। এরপর গত ২১ অক্টোবর শুনানি শুরু হয়। ১১ নভেম্বর শুনানি শেষে আপিল বিভাগ রায়ের জন্য গত বৃহস্পতিবার দিন ধার্য করেন। এদিন আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থাসংক্রান্ত বিধান পুনরুজ্জীবিত হয়েছে। এখন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হবে। দলমত নির্বিশেষে প্রত্যেকে এ রায়কে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছেন। এর মাধ্যমে দেশ কলঙ্কমুক্ত হয়েছে। আমরা আপিল বিভাগের সকল বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে যারা আইনি লড়াই করেছেন, তাদেরকে অকুণ্ঠচিত্তে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়ে বিচারপতি খায়রুল হক দেশ ও জাতির যে অপূরণীয় ক্ষতি করেছেন, তা ক্ষমার অযোগ্য। বিচারপতির আসনে বসে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে তিনি যে সংক্ষিপ্ত রায় দিয়েছিলেন, পূর্ণাঙ্গ রায়ে তা থেকে গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে তিনি দেশের গণতন্ত্র শাসনব্যবস্থা, সর্বোপরি বিচারব্যবস্থার সাথে প্রতারণা করেছিলেন। তার এই এক রায়ে দেশের মানুষ যেমন ভোটাধিকার ও গণতন্ত্র হারিয়েছিল, তেমনি দেড় দশক ধরে পতিত শেখ হাসিনা দানবীয় শাসন ব্যবস্থা চালানোর সুযোগ পেয়েছিলেন। একের পর এক ভোটারবিহীন ও ভুয়া নির্বাচন করে হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন। যেকোনো ‘রং ভিক্টরি’ বা ভুয়া বিজয় দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। হাসিনাও একের পর এক ভুয়া নির্বাচনের বিজয় দিয়ে দেশকে ধ্বংস করে দিয়েছিলেন।
তিনি স্বৈরশাসন ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কায়েম করে দেড় দশক ধরে দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস এবং বিরোধীদলকে দমন-পীড়ন, খুন, গুম করে দেশকে বিচারহীনতার অপসংস্কৃতিতে নিপতিত করেছিলেন। ক্ষমতায় টিকে থাকার জন্য হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়েছিলেন। এসবের মূলেই ছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া খায়রুল হকের রায়। তার এই রায় হাসিনাকেও ধ্বংস করে দিয়েছে। তাকে মৃত্যুদ-ে দ-িত করেছে। খায়রুল হক অবিবেচনাপ্রসূত, অদূরদর্শী, উদ্দেশ্যপ্রনোদিতভাবে যে রং ভার্ডিক্ট দিয়েছিলেন, তা নজিরবিহীন এবং ইতিহাসে এক কলঙ্কিত রায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তার রায়কে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার যে রায় আপিল বিভাগ দিয়েছেন, এ সম্পর্কে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আগের রায় কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ বলেই তা বাতিল করা হয়েছে। অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ছিল, এই রায় লেখার ক্ষেত্রে তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ও তার সহযোগীরা দ-বিধির ২১৯ ধারায় অপরাধ করেছেন।
তত্ত্বাবধায়ক সরকার পুর্নবহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে রায় দিয়েছেন, তা কোনো দল বা ব্যক্তির পক্ষের নয়। এ রায় দেশ ও জাতির পক্ষের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যাতে আর কোনোভাবে বিতর্কিত না হয়, এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সচেতন ও সতর্ক থাকতে হবে। চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার বন্দোবস্ত করার জন্য হাসিনা যেভাবে তার বশংবদ বিচারক খায়রুল হককে দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিলেন, তার যেন আর পুনরাবৃত্তি না হয়। এর পরিণতি কী হয়েছে, তা সকলের জানা। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার রায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এ রায়ের ফলে নির্বাচনের পথ মসৃণ ও গতি লাভ করবে। এ নিয়ে আর দ্বিধার অবকাশ নেই। অন্তর্বর্তী সরকারকে এখন পুরো মনোযোগ নির্বাচনের দিকে দিতে হবে। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সকল রাজনৈতিক দলের সহযোগিতাও অপরিহার্য। তবে জাতীয় নির্বাচনের সাথে গণভোট ট্যাগ করে দেয়ায় ভোটারদের জন্য তা অনেকটা দুর্বোধ্য হয়ে পড়েছে। গণভোটে চারটি অপশনের সমন্বয়ে যে একটি প্রশ্নে ‘হ্যাঁ’, ‘না’ ভোটের বিধান রাখা হয়েছে, তা সাধারণ ভোটারদের বোধগম্য হওয়ার ক্ষেত্রে যথেষ্ট অন্তরায় হয়ে রয়েছে। এই ভোট ভোটারদের কাছে আরও কীভাবে সংক্ষিপ্ত ও সহজবোধ্য করা যায় এবং একমত ও দ্বিমত প্রকাশের ক্ষেত্রে যাতে কনফিউশন না থাকে, এ ব্যাপারে সরকারের চিন্তা-ভাবনা করা উচিৎ।
