ইরানযুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তার দৃশ্যপট বদলে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানকে ধুলিস্যাত করতে যৌথভাবে যে হামলা ও যুদ্ধ শুরু করে এবং পাল্টা হামলা চালিয়ে ইরান যেভাবে এই দুই পরাশক্তিকে নাস্তানাবুদ করে দিয়েছে, তাতে ওই দুই দেশের শক্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। সউদী আরব, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেগুলোতে ইরান মুর্হুমুহু হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে। এমনকি ইসরাইলের সর্বাধুনিক ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এখন যুক্তরাষ্ট্র ইরানযুদ্ধ থেকে পালানোর নানা পথ খুঁজছে। এই যুদ্ধ করতে গিয়ে তার অস্ত্রের সক্ষমতা কতটুকু, তা বিশ^বাসী বুঝতে পেরেছে। ইতোমধ্যে তার অস্ত্র ভা-ারে টান ধরেছে।
যুদ্ধ করার মতো অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে। ইরান প্রমাণ করে দিয়েছে, দুই পরাশক্তির বিরুদ্ধে একা লড়াই করার মতো যথেষ্ট শক্তি ও সামর্থ্য তার রয়েছে। ইরানকে ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইল যে যুদ্ধ শুরু করেছে, তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সউদী আরব, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। ইরান দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ধ্বংস তো করেছেই, পাশাপাশি দেশগুলোর গুরুত্বপূর্ণ তেল স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামোতে হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এতে মধ্যপ্রচ্যের দেশগুলো বুঝতে পেরেছে, যে যুক্তরাষ্ট্রকে এতদিন তারা মহাশক্তিধর রক্ষাকবচ ভেবেছে, সে আদতে ‘কাগুজে বাঘ’ ছাড়া কিছু নয়। তাদের নিরাপত্তা সে নিশ্চিত করতে পারবে না।
বাস্তব পরিস্থিতির আলোকেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র সউদী আরব এখন আত্ম-প্রতিরক্ষার ভিন্ন বা বিকল্প পথ ধরেছে। পাকিস্তান ও তুরস্কের সাথে মিলে একটি জোট গঠন করেছে। গত শুক্রবার এই তিন দেশ প্রতিরক্ষা জোরদারে সউদী আরবের পবিত্র মক্কা নগরীতে ‘জয়েন্ট ডিফেন্স সামিট’ নামে এক ঐতিহাসিক শীর্ষ সম্মেলনে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিতে স্বাক্ষর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সউদী যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান। ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ নামের এই চুক্তি অনুযায়ী, চুক্তিবদ্ধ যেকোনো একটি দেশের ওপর বহিরাগত সশস্ত্র আক্রমণকে তিনটি দেশের ওপরই আক্রমণ হিসেবে গণ্য করা হবে।
উল্লেখ্য, মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান, বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক ও পবিত্র দুই মসজিদের দেশ সউদী আরব এবং ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তুরস্কের এই জোটকে ভূ-রাজনীতি ও সামরিক ভারসাম্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা এই চুক্তিকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই চুক্তির মাধ্যমে মুসলিম বিশ্বের তিনটি প্রভাবশালী দেশ এক ছাতার নিচে এসেছে, যেখানে পাকিস্তানের রয়েছে পারমাণবিক শক্তি ও দীর্ঘ যুদ্ধ অভিজ্ঞতাস¤পন্ন সেনাবাহিনী, তুরস্কের রয়েছে ন্যাটোর অত্যাধুনিক প্রযুক্তি ও ড্রোন ব্যবস্থা এবং সউদী আরবের রয়েছে সুদৃঢ় অর্থনৈতিক সক্ষমতা। প্রতিরক্ষা সহযোগিতার বাইরেও এই চুক্তির ফলে তিন দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি এবং সামগ্রিক অর্থনৈতিক স¤পর্কে বড় ধরনের সুবাতাস বইবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। এদিকে, এ চুক্তি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।
ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশন-এর সদস্য ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় সউদী নেতৃত্বকে তাদের নীতি পরিবর্তনের আহ্বান জানান। তিনি বলেন, সউদী আরবকে বুঝতে হবে, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একটি কাগজের চুক্তি তাদের কোনো সুরক্ষা দেবে না; ঠিক যেমন বছরের পর বছর ধরে আমেরিকানদের তোষামোদ করেও তারা কোনো নিরাপত্তা পায়নি। তিনি সউদী শাসকগোষ্ঠীকে পরামর্শ দিয়ে বলেছেন, আপনাদের নীতি সংস্কার করুন, যাতে নিরাপত্তার জন্য অন্যদের দ্বারে দ্বারে ভিক্ষা করতে না হয়। পর্যবেক্ষকদের মতে, সউদী আরবে যুক্তরাষ্ট্রের যে অবস্থান ছিল, ইরানের হামলায় যুক্তরাষ্ট্র তার নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তার মধ্যে নিরাপত্তা নিয়ে বিকল্প চিন্তা করতে হয়েছে।
পরিবর্তিত প্রেক্ষাপটে, সউদী আরবের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের ওপর একক নির্ভরতা যে কাজে আসেনি, তা উপলব্ধি করে দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে চিন্তা এবং নতুন জোট করা দোষের কিছু নয়। মুসলমান দেশগুলোর মধ্যে আত্মরক্ষার জোট হতে পারে। তবে এটাও এই জোটকে মাথায় রাখতে হবে, এই জোট যাতে মার্কিন-ইহুদী স্বার্থ দেখার জন্য না হয় এবং মুসলমানদের স্বার্থ রক্ষায় নীরব না থাকে। এ ধরনের কিছু হলে, তা কেউ পছন্দ করবে না। মুসলিম বিশ^ দেখেছে, গাজায় বছরের পর বছর ধরে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়ে গেলেও সউদী আরবের মতো বড় দেশ, এমনকি ওআইসিও এ হত্যাযজ্ঞের বিরুদ্ধে খুব একটা উচ্চবাচ্য করেনি। তাদের প্রতিক্রিয়া নামকাওয়াস্তে বিবৃতির মধ্যে সীমাবদ্ধ ছিল।
আবার সউদী আরব ইয়ামেনে হুতিদের দমনে এবং সুদানের গৃহযুদ্ধে বিপুল অর্থ ব্যয় করছে। তার এই ভূমিকা মুসলমানদের স্বপক্ষে প্রমাণ বহন করে না। পর্যবেক্ষকদের মতে, সউদী আরব মুসলমানদের কল্যাণ ও উন্নতির ক্ষেত্রে এই বিপুল অর্থ ব্যয় করতে পারে। এতে মুসলমানরা উপকৃত হতো। এদিকে, সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল মুসলমানদের দ্বিতীয় কেবলা ‘আল আকসা’ মসজিদ দখলে নেয়ার দিকে এগুচ্ছে। এই মসজিদ শুধু মুসলমানদেরই পবিত্র স্থান নয়, ইহুদি-খ্রিস্টানদেরও পবিত্র স্থান। অথচ ইসরাইল তা এককভাবে দখল করতে চাইছে। এ ব্যাপারে সউদী আরবসহ প্রভাবশালী মুসলমান দেশগুলো অনেকটা নীরবতা অবলম্বন করছে। এ ব্যাপারে প্রতিরক্ষা জোটভুক্ত দেশ ও তাদের নেতাদের ভূমিকা ও অবস্থান মুসলিম উম্মাহ দেখতে চায়।
মুসলিম বিশে^র বৃহত্তম ও শক্তিশালী তিন দেশ সউদী আরব, পাকিস্তান ও তুরস্কের নতুন জোট নিয়ে সঙ্গত কারণেই মুসলমানরা আশাবাদী। প্রত্যেকের প্রত্যাশা, এই জোট মুসলমানদের স্বার্থ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই জোটে ইরানকে রাখলে, এটি আরও বেশি শক্তিশালী হতো। কারণ, ইরানকে বাইরে রেখে মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা, নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করা সম্ভব নয়। ইরান সেই দেশ যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জোটের মতো মহাশক্তির বিরুদ্ধে একা লড়াই করে তাদের পরাস্ত করেছে। এই জোটে ইরানকে যুক্ত করা দূরর্শিতার পরিচায়ক হতো। আমরা মনে করি, ইরানকে এ জোটে নেয়ার সময় এখনো শেষ হয়ে যায়নি। তিন দেশ মিলে যে জোট হয়েছে, তা মুসলমানদের জন্য ইতিবাচক তখনই হবে, যখন সে মুসলমানদের স্বার্থ রক্ষা ও নিরাপত্তার বর্ম হয়ে উঠবে। জোটের লক্ষ্য হওয়া উচিত, মুসলিম বিশ^কে শক্তিশালী করা এবং পারস্পরিক দ্বন্দ্ব-সংঘাত মিটিয়ে মুসলমানদের ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে সমুন্নত করা। বিশে^র যেখানেই মুসলামানদের ওপর নিপীড়ন, নির্যাতন ও হত্যা চলবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা।
