ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে বিএনপি ক্ষমতায় আসার ছয় মাস না যেতেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। দেশি-বিদেশি চক্রের সমন্বয়ে দেশের ভঙুর অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা স্থিতিশীল হওয়ার প্রক্রিয়ার মধ্যেই সরকারকে ফেলে দেয়ার প্রক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। বিরোধীদলের হুমকি-ধমকি এবং পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসমূলক কর্মকা- থেকে তা বোঝা যাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংসদের বিরোধীদল জামায়াত-এনসিপি শুধু বিরোধিতার খাতির বিরোধিতার যে রাজনীতি করছে, তা ‘রাজনীতিহীনতা’ ছাড়া কিছু নয়। তাদের রাজনীতিতে গঠনমূলক ও দিকনির্দেশনামূলক রাজনীতি নেই। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়ার মধ্য দিয়ে তরুণদের নিয়ে যে এনসিপি গঠিত হয়েছে, সেটিও দিকভ্রান্ত হয়ে পড়েছে।
রাজনৈতিক দল হিসেবে যে নির্দিষ্ট লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ ও দর্শন থাকা দরকার, তা দলটির মধ্যে নেই। দলটি ‘পথ হারানো’ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দলটির লক্ষ্য যেন, ‘পথ হারাবো বলেই পথে নেমেছি’র মতো হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, গণঅভ্যুত্থানে ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর জামায়াতে ইসলামী অনেকটা পড়িমড়ি করে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্যখাতসহ সব জায়গায় তার লোকজন বসিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। অন্তর্বর্তী সরকারের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে তার ‘ছায়া সরকারে’ পরিণত হয়। বিষয়টি তখন অনেকটা এমন হয়ে দাঁড়ায়, জামায়াত ও এনসিপির কথামতো অন্তর্বর্তী সরকারকে উঠাবসা করতে হয়েছে। এর ফলে জামায়াত ধরেই নিয়েছিল, সে নিশ্চিতভাবেই ক্ষমতায় আসছে। নির্বাচনের আগে সে এনসিপিকেও সাথে নিয়ে নেয়। দেখা গেল, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতের এই স্বপ্ন চুরমার করে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন নিয়ে বিজয় লাভ করে। জামায়াত-এনসিপি জোট বিরোধীদলের আসনে বসে। বলার অপেক্ষা রাখে না, অতি আশা যখন হতাশায় পরিণত হয়, তখন তা থেকে ক্ষোভের জন্ম হয়। জামায়াত ও এনসিপির মধ্যেও তা পরিলক্ষিত হয়েছে এবং হচ্ছে। ফলে বিএনপি সরকারের ছয় মাস না যেতেই এনসিপির কোনো কোনো নেতা হুংকার দিয়ে বলেছেন, ডিসেম্বরের মধ্যে সরকার ফেলে দেব। কিছুদিন আগে রংপুর অভিমুখে লং মার্চে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান হুমকি দিয়ে বলেছেন, তাদের আটদফা এক দফায় পরিণত হবে। অর্থাৎ সরকার পতনের দফায় পরিণত হবে। সরকার ফেলে দেয়ার জমায়াত ও এনসিপির এই হুংকার যে নিছক কোনো রাজনৈতিক রেটরিক নয়, তা তাদের রাজনীতিহীন কর্মকা- থেকে বুঝতে অসুবিধা হয় না।
সরকারকে বিপাকে ফেলতে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল ও ঘোলাটে করার নানামুখী ষড়যন্ত্র দৃশ্যমান হয়ে উঠেছে। জামায়াত-এনসিপির সরকার ফেলে দেয়ার হুমকি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত রাজনীতি এবং ডিসেম্বরে তার নেত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দিনেশ ত্রিবেদীর অতি তৎপরতা এবং অসামঞ্জস্যপূর্ণ বক্তব্যও ঘোলাটে পরিস্থিতির আভাস দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত-এনসিপির ইস্যুহীন কন্ট্রাডিক্টরি রাজনীতির সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসমূলক কার্যক্রম যুক্ত হচ্ছে। ছোট ছোট ঘটনাকে তারা বড় করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে।
রাজধানীর ‘ক্যান্সারে’ পরিণত হওয়া অটোরিকশা নিয়ন্ত্রণ এবং ফুটপাত থেকে হকার উচ্ছেদে সিটি করপোরেশনের জনকল্যানমুখী উদ্যোগের বিরোধিতা করে এবং তাদের উসকে দিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তার করছে। অটোরিকশা চালকরা সমাবেশ করে সরকারকে হুমকি দিচ্ছে। তাদের নেতারা হুংকার দিয়ে বলেছেন, ঢাকা শহর একদিনেই অচল করে দেবেন। অভিযোগ উঠেছে, জামায়াত তাদের মিছিল-মিটিং আয়োজন করে দেয়া থেকে শুরু করে দলীয় লোকজন দিয়ে সহায়তা করছে। বহুদিন ধরেই বলা হচ্ছে, রাজধানীতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের পালাতকরা চালকের ছদ্মবেশে অটোরিকশা চালাচ্ছে। তারা সময় ও সুযোগের অপেক্ষায় রয়েছে। সুযোগ পেলেই সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। তাদের এই মনোবাসনার সাথে জামায়াত ও এনসিপির নেপথ্য সমর্থন রয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করনে। কারণ, সরকার যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে বেপরোয়া অটোরিকশা নিয়ন্ত্রণের উদ্যোগ নিলেই জামায়াত তাদের পক্ষে দাঁড়িয়ে যায়। বেকার হয়ে যাওয়ার ধোঁয়া তোলে। আবার যানজট নিরসনে সরকারের ব্যর্থতার কথাও বলে। পথচারিদের নিরাপদে ও নির্বিঘেœ হাঁটাচলার জন্য ফুটপাত হকারমুক্ত করতে গেলেও তাদের জন্য হায়হায় করে ওঠে। জামায়াতের এই দ্বিচারী বা পরস্পরবিরোধী রাজনীতি ছাড়া আর কোনো রাজনীতি নেই বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। সাম্প্রতিক সময়ে দলটির এমপি ও নেতাকর্মীর নানা অপকর্ম এবং বিভিন্ন ঘটনার পেছনে তার লোকজনের জড়িত থাকার কারণে ইমেজ সংকটে পড়েছে। দলটি যেন এক দিশাহীন রাজনীতির মধ্যে পড়ে গেছে। অন্যদিকে, লক্ষ্যহীন রাজনীতির কারণে এনসিপি তার রাজনীতির পথ হারিয়ে ফেলেছে।
গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের বিরুদ্ধে জনমনে ক্ষোভ থাকা স্বাভাবিক। মধ্যবিত্ত থেকে নি¤œবিত্ত মানুষ অত্যন্ত কষ্টে জীবনযাপন করছে। সব পণ্যের দাম বাড়লেও তাদের আয় বাড়েনি। আয় ও ব্যয়ের ব্যবধান ব্যাপক হয়ে গেছে। উন্নত বিশে^ কোনো কিছুর দাম বাড়ানোর আগে মানুষের আয়ের দিকটি বিবেচনা করা হয়। তাদের আয় বাড়িয়ে মূল্যবৃদ্ধি করা হয়, যাতে খুব একটা কষ্ট না হয়। আমাদের দেশে সরকার এই বিষয়টি আমলে না নিয়েই দাম বাড়িয়ে দেয়। ফলে সাধারণ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হয়।
তবে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের উপর সাধারণ মানুষের ক্ষোভ জন্মালেও বিরোধীদল ও আওয়ামী লীগের সরকারবিরোধী বক্তব্য এবং সরকার ফেলে দেয়ার যে ষড়যন্ত্রের রাজনীতি করছে, তাতে তারা সাড়া দিচ্ছে না। তারা ভালো করেই জানে, বিরোধীদলের কার্যকর কোনো রাজনীতি নেই। অন্যদিকে, দিল্লীতে বসে হাসিনা নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে থাকা নেতাকর্মীদের সহিংস হতে উদ্বুদ্ধ করলেও তা ব্যর্থ হচ্ছে। কারণ, মানুষ আওয়ামী লীগের দেড় দশকের শাসনামল এবং গণঅভ্যুত্থানে গণহত্যার কথা ভুলে যায়নি। তারা সরকারের সমালোচনা করবে এবং ক্ষোভ ঝারবে, তবে সরকার ফেলে দেয়ার মতো ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না। অন্যদিকে, সরকারের বড় শত্রু, তার ব্যর্থতা। পর্যবেক্ষকদের মতে, সরকারের ব্যর্থতাই বিরোধীদল ও আওয়ামী লীগের সফলতা।
কাজেই সরকারকে তার ব্যর্থতাগুলো দ্রুত কাটিয়ে উঠতে হবে। ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ এবং ফুটপাত হকারমুক্ত করা নিয়ে বিরোধীদল ও আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে যে ঘোট পাকাচ্ছে, তা সরকারকে শক্ত হাতে দমন করতে হবে। যে পথ অবৈধ এবং যে ব্যবসা নিষিদ্ধ, তা কখনো বৈধ বা সিদ্ধ হতে দেয়া যায় না, প্রশ্রয় দেয়া যায় না, তা দমন করতে হয়। অটোরিকশার আড়ালে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি, রাজনৈতিক দুরভিসন্ধি বা ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে, সরকারকে তা ছিন্ন করতে হবে। বেপরোয়া অটোরিকশার চালক থেকে শুরু করে এর উৎপত্তি এবং এর পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উচিৎ, তার নিজস্ব ও বিশ^স্ত সোর্সের মাধ্যমে খোঁজ নিয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া। প্রয়োজনে ডেডিকেটেড ফোর্স নিয়োগ দিতে হবে, যাদের কাজ হবে, এ বিষয়ে নিরবিচ্ছিন্ন নজরদারি করা এবং যথাযথ ব্যবস্থা নেয়া। অরাজক পরিস্থিতি সৃষ্টির যেকোনো উৎসকে সমূলে উৎপাটনে সরকারকে জিরো টলারেন্স থাকতে হবে।
